এক্সপ্লোর

Narendra Modi Live : 'অনুপ্রবেশকারীদের মদত দেওয়ার জন্যেই SIR-এর বিরোধিতা', তৃণমূলকে ক্ষুরধার আক্রমণ মোদির

'অনুপ্রবেশকারীদের মদত দেওয়ার জন্যেই SIR-এর বিরোধিতা করছে তৃণমূল', আক্রমণ প্রধানমন্ত্রীর।

তাহেরপুরের মানুষের স্বপ্নভঙ্গ হয়েছে। এত দূর দূর থেকে এসেও চাক্ষুষ করা হল না দেশের প্রধানমন্ত্রীকে। কুয়াশার কারণে মদিয়া তাহেরপুর নামতে না পেরে কলকাতায় ফেরে নরেন্দ্র মোদির কপ্টার। নিরাপত্তার কথা চিন্তা করে কলকাতা থেকেই বিপুর সংখ্যক অপেক্ষমান মানুষকে  অডিও বার্তা দেন নরেন্দ্র মোদি। 

সংক্ষিপ্ত বক্তব্যে মোদি প্রায় আগাগোড়াই আক্রমণ শানান তৃণমূল সরকারের বিরুদ্ধে। তিনি বলেন, 'পশ্চিমবঙ্গে যে মহাজঙ্গলরাজ চলছে, তা থেকে আমাদের মুক্তি পেতে হবে। এ-রাজ্যের মানুষ বলছেন, বাঁচতে চাই, বিজেপি তাই।' তিনি প্রতিশ্রুতি দেন, 'পশ্চিমবঙ্গের প্রগতির জন্য বিজেপি পুরোদমে কাজ করব। এ-রাজ্যের জন্য ইচ্ছে বা টাকা কোনওটারই অভাবই নেই। কিন্তু, কাটমানি, কমিশনের গেরোয় সেই প্রকল্প আটকে যাচ্ছে'

তৃণমূলকে উন্নয়ন বিরোধী সরকার বলে আক্রমণ শানান তিনি। বলেন, 'তৃণমূল মোদির বিরোধিতা করবে, ১০০ বার তা করুক। কিন্তু, পশ্চিমবঙ্গের উন্নয়নকে তারা কেন আটকে রাখছে? এ-রাজ্যের সাধারণ মানুষের স্বপ্নভঙ্গ করার কাজ যেন তারা না করে।'তিনি পশ্চিমবঙ্গের মানুষের বারবার একবার সুযোগের প্রার্থনা করেন। 

এরপর আসআইআর (SIR) প্রসঙ্গে টেনেও তৃণমূলকে আক্রমণ করেন তিনি। বলেন, 'অনুপ্রবেশকারী গো ব্যাক বলুন। অনুপ্রবেশকারীদের মদত দেওয়ার জন্যেই SIR-এর বিরোধিতা করছে তৃণমূল। ' ত্রিপুরার উদারহরণ টেনে বলেন, সে রাজ্যে বামেরা ৩০ বছর ধরে ত্রিপুরাকে বরবাদ করেছিল। ত্রিপুরার মানুষ বিজেপিকে সুযোগ দিয়েছে। ত্রিপুরায় বিজেপি উন্নয়নের কাজ করেছে। মোদি বলেন,'ত্রিপুরা দ্রুগতিতে এগিয়ে চলেছে, পিছিয়ে চলেছে বাংলা'। তাহেরপুরের সভাস্থলের উদ্দেশে অডিওবার্তায় বলেন প্রধানমন্ত্রী। 

কুণালের পাল্টা 

নরেন্দ্র মোদির বক্তব্যের পরই  প্রধানমন্ত্রীর বক্তব্যকে ' দিশাহীন, দায়িত্বজ্ঞানহীন ...হতাশাজনক'বলে ব্যাখ্যা করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, 'SIR-এর কারণে মতুয়া-সহ যাঁরা বিপদে পড়েছেন তাঁদের জন্য তাঁর বার্তা হতাশাজনক। তিনি চাইলেন ওই মানুষগুলির জন্য বার্তা দিতে পারতেন। কিন্তু, তিনি তা করেননি। প্রধানমন্ত্রী খালি হাতে এসেছেন। আজ মূল সমস্যা এড়িয়ে গিয়েছেন।' তাহেরপুরে সভায় সমর্থকদের তুলকালামের প্রসঙ্গ টেনে তিনি বলেন, 'সভা এমনকিছু বড় হয়নি । কিন্তু, সরু জায়গায় বেশি লোক ঢুকিয়ে দেওয়া হয়েছে। বিশৃঙ্খলা সামাল দিতে একজন নেতাও এগিয়ে আসেননি'। 

এখন প্রশ্ন হল, প্রধানমন্ত্রীর অডিও বার্তা থেকে কি কোনও আস্থা পেলেন মতুয়ারা? পেলেন কি ভোটাধিকার সংক্রান্ত প্রশ্নর সমাধান?               

সেরা শিরোনাম

Malda: মালদার মহিষবাথানিতে তৃণমূল থেকে কংগ্রেসে যােগ দিলেন শতাধিক কর্মী
মালদার মহিষবাথানিতে তৃণমূল থেকে কংগ্রেসে যােগ দিলেন শতাধিক কর্মী
Kunal Ghosh: হামলাকাণ্ডে হাইকোর্টের দ্বারস্থ কুণাল ঘোষ, মামলা দায়েরের অনুমতি দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য
হামলাকাণ্ডে হাইকোর্টের দ্বারস্থ কুণাল ঘোষ, মামলা দায়েরের অনুমতি দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য
West Bengal News Update: অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের অনুষ্ঠান ঘিরে SRFTI-এ সংঘর্ষ, বোলপুরে ভরসন্ধেয় শ্যুটআউট, খুন বিজেপি নেতা
অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের অনুষ্ঠান ঘিরে SRFTI-এ সংঘর্ষ, বোলপুরে ভরসন্ধেয় শ্যুটআউট, খুন বিজেপি নেতা
Durga Puja Weather : পুজোয় তুমুল বৃষ্টি? মণ্ডপ ভাসবে জলে? নাকি ঝলমলে রোদ? ষষ্ঠী থেকে দশমী, কেমন থাকবে আবহাওয়া?
পুজোয় তুমুল বৃষ্টি? মণ্ডপ ভাসবে জলে? নাকি ঝলমলে রোদ? ষষ্ঠী থেকে দশমী, কেমন থাকবে আবহাওয়া?

ভিডিও

Aj Banglay: আজাদি স্লোগান মমতার, পাল্টা মুখ্যমন্ত্রী| উত্তপ্ত SRFTI | ফের কুণালের গাড়িতে হামলা
Nitin Nabin | বিজেপির যেন তৃণমূলীকরণ না হয়, শহরে এসে বার্তা নিতিন নবীনের
Humayun Kabir | উপনির্বাচনের আগে হুমায়ুনের মুখে মুখ্যমন্ত্রীর মৃত্যু-কামনা! দায়ের হল অভিযোগ
Thalapathy Vijay TVK | থলপতি বিজয়ের TVK প্রথম কার্যালয় খুলল পশ্চিমবঙ্গে
Chaos in SRFTI | ছাত্রছাত্রীদের একাংশের সঙ্গে আয়োজকদের সংঘাত। SRFTI-এ সংঘর্ষ |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget