এক্সপ্লোর

Narendra Modi Interview: 'যখন ঘর ছাড়লাম তখন মাথায় ছিল শুধু মিশন আর স্বামীজি', রাজনীতিতে 'সাধুসন্ত' বিতর্কে এবিপি আনন্দে Exclusive মোদি

ABP Ananda Narendra Modi Exclusive Interview: এবিপি আনন্দের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দে'র সঙ্গে সাক্ষাৎকারে মোদি ফের একবার জানান কীভাবে রামকৃষ্ণ মঠ ও মিশনের সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে উঠেছিল।

কলকাতা: যতবারই তিনি কলকাতায় আসেন, ততবার কখনও বেলুড় মঠ, কখনও সিমলা স্ট্রিটে স্বামীজির (Swami Vivekananda) বাড়ি, কখনও বা বাগবাজারে মায়ের বাড়ি যান। রামকৃষ্ণ মঠ (Ramakrishna Math) ও মিশনের অধ্যক্ষের অসুস্থতার খবরে ছুটে এসেছেন হাসপাতালে। এবিপি আনন্দের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দে'র সঙ্গে সাক্ষাৎকারে বলেছিলেন কীভাবে রামকৃষ্ণ মঠ ও মিশনের সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে উঠেছিল। এবার লোকসভা ভোটের সপ্তম দফার আগে এবিপি আনন্দে (ABP Ananda) এক্সক্লুসিভ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কথা বললেন নিজের বাসভবনে। মুখোমুখি এবিপি আনন্দ-র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দে (Suman De)। সেই সাক্ষাৎকারেও উঠে এল রামকৃষ্ণ মিশন ও রাজ্য রাজনীতিতে সাধুসন্ত প্রসঙ্গ।    

প্রশ্ন: রামকৃষ্ণ মিশনের সঙ্গে আপনার দীর্ঘদিনের সম্পর্ক। এর আগে একাধিক সময়ের সাক্ষাৎকারে আপনি বলেছেন কীভাবে স্বামী আত্মস্থানন্দজির চিন্তাভাবনা আপনাকে চুম্বকের মতো বাংলায় টানত আপনাকে?

নরেন্দ্র মোদি: আমার জীবনে বাংলার একটা বড় ভূমিকা রয়েছে। আমি যখন ঘর ছেড়ে বেরিয়ে আসি তখন আমার মাথায় আর কিছু ছিল না। শুধু স্বামী বিবেকানন্দজি আর রামকৃষ্ণ মিশন ছিল। প্রথম আত্মস্থানন্দজিকে দেখি। তখন আমার অল্প বয়স। আমি অনেকসিন রামকৃষ্ণ মিশনে ছিলাম বেশ কিছু দিন। উনি পরবর্তীতেও আমাকে গাইড করেছিলেন। আমার নতুন দুনিয়ার শুরু করেছিলেন উনি। আমি মুখ্যমন্ত্রী হয়েছি, প্রধানমন্ত্রী হয়েছি এসব স্বামী আত্মস্থানন্দজির কাছে কোনও বিষয়ই ছিল না। আমি ছিলাম ওঁর কাছে শুধু- নরেন্দ্র। আমি তুই করেই বলতেন। 

প্রশ্ন: রাজনীতিতে রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সঙ্ঘ এবং ইসকনের মতো নাম উঠে আসছে 

নরেন্দ্র মোদি: কিন্তু এখন যা হচ্ছে তা ঠিক নয়। আমার সভায় কোনও সন্ন্যাসী এসেছেন তা নিয়ে কথা হচ্ছে। মমতাজির সভা বা পথসভায় কি কখনই কোনও সন্ন্যাসী যাননি? সকলেই তো নাগরিক। সকলেরই তো এগিয়ে আসা উচিত। সবার মতামতই তো নেওয়া উচিত।'  

প্রশ্ন: গুজরাতে আপনার ঘরে স্বামী বিবেকানন্দের ছবি, মূর্তি রয়েছে। প্রধানমন্ত্রীর ভাবনাতেও কী স্বামীজির দর্শন প্রভাবিত করে? 

নরেন্দ্র মোদি: শিকাগোতে স্বামী বিবেকানন্দের সেই বিখ্যাত ভাষণের ১০০ বছর হয়ে গিয়েছে। সেখানে আমি একটা ছোট্ট প্রোগ্রামে অংশগ্রহণ করেছিলাম। আমি যখন রাষ্ট্রপতি ওবামার সঙ্গে দেখা করি, তখন উনি আমাকে স্বামীজির সেই ভাষণের একটা বই দেন। ১৮৯৩'র সেই কনফারেন্সের বইটি খুঁজে রেখে দেন। সেখানে স্বামী বিবেকানন্দের ভাষণের জায়গাটি মার্ক করে আমায় দিয়েছিলেন। আমি যখন জার্মানি গিয়েছিলাম তখন জার্মান চ্যান্সেলর আমাকে রামকৃষ্ণদেবের একটি অরিজিনাল পুরোনো বই দিয়েছিলেন। এর অর্থ যদি মনে আপনার সেই জিনিসটি থাকে তাহলে সারা বিশ্বজুড়েই আপনি সেগুলোই খুঁজে পাবেন।    


প্রসঙ্গ রামকৃষ্ণ মিশন- 'বাংলায় আসলে মা-হীন মনে হয়'  

২০১৯ সালের ১৫ মে-এ এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী মোদি বলেছিলেন, 'আমাকে এখানে আসার জন্য একটি চুম্বকীয় শক্তি টানে। আমি সবসময়ই এটি অনুভব করি। আত্মস্থানন্দজির দেহাবসানের পর সেই কিছুটা হয়তো কম অনুভব করি। খুব খালি খালি লাগে। ঘরে গেলে যদি মা কে না দেখি, মা না থাকে, তখন যেমনটা মনে হয়, বাংলায় আসি, আত্মস্থানন্দজি নেই, সেই একই অনুভব হয়। সেই খালি অনুভব আজও লাগে।' 

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Agnimitra-Dilip: ‘কে কোথায় যাচ্ছে, আগ্রহী নই’, বললেন অগ্নিমিত্রা, ‘কিছু লোক’ বলতে কাদের বোঝালেন দিলীপ ?
‘কে কোথায় যাচ্ছে,আগ্রহী নই’, বললেন অগ্নিমিত্রা, ‘কিছু লোক’ বলতে কাদের বোঝালেন দিলীপ ?
Tapas Roy On Sudip:
"ওর সঙ্গে সম্পর্ক? ওয়াক থু..", সুদীপকে ‘নির্লজ্জ, বেহায়া’ বলে আক্রমণ তাপসের
News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget