এক্সপ্লোর

India: স্বাধীনতা প্রাপ্তির এত বছর পরে এই দেশ কী পেল? প্রশ্ন তুললেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি

India Independence: এটাই কি গণতন্ত্রের আসল অর্থ? কলকাতায় নেতাজির জন্মবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে সেই বিষয়ে প্রশ্ন তুললেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি জে চেলামেশ্বর

সৌভিক মজুমদার, কলকাতা: দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করতে জীবন উৎসর্গ করেছিলেন নেতাজি। কিন্তু স্বাধীনতা প্রাপ্তির এত বছর পরে এই দেশ কী পেল? সাধারণ মানুষের প্রাপ্তি কী? কলকাতায় নেতাজির জন্মজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিয়ে সেই প্রশ্ন তুললেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি জে চেলামেশ্বর।

লোকসভা, বিধানসভা, ত্রিস্তর পঞ্চায়েত থেকে পুরসভা - গণতন্ত্রের ধারাবাহিকতাকে এগিয়ে নিয়ে যেতে, ৫ বছর অন্তর নির্বাচন অনুষ্ঠিত হয়। উন্নয়নের লক্ষ্যে নাগরিকরা ভোটদানের মাধ্যমে বেছে নেন তাঁদের পছন্দের প্রার্থীকে। কিন্তু, বর্তমান সময়ের নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে নীতি আদর্শকে জলাঞ্জলি দিয়ে দলবদল কার্যত রুটিনে পরিণত হয়েছে। 

এটাই কি গণতন্ত্রের আসল অর্থ? এর জন্যই কি বীর বিপ্লবীরা আত্মবলিদান দিয়েছিলেন দেশের জন্য? কলকাতায় নেতাজির জন্মবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে সেই বিষয়ে প্রশ্ন তুললেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি জে চেলামেশ্বর। তিনি বলেন, "ব্রিটিশ শাসন শেষ হলেও, সমস্যা এখনও একইরকম আছে। সময়ে সময়ে ভোট হয়, এই  গণতন্ত্রটুকুই অবশিষ্ট আছে। কিন্তু সেই ভোট কেমন করে হয়? অর্থবলের সাহায্যে। কেমন করে জন প্রতিনিধিরা নির্বাচিত হন, সেটা আমরা সবাই জানি। সাদা মানুষদের হাত থেকে দেশের শাসনক্ষমতা হস্তান্তর হয়েছিল। কিন্তু স্বাধীনতার অর্থ শুধু তা নয়। স্বাধীনতার অর্থ, যাতে সাধারণ মানুষ সম্মানের সঙ্গে, স্বাধীনভাবে বাঁচতে পারেন।" 

আরও পড়ুন, একসময় শ্যামবাজারের এই ব্যাঙ্কেই কাজ করতেন রাজ্যপাল! সেই অফিসেই ফিরলেন সি ভি আনন্দ বোস

স্বাধীনোত্তর ভারতে রাজনৈতিক পরিসরে ধর্ম বা উগ্র আঞ্চলিক আবেগের মতো বিষয়গুলিকে উস্কে দেওয়ার অভিযোগ উঠেছে বিভিন্ন দলের বিরুদ্ধে। ধর্মীয় বিভেদের রাজনীতির টানাপোড়েনে ব্যতিব্যস্ত সাধারণ মানুষ। শুধু তাই নয়, বিচারব্যবস্থার ওপরেও সরকারের হস্তক্ষেপের অভিযোগ উঠছে। সেইসমস্ত বিষয়গুলিতেও আলোকপাত করেন অবসরপ্রাপ্ত বিচারপতি জে চেলামেশ্বর।

বিচারপতির কথায়, "স্বাধীনতা সংগ্রামীরা যে স্বপ্ন নিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিলেন, সেই স্বপ্ন কি পূরণ হয়েছে? আমার মনে হয়, স্বাধীনতার এই ৭০ বছরে, আমাদের সমাজ আরও বেশি সংকীর্ণ হয়ে গেছে। আমরা জাত-ধর্ম-আঞ্চলিকতা নিয়ে লড়াই করি। এক দেশের কথা বলা হয়। কিন্তু আমাদের নেতারা নদীর জল, রাজ্যের সীমানা - এই সব নিয়ে নিজেদের মধ্যে বিবাদে জড়িয়ে পড়েন। একটু পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই কিন্তু এগুলো মেটানো যায়।" 

নেতাজি সুভাষচন্দ্র বসু সর্বভারতীয় জন্মবার্ষিকী উদযাপন কমিটির উদ্যোগে এদিন ইউনিভার্সিটি ইন্সটিটিউট হলে একটি অনুষ্ঠানে যোগ দেন অবসরপ্রাপ্ত বিচারপতি জে চেলামেশ্বর। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
West Bengal News Live : পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার
পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার
Tulu Mondal: এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
NRS Nurse Death: ডিউটিতে যোগ দেওয়ার কিছু পরই বাথরুম থেকে উদ্ধার নার্সের দেহ, শেষ কয়েক ঘণ্টা কী হয়েছিল? কী জানালেন ওয়ার্ডের নার্সরা?
ডিউটিতে যোগ দেওয়ার কিছু পরই বাথরুম থেকে উদ্ধার নার্সের দেহ, শেষ কয়েক ঘণ্টা কী হয়েছিল? কী জানালেন ওয়ার্ডের নার্সরা?

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Annapurna Yojana: বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
Embed widget