এক্সপ্লোর

Modi - Mamata Meet : ২০ মিনিটেই শেষ মোদির সঙ্গে বৈঠক, কী আশ্বাস মিলল, জানালেন মমতা

Mamata Banerjee : কী কথা হল? এদিন বৈঠক শেষে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন...

নয়াদিল্লি :  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ( Narendra Modi )  সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee ) ও তৃণমূল সাংসদদের বৈঠক শেষ হয়ে গেল মাত্র ২০ মিনিটেই। সকাল ১১টা থেকে এদিন মোদি-মমতা বৈঠক শুরু হয়। ১৬ মাস পর আবার মুখোমুখি হন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী। রাজ্যের বকেয়া নিয়ে প্রধানমন্ত্রীর ( PM Modi ) সঙ্গে এদিন আলোচনা হয়। 

কী কথা হল?

এদিন বৈঠক শেষে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, '১০০ দিনের কাজে রাজ্যকে একটি পয়সাও দেয়নি কেন্দ্র। 
আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র। সব ব্যাখ্যা দেওয়া সত্ত্বেও টাকা দেয়নি কেন্দ্র। ' তাহলে কি প্রধানমন্ত্রীর তরফে কোনও আশ্বাস পাওয়া গেল ? মুখ্যমন্ত্রী জানালেন, 'এ নিয়ে কেন্দ্র ও রাজ্যের আধিকারিকদের মধ্যে যৌথ বৈঠক হবে। সেই বৈঠকে দু'পক্ষের তথ্য আদান-প্রদান হবে। বৈঠকে আমাদের কথা শোনার পর জানিয়েছেন প্রধানমন্ত্রী', দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। মমতা বন্দ্যোপাধ্যায় আবারও দাবি করেন, 'কেন্দ্রের থেকে ১ লক্ষ ১৬ হাজার কোটি টাকা পায় রাজ্য'। 

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, উনি বিষয়টি মন দিয়ে শুনেছেন, আশ্বাসও দিয়েছেন।' প্রধানমন্ত্রীর সঙ্গে ২৫ মিনিটের সাক্ষাৎ-শেষে বিজয় চকে সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী। 

এর আগে গত বছরের ৫ অগাস্ট, মোদি-মমতা একান্ত বৈঠক হয়েছিল। সেই সময় রাজ্যের দাবি ছিল, একশো দিনের কাজ, প্রধানমন্ত্রী আবাস যোজনা, প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা-সহ একাধিক প্রকল্পে কেন্দ্রের কাছে তাদের পাওনা ১ লক্ষ ৯৬৮ কোটি টাকা। 

আর এদিন যখন মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে তখন আচমকাই নবান্নে পৌঁছে যান শুভেন্দু অধিকারী। বিধানসভায় ঢুকে বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠকের পর কোনও আগাম খবর ছাড়াই নবান্নে হাজির হন শুভেন্দু। রাজ্যের বিরোধী দলনেতার সঙ্গে ছিলেন কয়েকজন বিধায়কও।  আচমকা বিরোধী দলনেতা নবান্নে পৌঁছে যাওয়ায় গোটা এলাকাজুড়ে সাজো সাজো রব পড়ে যায়। তড়িঘড়ি মোতায়েন করা হয় বাড়তি পুলিশকর্মী।  নবান্নের গেটে মোতায়েন করা হয় বাড়তি মহিলা পুলিশকর্মীও।  নবান্ন থেকে বেরিয়ে এসে বিরোধী দলনেতা বলেন, 'প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বঞ্চনার কথা বলে নাটক করছেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় সরকারের প্রকল্প থেকে বাংলার মানুষকে বঞ্চিত করেছে রাজ্য সরকার'। 

আরও পড়ুন :             

পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ কাউন্সিলরকে তলব ED র  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে    

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
News Live : আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
Cyclone Akvan : ঘূর্ণিঝড় আকভানের জের ! চন্দননগরে আজ হচ্ছে না জগদ্ধাত্রী প্রতিমার নিরঞ্জন, বদলে এই দিন হবে শোভাযাত্রা
ঘূর্ণিঝড় আকভানের জের ! চন্দননগরে আজ হচ্ছে না জগদ্ধাত্রী প্রতিমার নিরঞ্জন, বদলে এই দিন হবে শোভাযাত্রা
Bankura Accident: ছটপুজোর ভিড়ে পা পিছলে নদীতে পড়ে গেল ৩ বছরের শিশু, জীবনের ঝুঁকি নিয়ে ঝাঁপ পুলিশ অফিসারের, বাঁচালেন প্রাণ
ছটপুজোর ভিড়ে পা পিছলে নদীতে পড়ে গেল ৩ বছরের শিশু, জীবনের ঝুঁকি নিয়ে ঝাঁপ পুলিশ অফিসারের, বাঁচালেন প্রাণ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৮.১১.২৬)|
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১৮.১১.২৬)|
Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget