এক্সপ্লোর

HS 2024: উচ্চমাধ্যমিক পরীক্ষা পর্বে শব্দবাজির তাণ্ডব, প্রতিবাদ করায় মারধর নিউটাউনে

Newtown News: উচ্চমাধ্যমিকের দ্বিতীয় পরীক্ষার ঠিক আগের রাতে শব্দবাজির তাণ্ডবে কেঁপে উঠল নিউটাউন সিটি সেন্টার টু এর কাছে।

রঞ্জিত সাউ, কলকাতা: উচ্চ মাধ্যমিকের (HS 2024) দ্বিতীয় পরীক্ষার আগে গভীর রাত পর্যন্ত শব্দ বাজির তাণ্ডব। প্রতিবাদ করায় অভিজাত আবাসনে ঢুকে নিরাপত্তারক্ষী থেকে আবাসিকদের বেধড়ক মারধর করার অভিযোগ। ঘটনা নিউ টাউন সিটি সেন্টার টু-এর কাছে। ইকোপার্ক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আবাসিকরা। ঘটনার তদন্তে পুলিশ।

গভীর রাত পর্যন্ত শব্দ বাজির তাণ্ডব: গত ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা। আজ সোমবার ছিল তার দ্বিতীয় দিনের পরীক্ষা। আর সেই পরীক্ষার আগের রাতে দফায় দফায় চলল শব্দবাজির তাণ্ডব। উচ্চমাধ্যমিকের দ্বিতীয় পরীক্ষার ঠিক আগের রাতে শব্দবাজির তাণ্ডবে কেঁপে উঠল নিউটাউন সিটি সেন্টার টু সংলগ্ন এলাকা। বিশ্ববাংলা সরণির পাশেই একটি বিয়ে বাড়িতে চলছিল বাজি ফাটানো। আর সেই বাজির আগুনের ফুলকি গিয়ে পড়ছিল পাশের একটি অভিজাত আবাসনে। এই ঘটনার প্রতিবাদ করলে বিয়ে বাড়ির লোকজন আবাসনে ঢুকে নিরাপত্তারক্ষী ও আবাসিকদের মারধর করে বলে অভিযোগ। এই ঘটনায় আহত হন বেশ কয়েকজন আবাসিক। এনিয়ে গভীর রাতেই ইকোপার্ক থানায় অভিযোগ দায়ের করেন আবাসিকরা। অভিযোগের ভিত্তিতে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্তে নেমেছে ইকো পার্ক থানার পুলিশ।                       

এদিকে পাড়া দখলকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে রবিবার মাঝরাতে বউবাজারের নবীনচন্দ্র বড়াল লেনে ধুন্ধুমার বাধল। অভিযোগ, মুচিপাড়া থানার পুলিশের সামনেই প্রায় ৮-১০ বাড়ি এবং একটি গাড়ি ও ৪-৫টি মোটরবাইক ভাঙচুর, কাচের বোতল, থান ইট ছোড়া হয়। মহিলারাও আক্রান্ত হন বলে অভিযোগ। গোটা ঘটনায় ৪৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দে-র দিকেই আঙুল তুলেছেন নবীনচন্দ্র বড়াল লেনের বাসিন্দারা।  সকালে এলাকায় বিক্ষোভ দেখান তাঁরা। স্থানীয়দের দাবি, তাঁরা বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের অনুগামী, সেই কারণেই হামলা। কাউন্সিলরের বিরুদ্ধে তোলাবাজিরও অভিযোগ তুলেছেন তাঁরা। এই ঘটনায় তৃণমূলকে নিশানা করেছে বিজেপি। আমার কাছে কেউ কোনও অভিযোগ করেনি বলে দাবি করেছেন কাউন্সিলর বিশ্বরূপ দে।                     

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: Sandeshkhali Update: সন্দেশখালিকাণ্ডে নির্যাতিতাদের পাশে রাজ্যপাল, খুলে দেওয়া হল রাজভবনের দরজা

সেরা শিরোনাম

Suvendu Adhikari : বন্ধ হতে পারে স্কুলপড়ুয়াদের স্মার্টফোন কেনার টাকা দেওয়া? দেওয়া হতে পারে শিক্ষমূলক ট্যাব? মুখ্যমন্ত্রীর বড় ভাবনা
বন্ধ হতে পারে স্কুলপড়ুয়াদের স্মার্টফোন কেনার টাকা দেওয়া? দেওয়া হতে পারে শিক্ষমূলক ট্যাব? মুখ্যমন্ত্রীর বড় ভাবনা
West Bengal News Live : ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
Mamata Banerjee : জ্ঞানেশকাণ্ডে একজোট সব বিরোধী, দিল্লি চললেন মমতা-অভিষেক, কারা থাকছেন না?
জ্ঞানেশকাণ্ডে একজোট সব বিরোধী, দিল্লি চললেন মমতা-অভিষেক, কারা থাকছেন না?
Hasirani Rath : নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানির মাধ্যমিক পাশের সালে গরমিল মামলা, হাইকোর্ট কী জানাল?
নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানির মাধ্যমিক পাশের সালে গরমিল মামলা, হাইকোর্ট কী জানাল?

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget