এক্সপ্লোর

Narendra Modi : মালদায় মোদির হাইভোল্টেজ সভা আজ! কোন কোন ট্রেন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী?

'পশ্চিমবঙ্গের মানুষ তিতিবিরক্ত' TMC কে ঝাঁঝালো আক্রমণ, মালদায় এসে কোন বড় ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী ?

শিবাশিস মৌলিক, কলকাতা : ২০২৬-এ বিজেপির প্রধান লক্ষ্য যে পশ্চিমবঙ্গ দখল, তা বিহার জয়ের দিনই বুঝিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০২৫-এ পাঁচ-পাঁচ বার তিনি পশ্চিমবঙ্গেও এসেছেন। ভোটমুখী পশ্চিমবঙ্গে দু’দিনের সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার মালদা ও  রবিবার হুগলিতে একাধিক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। বিজেপি সূত্রে খবর, ভোটমুখী পশ্চিমবঙ্গে আগামী ৪ মাসে অন্তত ৮টা সভা করতে পারেন নরেন্দ্র মোদি। পশ্চিমবঙ্গে পা  রাখার আগেই করলেন ঝাঁঝালো পোস্ট। সরাসরি আক্রমণ তৃণমূল সরকারকে।  'তৃণমূলের অপশাসনে তিতিবিরক্ত পশ্চিমবঙ্গ, এখন প্রত্যাখ্যানের জন্যে তৈরি' মালদায় আসার আগে ফের চড়া সুরে আক্রমণ শানালেন তিনি। 

এদিকে ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘিরে সিএএ-ওয়াকফের দুঃস্বপ্ন ফিরেছে বেলডাঙায়। নৈরাজ্যের আগুনে জ্বলছে সম্পূর্ণ এলাকা। মহিলা সাংবাদিক মার খেয়েছে, অভিযোগ কার্যত হাত গুটিয়ে দেখেছে পুলিশ। এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, 'আমি তো করাইনি ঘটনাটা। জুম্মাবারে এমনিতেই ওরা জমায়েত হয়, প্রোগ্রাম করে'। এই পরিস্থিতি নিয়ে তৃণমূলকে নিশানা করে আক্রমণ শানিয়েছে বিজেপি। রাজ্যের দিকে দেকে এসআইআর-বিক্ষোভ আর বেলডাঙায় নৈরাজ্যের আগুন, তার মাঝেই আসছেন মোদি। বঙ্গবাসীর উদ্দেশে বার্তায় এসব নিয়েও কি কথা বলবেন প্রধানমন্ত্রী ? অপেক্ষায় মানুষ। 

শুক্রবার দুপুর ১টা নাগাদ মালদায় আসবেন প্রধানমন্ত্রী। ১টা ১৫ নাগাদ মালদা টাউন স্টেশন থেকে হাওড়া-গুয়াহাটি বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করবেন তিনি। পৌনে ২ টো নাগাদ মালদায় প্রশাসনিক সভা করবেন নরেন্দ্র মোদি। সেখান থেকে ৩,২৫০ কোটি টাকার একাধিক রেল ও সড়ক পরিকাঠামো প্রকল্পের সূচনা ও শিলান্যাস করবেন তিনি। এরপর দুপুর ২.৩০টেয় মালদায় জনসভা রয়েছে প্রধানমন্ত্রীর।

শনিবার দুপুর পৌনে ৩ টেয় সিঙ্গুরে আসবেন প্রধানমন্ত্রী। সেখানে প্রায় ৮৩০ কোটি টাকার প্রকল্পের সূচনা ও শিলান্যাস করবেন নরেন্দ্র মোদি। এরপর দুপুর সাড়ে ৩টেয় সেখানে জনসভা করার কথা রয়েছে তাঁর।  

শুধু হাওড়া-গুয়াহাটি বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসই নয়, এরই সঙ্গে আজ আরও একগুচ্ছ ট্রেন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। মালদা থেকেই আজ উদ্বোধন হবে একাধিক অমৃত ভারত এক্সপ্রেসের। আলিপুরদুয়ার- SMVT বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেসের উদ্বোধনও করবেন মোদি। এরই সঙ্গে, নিউ জলপাইগুড়ি-তিরুচিরাপল্লি অমৃত ভারত এক্সপ্রেস, আলিপুরদুয়ার - মুম্বই (পাভেল) অমৃত ভারত এক্সপ্রেস, নিউ জলপাইগুড়ি-নাগরকোইল অমৃত ভারত এক্সপ্রেস, বালুরঘাট-SMVT বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেস, ও রাধিকাপুর-SMVT বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরই সঙ্গে একাধিক রেল প্রকল্পের শিলান্যাসও করবেন তিনি। বালুরঘাট ও হিলির মাঝে তৈরি হবে নতুন রেল লাইন। নিউ জলপাইগুড়িতে অত্যাধুনিক পণ্য রক্ষণাবেক্ষণ সুবিধার জন্য প্রকল্পের শিলান্যাস করবেন মোদি। নিউ কোচবিহার থেকে বামনহাট ও নিউ কোচবিহার থেকে বক্সিরহাটের মধ্যে ইলেকট্রিক ট্রেনের সূচনা করবেন প্রধানমন্ত্রী। 

সেরা শিরোনাম

West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
CM Suvendu Adhikari:
" আজ থেকে"এই "বীমার ক্যাম্প করা হচ্ছে", বার্তা মুখ্যমন্ত্রীর, কাদের জন্য আর্থিক সাহায্য ঘোষণা ? “ ৯ লক্ষ টাকা করে দেওয়া হবে..”
Jadavpur University Tension: যাদবপুরের ‘দেশবিরোধী’ ছাত্রছাত্রীদের বাংলা ধোলাই? নিদান বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচির, বললেন, ‘পুরস্কৃত করব’
যাদবপুরের ‘দেশবিরোধী’ ছাত্রছাত্রীদের বাংলা ধোলাই? নিদান বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচির, বললেন, ‘পুরস্কৃত করব’

ভিডিও

Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget