এক্সপ্লোর

Naushad Siddiqui: তৃণমূলে যোগ দিতে মোটা টাকার টোপ দেওয়া হয়েছে, বিস্ফোরক নওশাদ, প্রমাণ করুন, পাল্টা দেবাংশু-সওকত

West Bengal: নওশাদকে কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য।

কলকাতা: তিনি রাজ্যের শাসক দলের সঙ্গে বারবার সংঘাতে জড়িয়েছেন। শাসক দলের বিরোধিতায় বারবার সরব হয়েছেন। ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের সঙ্গে টক্কর দিয়ে বিধানসভা ভোটে জিতেছিলেন।

সেই নওশাদ সিদ্দিকি (Naushad Siddiqui) এবার বিস্ফোরক অভিযোগ করলেন। তৃণমূলে যোগ দিতে মোটা টাকার টোপ দেওয়া হয়েছে তাঁকে, বিস্ফোরক দাবি ISF বিধায়কের। নওশাদ বলেছেন, 'আমাকে তৃণমূলে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হচ্ছে। প্রস্তাব দিয়েছেন শাসক দলের বিধায়ক।' তৃণমূল কংগ্রেসের সেই প্রস্তাব তিনি নাকচ করেছেন বলেও জানিয়েছেন নওশাদ। তাঁর সেই অবস্থান যে তৃণমূল কংগ্রেস ভালভাবে নেয়নি, সেই ইঙ্গিতও দিয়েছেন তিনি। নওশাদ বলেছেন, 'তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করায় আমার নামে কুৎসা করা হচ্ছে। আমি ৩০ কোটি টাকা নিয়ে ভাবি না, আমি নেবও না। আমি মানুষকে পরিষেবা দিচ্ছি, মানুষের পাশে দাঁড়াচ্ছি। এটাই তৃণমূলের ঈর্ষার কারণ।'

যদিও ভাঙড়ের ISF বিধায়কের দাবিকে উড়িয়ে দিয়েছেন রাজ্যের শাসক দলের নেতারা। উল্টে নওশাদকে আক্রমণ করেছেন তাঁরা। 'মাথায় টুপি দিয়ে বললেই ভাবছে সবাই বিশ্বাস করবে। একজন ভণ্ড বিধায়ককে তৃণমূল নেবে, এরকম অবস্থা হয়নি,' ভাঙড়ের ISF বিধায়ককে পাল্টা আক্রমণে তৃণমূলের সওকত মোল্লা।

নওশাদকে কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য। বলেছেন, 'ওঁর সঙ্গে কোন রাজনৈতিক দলের সেটিং আছে সেটা বোঝার জন্য রকেট সায়েন্স জানার প্রয়োজন পড়ে না। বাংলার সাধারণ মানুষ দেখেছিল ২০২১ সালে বিধানসভা নির্বাচনের সময় যে মুহূর্তে সর্বশক্তি লাগিয়ে বিজেপিকে বাংলা থেকে দূরে রাখার কথা, সেই সময় হঠাৎ করে ধর্ম নিয়ে আইডেন্টিটি পলিটিক্স করা একটা দলের জন্ম হল, এবং তারা কোথা থেকে কোটি কোটি টাকার ফান্ডিংও পেয়ে গেল সেটা বাংলার মানুষ জানে। বিজেপি মিমকে দিয়ে অন্য রাজ্যে এই চেষ্টা করেছে, এখানে সেটা পারবে না। যেহেতু বাঙালি অধ্যুষিত রাজ্য, তাই এখানে সেটা হবে না।'

দেবাংশু আরও বলেছেন, 'ওঁকে কেউ টাকা অফার করে থাকলে সেটা কারা, নামগুলো কেন প্রকাশ করছেন না উনি। কেউ যদি টাকা অফার করে থাকেন, সেটা তো অপরাধ। টাকা কেউ অফার করতে পারে না। সেই অপরাধটা উনি চেপে যাচ্ছেন কেন? নাকি এই শুভেন্দু অধিকারী নওশাদ ভাই নওশাদ ভাই বলছিল, দাদার রোগ কি ভাইও লাগিয়েছেন? বড় বড় হাঁকডাক দেব, কিন্তু বাস্তবের মাটিতে কিছু প্রমাণ করার জায়গায় নেই।' তিনি কটাক্ষের সুরে বলেছেন, 'নওশাদ অতই জনপ্রিয় নেতা হয়ে থাকলে বিধানসভায় ২০ হাজার ভোটে জিতে থাকা আসনে লোকসভা ভোটে ৪০ হাজার ভোটে পিছিয়ে থাকতেন না।'



আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: স্বাধীনতা দিবস উপলক্ষে কড়া নিরাপত্তা-বলয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা রাজধানীকে
স্বাধীনতা দিবস উপলক্ষে কড়া নিরাপত্তা-বলয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা রাজধানীকে
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Kharagpur News : হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget