এক্সপ্লোর

Teacher Transfer Guideline : চাইলেই বাড়ির পাশে বদলি নয় ! আদালতের পরামর্শে আজই শিক্ষক বদলির নতুন গাইডলাইন

' সবাই বাড়ির পাশের স্কুলে বদলি চাইলে স্কুল চলবে কী করে? ' মন্তব্য করেছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। আদালতের পরামর্শ মেনে শিক্ষক বদলির ক্ষেত্রে আজই নতুন গাইডলাইন ।

সৌভিক মজুমদার, কলকাতা : আদালতের ( Court )  পরামর্শ মেনে শিক্ষক বদলির ( Teacher Transfer )  ক্ষেত্রে আজ অর্থাৎ শুক্রবারই নতুন গাইডলাইন ( Teacher Transfer Guideline ) জারি করতে পারে রাজ্য, হাইকোর্টে ( Calcutta High Court ) জানালেন অ্যাডভোকেট জেনারেল।                       

নতুন নির্দেশিকা আসলেই জেলা স্কুল পরিদর্শকদের দ্রুত সেই নীতি বাস্তবায়নের জন্য তৈরি থাকতে বলুন, শিক্ষা দফতরের আইনজীবীকে পরামর্শ দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। এর আগে স্কুলে শিক্ষক বদলি নীতি নিয়ে বারবার উষ্মা প্রকাশ করেছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু ( Justice Biswajit Basu ) । তিনি বলেছিলেন, ' যেখানে ছাত্র নেই কিন্তু প্রয়োজনের অতিরিক্ত শিক্ষক আছে সেখান থেকে শিক্ষক অন্যত্র বদলি করুন, শিক্ষক কম রয়েছে এমন স্কুল ছেড়ে অন্য স্কুলে যাওয়ার বিরোধিতা কোনও শিক্ষক করলে তাঁকে বরখাস্ত করুন। ' কিছুদিন আগে এই মত প্রকাশ করেছিলেন বিচারপতি বসু। ' সবাই বাড়ির পাশের স্কুলে বদলি চাইলে স্কুল চলবে কী করে? ' মন্তব্য করেছিলেন তিনি। রাজ্যকে বদলি নীতিতে বদল আনার অনুরোধ করেছিলেন বিচারপতি বসু।                                 

জানুয়ারি মাসের ২০ তারিখ, শিক্ষক বদলির ক্ষেত্রে কড়া নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট।   শিক্ষক বদলির ক্ষেত্রে প্রযোজ্য 'প্রশাসনিক বদল' গাইডলাইন মানতে হবে শিক্ষকদের। এই আইনে যে কোনও শিক্ষককে যে কোনও জায়গায় বদলি করতে পারে শিক্ষা দফতর। রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে পরামর্শের পর, এই সিদ্ধান্ত নেয় কলকাতা হাইকোর্ট। শিক্ষক বদলি সংক্রান্ত একটি মামলায় সে দিন বিচারপতি বিশ্বজিৎ বসু বলেন,  কোনও জঙ্গল-আইন চলতে পারে না। যত শিক্ষক বদলির মামলা আছে, এবার থেকে সেই সব মামলার ক্ষেত্রে এই আইন প্রযোজ্য হবে। কলকাতার কোনও স্কুলে ছাত্র না থাকলে, শিক্ষককে হাওড়ায় যেতেই হবে।  শিক্ষা দফতর নির্দেশ দেওয়ার পর, ৭ দিনের মধ্যে তা পালন করতে হবে। শিক্ষক যদি নির্দেশ পালন না করেন, তাঁর বিরুদ্ধে পদক্ষেপ নেবে শিক্ষা দফতর।       

আরও পড়ুন : 

ওয়েবসাইটে নাম দেখিয়ে চাকরিপ্রার্থীদের থেকে টাকা নিতেন কুন্তল, তারপরই তা উধাও ! দাবি CBI-র

            

এর আগে, শিক্ষক বদলি সংক্রান্ত একটি মামলায়, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন,  শিক্ষকদের বেতন-সহ অন্য সুযোগ-সুবিধা পাওয়ার অধিকার থাকলে, ছাত্রদেরও উপযুক্ত শিক্ষার অধিকার রয়েছে। এই আদালত ওই পড়ুয়াদের জন্য চিন্তিত। এবার, শিক্ষক বদলির ক্ষেত্রে কড়া নির্দেশ দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু।

সেরা শিরোনাম

Kolkata Fire: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, ধৃতের নাম আবু জাফর
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, ধৃতের নাম আবু জাফর
News Live Update : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
Annapurna Yojona : আজকের মধ্যেই কারা পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার টাকা? না-পেলে আজই কী করতে পারেন?
আজকের মধ্যেই কারা পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার টাকা? না-পেলে আজই কী করতে পারেন?
Blood Donation Rule: 'রক্ত, প্লাজমার জোগান থাকলে ফেরানো যাবে না রোগী', হাসপাতালকে কড়া নির্দেশ রাজ্য সরকারের
'রক্ত, প্লাজমার জোগান থাকলে ফেরানো যাবে না রোগী', হাসপাতালকে কড়া নির্দেশ রাজ্য সরকারের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget