এক্সপ্লোর

Murshidabad News:খুনেরই ছক ছিল জাকির হোসেনকে, নিমতিতা বিস্ফোরণে তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট এনআইএ-র

Nimtita Blast Case:খুনেরই ছক ছিল তৃণমূল বিধায়ক জাকির হোসেনকে, নিমতিতা বিস্ফোরণে তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট এনআইএ-র। তাতে মূল অভিযুক্ত হিসেবে ইশা খানের নাম রয়েছে।

আবির দত্ত, মুর্শিদাবাদ: খুনেরই (murder) ছক ছিল তৃণমূল (TMC) বিধায়ক (MLA) জাকির হোসেনকে (Zakir Hossein), নিমতিতা বিস্ফোরণে (Nimtita blast) তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট (Supplementary Chargesheet) এনআইএ-র (NIA)। তাতে মূল অভিযুক্ত হিসেবে ইশা খানের নাম রয়েছে। চার্জশিটে দাবি, ধৃত আরও ২জনকে আইইডি দিয়েছিল ইশা খানই। ২০২১-র ২৫ ফেব্রুয়ারি মুর্শিদাবাদের নিমতিতা স্টেশনে বিস্ফোরণ হয়। তাতে গুরুতর আহত হন জাকির হোসেন।

কী রয়েছে এই চার্জশিটে?
মার্চে ঘটনার তদন্তভার নেয় এনআইএ। ইতিমধ্যে ২৫ জনের বয়ান নেওয়া হয়েছে যা মূল অভিযুক্ত ইশা খানের বিরুদ্ধে গিয়েছে বলে জানা যাচ্ছে। নিমতিতা বিস্ফোরণের ঘটনায় আগেই গ্রেফতার করা হয়েছিল তাকে। এদিন যে ২৫ পাতার চার্জশিট দেওয়া হয়েছে, তাতে ভবিষ্যতেও তদন্ত চালিয়ে যাওয়ার আর্জি পেশ করেছেন এনআইএ-র আধিকারিকরা।  

কী ঘটেছিল?
একুশের বিধানসভা ভোটের মুখে তখন তপ্ত বঙ্গ রাজনীতি। এরই মাঝে ফেব্রুয়ারি ২৫ তারিখ, কলকাতা আসার পথ ধরেছিলেন জাকির হোসেন। নিমতিতা স্টেশনের প্ল্যাটফর্মে দিয়ে হেঁটে আসছিলেন তিনি। হঠাৎ আলোর ঝলকানি। তারপর সব অন্ধকার। একেবারে মন্ত্রীর সামনে এসে পড়ে বোমা! গুরুতর জখম জাকিরকে নিয়ে আসা হয় কলকাতায়। ওই বিস্ফোরণে জখম হন জাকির হোসেনের সঙ্গী-সহ অনেকে। এর কদিন পরেই, মার্চে বিস্ফোরণ কাণ্ডের তদন্তভার নেয় এনআইএ। ঘটনার তদন্তে নেমেই অবশ্য ১জনকে গ্রেফতার করেছিল সিআইডি। ৩২৬, ১২০বি ও ৩৬০ ধারায় মামলাও রুজু করা হয়। এছাড়াও বিস্ফোরণ আইনে মামলা রুজু করা হয়। তবে প্রাথমিক ভাবে এনআইএ আধিকারিকরা এর পিছনে জঙ্গি নাশকতার ছক রয়েছে বলে মনে করেননি। সূত্রের খবর, প্রথম যাঁকে গ্রেফতার করা হয়েছিল তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু নথি ও বৈদ্যুতিন সরঞ্জাম মেলে। তল্লাশি চলেছিল আরও কয়েকটি বাড়িতে। ওই ঘটনায় চলতি বছরেই গ্রেফতার করা হয় ইশা খানকে। বিস্ফোরক সরবরাহ করার অভিযোগে নিমতিতার বাসিন্দা ইশা খান ওরফে ইশা শেখকে গ্রেফতার করেন তদন্তকারীরা। তাঁকেই মূল অভিযুক্ত করা হল তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে। প্রসঙ্গত, স্টেশনে বিস্ফোরণের পর চলতি বছরের জানুয়ারিতে কনভয় দুর্ঘটনার কবলেও পড়েছিলেন জাকির হোসেন। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে প্রাক্তন মন্ত্রীর কনভয়ে মিনিডোরের ধাক্কা লাগে সেই বার। মিনিডোরের ধাক্কায় আহত জন ৩ পুলিশকর্মী। কীভাবে কনভয়ে ঢুকল অন্য গাড়ি? তদন্ত শুরু করে পুলিশ। 

আরও পড়ুন:'বাংলার বেকার যুবক-যুবতীদের বলব, পিসি-ভাইপোর নামে পোস্টার পাঠান', হুঙ্কার শুভেন্দুর

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget