এক্সপ্লোর

Narendra Modi: 'মুর্শিদাবাদ, মালদায় ঘর বেছে বেছে পোড়ানো হয়েছে', পহেলগাঁওয়ের প্রসঙ্গ টেনে মোদি বললেন...

তিনি বলেন, 'মুর্শিদাবাদ, মালদায় যা হয়েছে, তা এই সরকারের নির্মমতা প্রকাশ পেয়েছে। দাঙ্গায় মা-বোনেদের সারাজীবনের পুঁজি শেষ হয়ে গেছে।'

কলকাতা: মুর্শিদাবাদ, মালদায় দাঙ্গা নিয়ে রিপোর্টে একাধিক বিস্ফোরক তথ্য উঠে এসেছিল। এমনকী, মুর্শিদাবাদের অশান্তির সঙ্গে পহেলগাঁওয়ে গণহত্যার তুলনা টেনেছিল বিজেপিও। দু' জায়গাতেই হিন্দুদের বেছে বেছে মারা হয়েছে, এমন দাবি করেছিল পদ্ম শিবির। এবার সেই একই সুর শোনা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখেও। 

বঙ্গ সফরে এসে আলিপুরদুয়ারে জনসভা করেন প্রধানমন্ত্রী। সেখান থেকেই তিনি বলেন, 'মুর্শিদাবাদ, মালদায় যা হয়েছে, তা এই সরকারের নির্মমতা প্রকাশ পেয়েছে। দাঙ্গায় মা-বোনেদের সারাজীবনের পুঁজি শেষ হয়ে গেছে। গুন্ডাদের ছেড়ে দেওয়া হয়েছে, লোকেদের ঘর বেছে বেছে পোড়ানো হয়েছে। এভাবে সরকার চলে নাকি? বাংলায় অত্যাচার হচ্ছে, কিন্তু সরকারের কোনও হেলদোল নেই। আদালতকে হস্তক্ষেপ করতে হয়। বাংলা বলছে, নির্মম সরকার চাই না'।                                                                           

এরপরই মোদি বলেন, 'পহেলগাঁওয়ে জঙ্গিরা যে জঘন্য কাজ করেছে, বাংলার মানুষদের ক্ষোভ ছিল। পহেলগাঁওয়ের ঘটনায় আপনাদের প্রবল রাগ হয়েছিল। সেই রাগই আমাদের শক্তি জুগিয়েছে। যারা পহেলগাঁও ঘটিয়েছে, তাদের সিঁদুরের শক্তি বুঝিয়ে দিয়েছে ভারতীয় সেনা। জঙ্গিরা আমাদের বোনেদের সিঁদুর মুছেছিল, আমাদের সেনা ওদের সিঁদুরের ক্ষমতা দেখিয়ে দিয়েছে। জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে ভারত, যা পাকিস্তান কল্পনাও করতে পারেনি। পাকিস্তান জঙ্গিদের প্রশ্রয় দিয়েছে। ১৯৪৭ সালের পর ভারতে জঙ্গি হামলা পাকিস্তানের। পাকিস্তানের সেনা জঙ্গিদের সাহায্য নেয়। পহেলগাঁও হামলার ভারত পৃথিবীকে জানিয়ে দিয়েছে, জঙ্গি হামলা হলে মূল্য চোকাতে হবে। তিনবার ঘরে ঢুকে মেরেছি। অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি। তোষণ, দাঙ্গা, মহিলাদের ওপর অত্যাচার, শোষণের রাজনীতি বন্ধ হোক। বাংলায় প্রতিটি পরিবারকে নিরাপত্তার গ্যারান্টি দিচ্ছি'।                            

এদিন মোদির বক্তব্য পেশের আগে আলিপুরদুয়ারের সভায় হুঙ্কার সুকান্ত মজুমদারের। বিজেপির রাজ্য সভাপতি বলেন, '২২ এপ্রিল পাকিস্তান থেকে জঙ্গিরা এসে মাথার সিঁদুর দেখে গুলি করেছিল। মুর্শিদাবাদে পরপর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। পহেলগাঁও ও মুর্শিদাবাদের একটাই দোষ, তাঁরা মাথায় সিঁদুর দেন। ২০২৬ সালে তৃণমূল সরকারকে উপড়ে ফেলে বঙ্গোপসাগরে ফেলব।'   

এদিকে, মোদির এই মন্তব্যর প্রেক্ষিতে পাল্টা সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'মুর্শিদাবাদ, মালদার ঘটনার পিছনে বিজেপিই ছিল। বিজেপি দাঙ্গা করেছে, উপযুক্ত প্রমাণ আছে আমাদের কাছে। বাংলার সরকার নির্মম নয়, মানবিক সরকার। উত্তরপ্রদেশে দাঙ্গা হয় না? এত বড় বড় কথা বলেন কেন'? 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mothabari Case:
"উদ্ধারে দেরি হয়েছে", স্বীকার এডিজি উত্তরবঙ্গের, কারণও ব্যাখ্যা করলেন জয়রমণ!
Shubhrangshu roy: “আমি মুকুল রায় নই যে...'' টিকিট না পেয়েই বিস্ফোরক মুকুলপুত্র শুভ্রাংশু !
“আমি মুকুল রায় নই যে...'' টিকিট না পেয়েই বিস্ফোরক মুকুলপুত্র শুভ্রাংশু !
Malda Incident : মোথাবাড়িতে গাড়ির ওপর উঠে উস্কানিমূলক বক্তৃতার অভিযোগ ! CID-র হাতে পাকড়াও অভিযুক্ত; পালাচ্ছিলেন ?
মোথাবাড়িতে গাড়ির ওপর উঠে উস্কানিমূলক বক্তৃতার অভিযোগ ! CID-র হাতে পাকড়াও অভিযুক্ত; পালাচ্ছিলেন ?
News Live Updates: NRS হাসপাতালে CCU-তে ভেঙে পড়লো ছাদের চাঙড় !
NRS হাসপাতালে CCU-তে ভেঙে পড়লো ছাদের চাঙড় !

ভিডিও

Ghantakhanek Sange Suman(০২.০৪.২৬) পর্ব ২ |
Ghantakhanek Sange Suman(০২.০৪.২৬) পর্ব ১ |
Ganesh Sattu : অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করল 'গণেশ ছাতু'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০১.০৪.২৬) পর্ব ২: 'কাল থেকেই শুরু ট্রাইব্যুনাল' । 'মমতা-মোদি ভাইবোন' , হুঙ্কার ওয়েইসির
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০১.০৪.২৬) পর্ব ১: গরম হচ্ছে ভোটমুখী বাংলার মাটি | অবাধে ভোট হবে ? ABP Ananda Live

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ravi Varma Painting: গৃহকর্মে ব্যস্ত মা যশোদা, আদুরে আবদার নিয়ে হাজির শিশু কৃষ্ণ, ১৬৭ কোটিতে বিক্রি হল রাজা রবি বর্মার আঁকা ছবি, কিনলেন এই শিল্পপতি…
গৃহকর্মে ব্যস্ত মা যশোদা, আদুরে আবদার নিয়ে হাজির শিশু কৃষ্ণ, ১৬৭ কোটিতে বিক্রি হল রাজা রবি বর্মার আঁকা ছবি, কিনলেন এই শিল্পপতি…
Gujarat School Food Poisoning : খাবার খেতেই পেটে ব্যথা ! গুজরাতের স্কুলে অসুস্থ শতাধিক পড়ুয়া, পাওভাজি-পোলাওতে 'বিষক্রিয়া' ?
খাবার খেতেই পেটে ব্যথা ! গুজরাতের স্কুলে অসুস্থ শতাধিক পড়ুয়া, পাওভাজি-পোলাওতে 'বিষক্রিয়া' ?
Gold Price Today : আজ আরও কমে পাবেন সোনা ! রাজ্যে কত হল রেট ?
আজ আরও কমে পাবেন সোনা ! রাজ্যে কত হল রেট ?
India Bangladesh Relation : বিপদে বন্ধু সেই ভারত, জ্বালানি সঙ্কটে 'শত্রু বাংলাদেশ, মলদ্বীপ' এখন দিল্লির দ্বারস্থ
বিপদে বন্ধু সেই ভারত, জ্বালানি সঙ্কটে 'শত্রু বাংলাদেশ, মলদ্বীপ' এখন দিল্লির দ্বারস্থ
Gold Buying Tips : প্রায় ৫০,০০০ টাকা কমে পাচ্ছেন সোনা ! না বুঝে কিনলে মারাত্মক ভুল করছেন, এই ৬ বিষয় আগে জেনে নিন
প্রায় ৫০,০০০ টাকা কমে পাচ্ছেন সোনা ! না বুঝে কিনলে মারাত্মক ভুল করছেন, এই ৬ বিষয় আগে জেনে নিন
LPG Price Hike : আরও বাড়ল রান্নার গ্যাসের দাম, মাসের শুরুতেই জোর ধাক্কা !
আরও বাড়ল রান্নার গ্য়াসের দাম, মাসের শুরুতেই জোর ধাক্কা !
Oracle Layoffs : সকাল ৬টায় ইমেল ! ৩০ হাজার কর্মী ছাঁটাই করল এই কোম্পানি, ভারতে বড় ধাক্কা
সকাল ৬টায় ইমেল ! ৩০ হাজার কর্মী ছাঁটাই করল এই কোম্পানি, ভারতে বড় ধাক্কা
Kerala Assembly Elections 2026: মহিলাদের ২৫০০-৩০০০, মাসোহারা প্রবীণদেরও, ফ্রি LPG, কেরলে ভোটের আগে কল্পতরু বিজেপি, পশ্চিমবঙ্গের জন্যও কি বড় ঘোষণা?
মহিলাদের ২৫০০-৩০০০, মাসোহারা প্রবীণদেরও, ফ্রি LPG, কেরলে ভোটের আগে কল্পতরু বিজেপি, পশ্চিমবঙ্গের জন্যও কি বড় ঘোষণা?
Embed widget