এক্সপ্লোর

Narayan Debnath Death: আশা করি ওঁর কাজ আরও অনেক প্রজন্মের শিশুদের আনন্দ দেবে: শুভাপ্রসন্ন

Narayan Debnath Death: শুভাপ্রসন্নের কথায় নারায়ণ দেবনাথের চলে যাওয়া এক গভীর শূন্যতা তৈরি করল। 'তাঁর সৃষ্টি যে কত প্রজন্মের শিশুকে আনন্দিত করেছে।এই ধরনের মানুষ চলে যাওয়া মানে একটা বড় শূন্যতার ব্যাপার।

কলকাতা: প্রয়াত বাংলা কমিকসের প্রবাদপ্রতিম স্রষ্টা নারায়ণ দেবনাথ (Narayan Debnath demise)। বেলভিউ নার্সিংহোমে ২৫ দিন লড়াইয়ের পর হার মানলেন ৯৬ বছরের নারায়ণ দেবনাথ। আজ সকালে তাঁর শারীরিক অবস্থার আচমকা অবনতি হয়। রক্তচাপ ওঠানামা করতে থাকে। ওষুধ দেওয়া হলেও, চিকিৎসায় সাড়া মিলছিল না। গত তিনদিন ধরে ছিলেন ভেন্টিলেশনে। সকাল ১০টা ১৫ নাগাদ জীবনাবসান হয় তাঁর। চলে গেলেন হাঁদা-ভোঁদা, বাঁটুল, নন্টে-ফন্টের স্রষ্টা নারায়ণ দেবনাথ। 

নারায়ণ দেবনাথের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন শিল্পী শুভাপ্রসন্ন। স্মৃতির পাতা উল্টে শুভাপ্রসন্ন বলেন, 'তিনি আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন। তাঁর কৃতিত্ব কল্পনা করা যায় না। আমাদের বাংলায় এমন কোনও শিশু নেই যাঁরা তাঁর কমিক্স চরিত্রের কথা জানে না। অদ্ভুতভাবে তৈরি করা কিছু চরিত্র। যে চরিত্রের মধ্যে দিয়ে এই কমিক্সের সিরিজ এবং তারই মধ্যে অসাধারণ সব গল্প, তার সঙ্গে ছবি, এ এক অনবদ্য সৃষ্টি।'

শুভাপ্রসন্নের কথায় নারায়ণ দেবনাথের চলে যাওয়া এক গভীর শূন্যতা তৈরি করল। 'কত প্রজন্মের শিশু যে তাঁর কাজে আনন্দিত হয়েছে। এই ধরনের মানুষ চলে যাওয়া মানে একটা বড় শূন্যতার ব্যাপার। দীর্ঘদিন ধরেই তিনি রোগে ভুগছিলেন। বয়সের ফলে। কিন্তু তাঁর কলম ধরা, তাঁর তুলি ধরা, তাঁর মাথায় সমস্ত কল্পনা, সেসবের কোনও খামতি ছিল না। আজ তাঁর মতো একজন স্রষ্টা, একজন শিল্পীর চলে যাওয়া একদিকে যেমন বাংলা সাহিত্যে, অন্যদিকে আবার শিশু সাহিত্যে এবং তারই সঙ্গে একজন অসাধারণ দক্ষ শিল্পীর মৃত্যু, এক অপূরণীয়, অপরিমেয় ক্ষতি। আমি তাঁকে সর্বান্তকরণে শ্রদ্ধা জানাই। আশা করি তাঁর সমস্ত কাজ আমরা বজায় রাখব এবং তাঁর কাজে আরও অনেক প্রজন্মের শিশু আনন্দ লাভ করবে।'

আরও পড়ুন: Narayan Debnath Death : আজ সব বাঁটুল ও নন্টে-প্রেমীদের অশৌচ, বললেন শোকবিহ্বল স্মরণজিৎ চক্রবর্তী

আর কখনও ভোঁদাকে বোকা বানানোর চেষ্টা করবে না হাঁদা! আর কখনও টাইপ করতে গিয়ে টাইপরাইটার ভেঙে ফেলবে না বাঁটুল!! হস্টেল সুপারের দুপুরের ঘুম উড়িয়ে দেবে না নন্টে-ফন্টে!!! রয়ে গেল সব অসাধারণ সব সৃষ্টি। বিদায় নিলেন স্রষ্টা। বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। ভর্তি ছিলেন হাসপাতালে। সেখান থেকে আর ঘরে ফেরা হল না নারায়ণ দেবনাথের।

সেরা শিরোনাম

West Bengal News Update: নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীকে অন্তর্বর্তী জামিন, সুপ্রিম কোর্টে রাজ্য, ভোটের আগের দিন হবে শুনানি
নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীকে অন্তর্বর্তী জামিন, সুপ্রিম কোর্টে রাজ্য, ভোটের আগের দিন হবে শুনানি
ED-র তলবে সকাল ১১টার আগেই CGO কমপ্লেক্সে ইন্দ্রনীল সেন
ED-র তলবে সকাল ১১টার আগেই CGO কমপ্লেক্সে ইন্দ্রনীল সেন
Rail Line Collapse: গঙ্গার ভাঙনে ক্ষতিগ্রস্ত রেল লাইন, হাওড়া থেকে একাধিক ট্রেন বাতিল, ঘুরিয়ে দেওয়া হল অনেক রুটও!
গঙ্গার ভাঙনে ক্ষতিগ্রস্ত রেল লাইন, হাওড়া থেকে একাধিক ট্রেন বাতিল, ঘুরিয়ে দেওয়া হল অনেক রুটও!
Nandigram Congress : নন্দীগ্রামে আবার কংগ্রেস শিবিরে ধাক্কা, আবার পুলিশ পাকড়াও করল ২ নেতাকে
নন্দীগ্রামে আবার কংগ্রেস শিবিরে ধাক্কা, আবার পুলিশ পাকড়াও করল ২ নেতাকে

ভিডিও

ISF Symbol News: খাম চিহ্ন নিয়ে ISF-র মামলা খারিজ করে দিলেন হাইকোর্টের বিচারপতি কৃষ্ণ রাও | ABP
CEC Gyanesh Kumar : CEC জ্ঞানেশ কুমার বিতর্কে প্রতিবাদের স্বর জোরাল করছে বিরোধীরা | ABP Ananda
Mahua Moitra News : উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে ফের তলব | ABP
Suvendu Adhikari : 'দিল্লি পুলিশ ও IB-কে বলব ভাল করে নজর রাখুন', Mamata-কে আক্রমণে মুখ্যমন্ত্রী |ABP
BJP Government News : 'সবুজ সাথী' প্রকল্প শুভেন্দু অধিকারীর আমলে নাম বদলে হল 'সারথি' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget