এক্সপ্লোর

Mamata On EC: "কমিশন মানুষের ভোটাধিকার লুণ্ঠন করতে ব্যস্ত", জাতীয় ভোটার দিবসে নিশানা মুখ্যমন্ত্রীর

Mamata ON EC: জাতীয় ভোটার দিবসে মুখ্যমন্ত্রীর নিশানায় নির্বাচন কমিশন।

কলকাতা: জাতীয় ভোটার দিবসে মুখ্যমন্ত্রীর নিশানায় নির্বাচন কমিশন। 'নির্বাচন কমিশন জাতীয় ভোটার দিবস পালন করছে, এটাকে প্রহসনের মতো দেখাচ্ছে। হিজ মাস্টার্স ভয়েস হিসেবে কমিশন এই মুহূর্তে মানুষের ভোটাধিকার লুণ্ঠন করতে ব্যস্ত। তাদের ঔদ্ধত্য হচ্ছে জাতীয় ভোটার দিবস পালন করার, আমি এতে স্তম্ভিত, বিস্মিত, বিচলিত', সোশাল মিডিয়ায় পোস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের।  

আরও পড়ুন, "ভরসা পাচ্ছি না, যে আমি ১৪ তারিখে নাম পাব কিনা ", SIR শুনানি থেকে বেরিয়ে কী প্রতিক্রিয়া মন্ত্রী শশী পাঁজার ?

SIR নিয়ে বিজেপি-কমিশন আঁতাঁতের অভিযোগেও সরব মুখ্যমন্ত্রী।'নির্বাচন কমিশন লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে নতুন-নতুন অজুহাত তৈরি করে চলেছে। মানুষকে অত্যাচার করা হচ্ছে, তাঁদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। তাদের প্রভু বিজেপি-র হয়ে তারা বিরোধীদের ধ্বংস করতে চায়। এদেরই আবার সাহস হচ্ছে ভোটার দিবস উদযাপন করার!', সোশাল মিডিয়ায় আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

মুখ্যমন্ত্রীর মন্তব্যের সমালোচনা করলেও, জাতীয় ভোটার দিবসের দিন নির্বাচন কমিশনকেও নিশানা করেছেন বিজেপির রাজ্য সভাপতি। বিজেপির রাজ্য সভাপতি   শমীক ভট্টাচার্য বলেন, জ্ঞানেশ কুমারকে এখানে আসতে হবে। বীরভূমে আসতে হবে, মুর্শিদাবাদে আসতে হবে, ডোমকলে আসতে হবে। ভাঙড়ে আসতে হবে। পশ্চিমবঙ্গে SIR-এর নামে যে প্রহসন চলেছে, যেভাবে BLO-রা আক্রান্ত হয়েছে, ভুয়ো তথ্য আপলোড করিয়ে সমাজের প্রতিষ্ঠিত মানুষদের, বৃদ্ধদের হিয়ারিংয়ে ডেকে আনা হচ্ছে। এটা করাচ্ছে তৃণমূল। 
 
রবিবার আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে জাতীয় ভোটার দিবসের অনুষ্ঠান করে CEO-র দফতর। সেখানে সব দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তখনই BLO মৃত্যু নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। পাল্টা উত্তর দেন CEO মনোজ কুমার আগরওয়াল। তৃণমূলের রাজ্য সভাপতি  সুব্রত বক্সী বলেন, যে সমস্ত BLO মারা গেল তাদের নিয়ে কিছু বলুন, মুখ্য নির্বাচনী আধিকারিক  মনোজ কুমার আগরওয়াল বলেন, আমরা রিপোর্ট চেয়েছিলাম। রিপোর্ট না পেলে কীভাবে বলব SIR-এর জন্য মৃত্যু হয়েছে। BLO-দের বলব আপনারা DEO অফিসে যান। DM-দের বলুন আমাদের রিপোর্ট পাঠাতে। 

উঠে আসে অনুপ্রবেশকারী-রোহিঙ্গা থেকে নাম বাদের প্রসঙ্গ!প্রদেশ কংগ্রেস সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায় বলেন, রোহিঙ্গা, অনুপ্রবেশকারীদের তথ্য দিন।  মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল বলেন, ওসব আমাদের দায়িত্ব নয়, আমরা শুধু ASDD দেখি। অন্যদিকে, শনিবার ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর, SIR-হয়রানি অভিযোগে এদিন গড়িয়াহাটে মিছিল করল মহিলা তৃণমূল। একই ইস্যুতে মহেশতলা থেকে বজবজ পর্যন্ত বাইক মিছিল করে সিপিএম। বিজেপি নেতা  সজল ঘোষ বলেন, তৃণমূল আর সিপিএম তো টাকার এপিঠ আর ওপিঠ। ২ জনে একই ভাষায় কথা বলছে, একই উদ্দেশ্যে মিছিল করছে। একইদিনে মিছিল করছে। একসাথে করলে আরও ভাল হত। 

সেরা শিরোনাম

Chorbagan Stampede: চোরবাগানে মহাবিপর্যয়, ভবানীভবনে ডিজিপি, মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবের সঙ্গে জরুরি বৈঠকে মুখ্যমন্ত্রী
চোরবাগানে মহাবিপর্যয়, ভবানীভবনে ডিজিপি, মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবের সঙ্গে জরুরি বৈঠকে মুখ্যমন্ত্রী
Chorbagan Stampede : 'এতজনের অকালপ্রয়াণ...', চোরবাগান ঘটনা নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ, কী জানালেন ?
'এতজনের অকালপ্রয়াণ...', চোরবাগান ঘটনা নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ, কী জানালেন ?
Chorbagan Stampede: বিহার থেকে কলকাতায় সপরিবারে এসেছিলেন পুজো দেখতে, চোরবাগানে গিয়ে চোখের সামনে দেখলেন স্বামী ও শিশু সন্তানের মৃত্যু
বিহার থেকে কলকাতায় সপরিবারে এসেছিলেন পুজো দেখতে, চোরবাগানে গিয়ে চোখের সামনে দেখলেন স্বামী ও শিশু সন্তানের মৃত্যু
ChorBagan Stampede : চোরবাগান কাণ্ডের পর জারি ১৬৩ ধারা, কোন কোন এলাকায় ? রইল তালিকা
চোরবাগান কাণ্ডের পর জারি ১৬৩ ধারা, কোন কোন এলাকায় ? রইল তালিকা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget