এক্সপ্লোর

Metro Fare Chart: এক টিকিটেই হাওড়া থেকে গোটা কলকাতা, ইস্ট-ওয়েস্ট মেট্রোর ভাড়ার তালিকা সামনে এল

Howrah-Kolkata Metro Connection: আগামী ৬ মার্চ মোদির হাতে উদ্বোধন হওয়ার কথা গঙ্গার নিচে দিয়ে আসা নতুন মেট্রো লাইনের।

অরিত্রিক ভট্টাচার্য , কলকাতা: লোকসভা নির্বাচনের আগে নতুন তিন রুটের মেট্রোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, যার মধ্যে রয়েছে হাওড়া থেকে কলকাতা আসার গঙ্গার নিচের অংশও। সেই আবহেই হাওড়া থেকে কলকাতা আসতে মেট্রোয় কত ভাড়া পড়বে, তা জানা গেল। মেট্রোর তরফে ভাড়া বাড়ার তালিকা প্রকাশ করা হয়েছে, তাতেই হাওড়া থেকে উত্তর এবং দক্ষিণ কলকাতার ভাড়ার বিবরণ রয়েছে।(Metro Fare Chart)

আগামী ৬ মার্চ মোদির হাতে উদ্বোধন হওয়ার কথা গঙ্গার নিচে দিয়ে আসা নতুন মেট্রো লাইনের। পোশাকি নাম রাখা হয়েছে Green Line. হাওড়া থেকে ধর্মতলা এসে Blue Line-এর থেকে বিভাজিত হচ্ছে। ধর্মতলা থেকে মেট্রো বদলে দক্ষিণেশ্বর বা কবি সুভাষ যাওয়া যাবে। তবে সেক্ষেত্রে লাইন বদলালেও নতুন টোকেন নেওয়ার প্রয়োজন পড়বে না যাত্রীদের। এক টিকিটেই পাড়ি দেওয়া যাবে গোটা পথ। (Howrah-Kolkata Metro Connection)

মেট্রোর তরফে ভাড়ার যে তালিকা প্রকাশ করা হয়েছে, সেই অনুযায়ী, হাওড়া স্টেশন থেকে হাওড়া ময়দান পর্যন্ত ৫ টাকা, ধর্মতলা আসতেও ১০ টাকার টিকিট কাটতে হবে। দক্ষিণেশ্বর যেতে ৩০ টাকা লাগবে। বরাহনগর, নোয়াপাড়া পর্যন্তও ভাড়া ৩০ টাকাই। দক্ষিণেশ্বর যেতে ৩০ টাকা লাগবে। বরাহনগর, নোয়াপাড়া পর্যন্তও ভাড়া ৩০ টাকাই। দক্ষিণের মাস্টারদা সূর্যসেন, গীতাঞ্জলী, কবি নজরুল, শহিদ ক্ষুদিরাম, কবি সুভাষ পর্যন্তও ৩০ টাকা ভাড়া।

আরও পড়ুন: Fog Disrupts Ferry Service:কুয়াশার দাপটে মুড়িগঙ্গায় চড়ায় আটকে ভুটভুটি, ভোগান্তি মাদ্রাসা কমিশনের পরীক্ষার্থীদের

দমদম পর্যন্ত ২৫, বেলগাছিয়া, শ্যামবাজার পর্যন্ত ২৫ টাকা ভাড়া গুনতে হবে মেট্রোয়। আবার দক্ষিণের কালীঘাট, রবীন্দ্র সরোবর, মহানায়ক উত্তমকুমার, নেতাজি পর্যন্তও ভাড়া ২৫ টাকা। বাইপাসের সত্যজিৎ রায় স্টেশন পর্যন্ত ৩৫ টাকা ভাড়া পড়বে। জ্যোতিরিন্দ্র নন্দী, কবি সুকান্ত পর্যন্ত ৪০ টাকা ভাড়া। দমদম ক্যান্টনমেন্ট যেতে ভাড়া পড়বে ৪০ টাকা।  হেমন্ত মুখোপাধ্যায় স্টেশনে পর্যন্ত যেতে ৫০ টাকা ভাড়া গুনতে হবে।

হাওড়া স্টেশন থেকে মধ্য কলকাতা এবং উত্তর বা দক্ষিণ, যেদিকেই যাওয়া হোক না কেন, একটি টোকেনেই তা সম্ভব। অর্থাৎ হাওড়া থেকে ধর্মতলায় এসে নেমে যদি লাইন বদল করা হয়, সেক্ষেত্রে নতুন করে আর টোকেন কাটতে হবে না। ওই এক টোকেনে যাত্রা করতে পারবেন যাত্রীরা। অনেকটা দিল্লি মেট্রোর আদলেই এই নিয়ম চালু হল কলকাতায়। 

সেরা শিরোনাম

Suvendu Adhikari: ৮০ হাজার কোটি টাকা থেকে বঞ্চিত বাংলার মানুষ, কেন ? কারণ জানালেন মুখ্যমন্ত্রী ও পঞ্চায়েত মন্ত্রী
৮০ হাজার কোটি টাকা থেকে বঞ্চিত বাংলার মানুষ, কেন ? কারণ জানালেন মুখ্যমন্ত্রী ও পঞ্চায়েত মন্ত্রী
BJP Extortion Allegation: ফের তোলাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে, এবার ক্যাফেতে ভাঙচুরের অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
ফের তোলাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে, এবার ক্যাফেতে ভাঙচুরের অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
West Bengal News Live Updates: সরিষায় তৃণমূলের পার্টি অফিসে নোটের বান্ডিল, তৃণমূলের কার্যালয়ে পুলিশের তল্লাশি, কোটি টাকার হদিশ
সরিষায় তৃণমূলের পার্টি অফিসে নোটের বান্ডিল, তৃণমূলের কার্যালয়ে পুলিশের তল্লাশি, কোটি টাকার হদিশ
BJP MLA Attacked: তোলাবাজির প্রতিবাদ, দলীয় কর্মীদের হাতেই মার খাওয়ার অভিযোগ বিজেপি বিধায়কের, এখনও গ্রেফতার শূন্য
তোলাবাজির প্রতিবাদ, দলীয় কর্মীদের হাতেই মার খাওয়ার অভিযোগ বিজেপি বিধায়কের, এখনও গ্রেফতার শূন্য

ভিডিও

BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
Newtown Private Hospital Vandalized News : নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাল কারা?
BJP News : বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা
Assam Encounter News : বিজেপি শাসিত অসমে এনকাউন্টারে নিহত অভিযুক্ত | ABP Ananda
CM Suvendu Adhikari : 'পঞ্চায়েতে ৭১৯০ জনের নিয়োগ হবে', পঞ্চায়েত দফতরের সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget