এক্সপ্লোর

Kuntal Ghosh : ওয়েবসাইটে নাম দেখিয়ে চাকরিপ্রার্থীদের থেকে টাকা নিতেন কুন্তল, তারপরই তা উধাও ! দাবি CBI-র

Recruitment Scam : ভুয়ো ওয়েবসাইট খুলে চাকরিপ্রার্থীদের নাম আপলোড করে প্রতারণা করতেন কুন্তল? নাকি এটা পর্ষদের একাংশের গভীর ষড়যন্ত্রের অংশ? উঠছে প্রশ্ন ?

প্রকাশ সিনহা, কলকাতা : নিয়োগ দুর্নীতিকাণ্ডে ( Recruitment Scam ) OMR শিট বিকৃতির অভিযোগ সামনে এসেছিল আগেই! অবার আরও চাঞ্চল্যকর দাবি জানাল সিবিআই ( CBI ) ।  পরতে পরতে জালিয়াতির অভিযোগ উঠছে কুন্তল ঘোষের বিরুদ্ধে। সিবিআই সূত্রে দাবি, প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে নাম দেখিয়ে চাকরিপ্রার্থীদের থেকে টাকা নিতেন কুন্তল ( Kuntal Ghosh ) !

'প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে নাম দেখানো হত'

আগে ইডি দাবি করেছিল , OMR শিটে গোপন সঙ্কেতের মাধ্যমে সংগঠিত হত গোটা দুর্নীতি! যার নেপথ্যে প্রত্যক্ষভাবে মানিক ভট্টাচার্য এবং কুন্তল ঘোষের হাত ছিল! এবার সিবিআই আরও চাঞ্চল্যকর দাবি সামনে আনল। কেন্দ্রীয় সংস্থার দাবি, যার কাছ থেকে টাকা নেওয়া হত, তাকে প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে নাম দেখানো হত।  টাকা নিয়ে পর্ষদের ওয়েবসাইটে উত্তীর্ণ দেখানোর পরে উধাও হয়ে যেত সেই চাকরিপ্রার্থীদের নাম।

ভুয়ো ওয়েবসাইট ?

কীভাবে প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে ফেল করা চাকরিপ্রার্থীদের নাম আপলোড হত ? তবে কি ভুয়ো ওয়েবসাইট খুলে চাকরিপ্রার্থীদের নাম আপলোড করে প্রতারণা করতেন কুন্তল? নাকি এটা পর্ষদের একাংশের গভীর ষড়যন্ত্রের অংশ? জানতে চাইছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। সিবিআই তদন্তে উঠে আসা ২০১৪-র টেটের ভুয়ো রেজাল্টের সেই কপি এসেছে এবিপি আনন্দের হাতে।

এর আগে গত ৮ ফেব্রুয়ারি আদালতে ইডির আইনজীবী ফিরোজ এডুলজি দাবি করেন, যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষকে জেরায় জানা গেছে, চাকরি পাইয়ে দেওয়ার নামে যাদের কাছ থেকে টাকা নেওয়া হত, তাদের ২টি প্রশ্ন এবং তার উত্তর আগে থেকেই বলে দেওয়া হত। বলা হত, OMR শিটে ওই ২টি প্রশ্নের উত্তর দিতে হবে। বাকি উত্তরপত্র ফাঁকা থাকবে। 
যাতে পরে সেই OMR দেখলে, টাকা দেওয়া চাকরিপ্রার্থীকে সহজেই চিহ্নিত করা যায়। পরে সেই OMR শিটে, বসিয়ে দেওয়া হত উত্তর। নিয়োগ দুর্নীতিতে মানিক ও কুন্তলের ভূমিকা বোঝাতে গিয়ে আদালতে শেক্সপিয়রের ম্যাকবেথের প্রসঙ্গ তোলেন ইডির আইনজীবী। তিনি বলেন, নিয়োগ দুর্নীতিতে মানিক ভট্টাচার্য ম্যাকবেথ আর কুন্তলের ভূমিকা ব্যাঙ্কোর মতো! যেভাবে মিলেমিশে তাঁরা এসব করেছেন, তাতে এটাই স্পষ্ট।

ইডির দায়ের করা পিটিশনে দাবি করা হয়, পার্থ চট্টোপাধ্যায় ও মানিক ভট্টাচার্যের যুগলবন্দিতেই আত্মসাৎ হয়েছে দুর্নীতির বিপুল টাকা! আর কেন্দ্রীয় এজেন্সির দাবি অনুযায়ী, এই দুর্নীতির ত্রিভূজে যুক্ত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : 'যদি প্রয়োজন হয়...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর...
'যদি প্রয়োজন হয়...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর...
Weather Update: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ! ভারী বর্ষণের হলুদ সতর্কতা জারি হয়ে গেল দক্ষিণবঙ্গে, কী জানাচ্ছে IMD ? “আগামী ২৪ ঘণ্টার মধ্যে..”
বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ! ভারী বর্ষণের হলুদ সতর্কতা জারি হয়ে গেল দক্ষিণবঙ্গে, কী জানাচ্ছে IMD ? “আগামী ২৪ ঘণ্টার মধ্যে..”
News Live Updates: বিপাকে তৃণমূলের এক হেভিওয়েট বিধায়ক ! জড়িত পরিবারও, পুর নিয়োগে কিসের বিনিময়ে চাকরি ?
বিপাকে তৃণমূলের এক হেভিওয়েট বিধায়ক ! জড়িত পরিবারও, পুর নিয়োগে কিসের বিনিময়ে চাকরি ?
Kalyan On Abhishek:
"..শেষ করে দিল আমাদের দলটাকে", অভিষেককে নিশানা কল্য়াণের

ভিডিও

Arjun Singh | মণীশ শুক্ল হত্যাকাণ্ডে জড়িত নির্মল ঘোষ, দাবি অর্জুন সিংয়ের | ABP Ananda LIVE
Bally News | বালিতে গ্রেফতার তৃণমূল নেতা, লক্ষ্য করে ছোড়া হল ডিম | ABP Ananda LIVE
Agnimitra Paul: আচমকা সুভাষ সরোবরে পুর ও নগরোন্নয়নমন্ত্রী, অব্যবস্থা দেখে ক্ষুব্ধ অগ্নিমিত্রা পাল
TMC News: মঙ্গলকোটে আবাসে 'দুর্নীতি', নিশানায় তৃণমূলের প্রাক্তন প্রধান! ABP Ananda Live
Madan Mitra | পুর-নিয়োগ দুর্নীতি মামলায় স্ক্যানারে মদন মিত্রের পরিবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget