এক্সপ্লোর

Fog Disrupts Ferry Service:কুয়াশার দাপটে মুড়িগঙ্গায় চড়ায় আটকে ভুটভুটি, ভোগান্তি মাদ্রাসা কমিশনের পরীক্ষার্থীদের

Madrasa Service Commission: ঘন কুয়াশার দাপটেই ভোগান্তি মাদ্রাসা কমিশনের পরীক্ষার্থীদের। তাঁদের নিয়ে বেরোনো একটি ভুটভুটি রবিবার ভোরে কুয়াশার জেরে মাঝ মুড়িগঙ্গা নদীতে আটকে যায়।

গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা:  বেলা বাড়লে গরম, ভোরের দিকে কুয়াশা। আর সেই ঘন কুয়াশার দাপটেই ভোগান্তি মাদ্রাসা কমিশনের পরীক্ষার্থীদের (Madrasa Commission Examinees)। তাঁদের নিয়ে বেরোনো একটি ভুটভুটি রবিবার ভোরে কুয়াশার জেরে মাঝ মুড়িগঙ্গা নদীতে আটকে যায়। তার পর থেকে তীব্র ভোগান্তি পরীক্ষার্থীদের।  

বিশদ...
ভোর তখন সাড়ে পাঁচটা। গঙ্গাসাগরের কচুবেড়িয়া থেকে লট নম্বর ৮-এর দিকে পরীক্ষার্থীদের নিয়ে রওনা দিয়েছিল ওই ভুটভুটি। কিন্তু ঘন কুয়াশায় দিকভ্রষ্ট হয়ে ভোরেই মুড়িগঙ্গা নদীর চড়ায় আটকে যায় তা। বেলা পর্যন্ত ছবির খুব বেশি হেরফের হয়নি। প্রায় ২০ জনের মতো পরীক্ষার্থী রয়েছে ওই ভুটভুটিতে। আজ ডায়মন্ড হারবারে মাদ্রাসা কমিশনের পরীক্ষা রয়েছে। খবর পেয়ে সাগর থানার পুলিশ সেখানে পৌঁছে যায়। পরীক্ষার্থীদের উদ্ধার করার চেষ্টাও চলছে। কিন্তু কখন উদ্ধার মিলবে? স্পষ্ট নয়।

আবহাওয়া...
গত কাল, আলিপুর আবহাওয়া দফতর যা পূর্বাভাস দিয়েছিল তাতে আজ, রবিবার, দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির ইঙ্গিত রয়েছে। শুধু আজ নয়, আগামী সপ্তাহের শুরুতেও ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আলিপুর আবহাওয়া দফতর আরও জানিয়েছিল, বেশ কয়েকটি জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে। বস্তুত আজ থেকে আবহাওয়া বদলাতে পারে। দিন ও রাতের তাপমাত্রা বাড়বে, সেই সঙ্গে হবে বৃষ্টিও । সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে দুর্যোগের ইঙ্গিতের কথাই জানান দিয়েছে হাওয়া অফিস। রবিবার ও সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি সঙ্গে ঝড়ো হাওয়া বইতে পারে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কোথাও কোথাও বজ্রপাতের আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে রবিবার ভোরের দিকে দক্ষিণ ২৪ পরগনায় একাংশে ঘন কুয়াশার দাপট ও তার জেরে ভুটভুটি আটকে গিয়ে চূড়ান্ত দুর্ভোগে পড়তে হল পরীক্ষার্থীদের।

কলকাতার ছবি...
মহানগরেও এদিন ঝড়বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে। আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত কাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৫ ডিগ্রি সেলসিয়াস। এটি স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। গত কাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস। এটিও স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। গত কাল সকাল সাড়ে ৮টা নাগাদ, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৮১ শতাংশ। গত পরশু সকাল সাড়ে ৮টা থেকে গত কাল সকাল সাড়ে ৮টা পর্যন্ত কোনও বৃষ্টি হয়নি।

আরও পড়ুন:লোকসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে আজ রাজ্যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ



আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Annapurna Yojana : 'যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য মন্ত্রী দিলীপ ঘোষের
Annapurna Yojana : 'যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য মন্ত্রী দিলীপ ঘোষের
Nadia News : তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget