এক্সপ্লোর

Man Elephant Conflict: হাতি-মৃত্যু ঠেকাতে গজমিত্র বাহিনী, আসছে অ্যাপ

West Bengal Forest: খাবারের খোঁজে ফসল ভর্তি মাঠে ঢুকে যায় হাতির দল। অনেকসময় যেমন হাতির মৃত্যু ঘটে। তেমনই ঘটে মানুষের মৃত্যুও। এই সমস্যা রুখতেই এবার নজর দিচ্ছে বন দফতর।

আশাবুল হোসেন, কলকাতা: রাজ্যের বিভিন্ন জেলায়, মূলত জঙ্গলমহল এবং ডুয়ার্স এলাকায় বারবার সামনে আসে হাতি-সমস্যা। বিভিন্ন সময় লোকালয়ে চলে আসে হাতি (Elephant)। খাবারের খোঁজে ফসল ভর্তি মাঠে ঢুকে যায় হাতির দল। অনেকসময় যেমন হাতির মৃত্যু ঘটে। তেমনই ঘটে মানুষের মৃত্যুও। এই সমস্যা রুখতেই এবার নজর দিচ্ছে বন দফতর। তৈরি করা হয়েছে একটি বাহিনী, নাম গজমিত্র বাহিনী। হাতির অবস্থান জানতে আধুনিক পরিকাঠামোরও সাহায্য নিচ্ছে বন দফতর। আনা হচ্ছে নতুন অ্যাপ। 

কখনও হাতির হানায় বাড়ি-ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। কখনও হাতির হানায় কোনও বাসিন্দার মৃত্য়ু হয়েছে। কখনও আবার রেললাইনে হাতির মৃত্যু। এমন ঘটনায়, অনেকসময় স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ-বিক্ষোভের মুখেও পড়তে হয় বনকর্মীদের। এই পরিস্থিতি সামলাতে হাতির সমস্যার সমাধান করতে এবার বিশেষ উদ্যোগ নিচ্ছে বন দফতর।  হাতিদের রক্ষা করতে আনা হচ্ছে বিশেষ অ্যাপ।

হাতির আনাগোনা:
ঝাড়খণ্ডের জঙ্গল থেকে প্রায়শই হাতির পাল এ রাজ্যে ঢুকে পড়ে।  বন দফতর সূত্রে খবর, সম্প্রতি পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম-এলাকায় হাতির হানা বাড়ছে। আবার নেপাল থেকেও উত্তরবঙ্গে(North Bengal) ঢুকছে হাতি। বারবার খাবারের খোঁজে লোকালয়ে হানা দিচ্ছে হাতির দল। প্রাণ হারাচ্ছে মানুষ, ক্ষতিগ্রস্ত হচ্ছে ঘরবাড়ি, ফসল।

গজমিত্র বাহিনী:
এই আবহে এবার মাঠে নামবে রাজ্য বন দফতরের (Forest Department) গজমিত্র বাহিনী। সূত্রের খবর, প্রাথমিকভাবে দক্ষিণবঙ্গে ৬০০ কর্মী নিয়োগ করা হবে। তাঁদের বেতন হবে ১২ থেকে ১৫ হাজার। দেওয়া হবে অ্যান্ড্রয়েড ফোন। বিষয়টি নিয়ে জানিয়েছেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

বিশেষ অ্যাপ:
উত্তরবঙ্গে বেশ কিছু জায়গায় হাতি করিডর দিয়ে ট্রেন চলাচল করে। গতি নির্দিষ্ট করা থাকলেও, অনেক সময় ট্রেনের ধাক্কায় হাতি'র মৃত্যুর ঘটনাও ঘটে। এই পরিস্থিতিতে হাতির মৃত্যু রুখতে এবার বিশেষ অ্যাপ আনছে রাজ্য বন দফতর ও রেল কর্তৃপক্ষ। বনাঞ্চল সংলগ্ন স্টেশনগুলির স্টেশন মাস্টার, লোকো পাইলট ও ফরেস্ট অফিসারদের কাছে থাকবে এই অ্যাপ। এর মাধ্যমে হাতির গতিবিধি জানা যাবে। ফলে রেললাইনে বা তার কাছাকাছি জায়গায় হাতি থাকলে আগে থেকেই ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। 

হাতি-মানুষ সংঘর্ষ (Man Elephant Conflict) নিয়ে বারবার আলোচনা হয়েছে। হাতির প্রাণ বাঁচানোর পাশাপাশি, জঙ্গল লাগোয়া, হাতি করিডর লাগোয়া এলাকায় বাসিন্দারাও যাতে নিরাপদ থাকেন। তার জন্যও বারবার নানা পদক্ষেপ করা হয়েছে। তবুও মৃত্যু এড়ানো যায়নি। এবার নতুন আরও একটি পদক্ষেপ। তাতে সমস্যার সমাধান হয় কিনা, বলবে সময়। 

সেরা শিরোনাম

Chorbagan Durga Pandel: চোরবাগান সর্বজনীনে ভয়াবহ পরিস্থিতি! পদপিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু একাধিকের, হতাহতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা
চোরবাগান সর্বজনীনে ভয়াবহ পরিস্থিতি! পদপিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু একাধিকের, হতাহতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা
Chorbagan Sorbojonin Stampede : বৃষ্টির মধ্যে মণ্ডপে হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি ; চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু !
বৃষ্টির মধ্যে মণ্ডপে হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি ; চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু !
News Live Updates: চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৭ জনের, হতাহত আরও বাড়তে পারে বলে আশঙ্কা
চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৭ জনের, হতাহত আরও বাড়তে পারে বলে আশঙ্কা
Chorbagan Puja Stampede: 'ওলা-উবরে বডি নিয়ে যাচ্ছি আমরা, নেই পুলিশ-অ্যাম্বুল্যান্স', চোরবাগান পদপিষ্ট হয়ে মৃত্যুর আশঙ্কা, অব্যবস্থার অভিযোগ
'ওলা-উবরে বডি নিয়ে যাচ্ছি আমরা, নেই পুলিশ-অ্যাম্বুল্যান্স', চোরবাগান পদপিষ্ট হয়ে মৃত্যুর আশঙ্কা, অব্যবস্থার অভিযোগ

ভিডিও

Durga Puja 2026 | কলকাতা থেকে জেলা, চলছে প্যান্ডেল হপিং, কাতারে কাতারে মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারে
Durga Puja 2026 | এবার ৮৭ বছরে পদার্পণ, অভিনব ভাবনায় সেরা আহিরীটোলা সর্বজনীন | #abpananda
Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda
Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget