এক্সপ্লোর

Nipah Virus: সরাসরি মস্তিষ্কে থাবা, বিকল করে দিচ্ছে স্নায়ু, কীভাবে খাদের কিনারে ঠেলে দিচ্ছে নিপা! বাঁচার আশার কতটা?

হাসপাতাল সূত্রে খবর, এখনও কোমায় রয়েছেন তরুণী। তবে যন্ত্রণাদায়ক উদ্দীপনায় সাড়া দিচ্ছেন।

১৯ বছর পর পশ্চিমবঙ্গে ফের 'নিপা' ভাইরাসের সংক্রমণ। মারণ ভাইরাসে আক্রান্ত তরুণ নার্স কোমা থেকে বেরিয়ে এলেও, হাসপাতাল সূত্রে খবর, এখনও কোমায় রয়েছেন তরুণী। তবে যন্ত্রণাদায়ক উদ্দীপনায় সাড়া দিচ্ছেন। চিকিৎসকরা বলছেন, নিপা ভাইরাস এখন সরাসরি স্নায়ুতন্ত্র ও মস্তিষ্কে আক্রমণ করছে। তাই উদ্বেগ বাড়ছে।

স্নায়ুরোগ বিশেষজ্ঞ সৌভিক দুবে (বাঙ্গুর ইন্সটিটিউট অফ নিউরো সায়েন্সেস) বলছেন, নিপা ভাইরাস সাঙ্ঘাতিক। এই ভাইরাস সরাসরি থাবা বসাতে পারে মানুষের মগজে। বিকল করে দেয় স্নায়ুতন্ত্রকে। মাথায় রক্ত জমে যেতে পারে। খিঁচুনি শুরু হয়। ধীরে ধীরে কোমায় চলে যেতে পারে মানুষ।  বিশেষজ্ঞরা বলছেন, এটি একটি 'জুনোটিক' ডিজিজ। যা প্রাণী থেকে সংক্রমিত হয়। বাদুড়ের লালারস থেকে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থাকে।

বাদুড়ের আধখাওয়া ফল ভাল ফলের সঙ্গে মিশে থাকলে ...

বাদুড়ের আধখাওয়া ফল ভাল ফলের সঙ্গে মিশে থাকলে সেখান থেকেও ছড়াতে পারে এই ভাইরাস। আক্রান্তের ব্যবহৃত বিছানা, পোশাক বা অন্যান্য জিনিসপত্র থেকেও সংক্রমণ ছড়ানোর ক্ষমতা রাখে নিপা ভাইরাস। সাধারণ ভাইরাল জ্বরের মতো উপসর্গ হলেও নিপা ভাইরাসে মৃত্যুহার ৫০-৬০ শতাংশ। স্নায়ুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক অলোক পণ্ডিতের কথায়, নিপা ভাইরাসের হানায় রোগী একবার কোমায় চলে গেলে , কোমা থেকে ফেরানো কঠিন হয় !  

রাজ্যের জোড়া গাইডলাইন

এই পরিস্থিতিতে জোড়া গাইডলাইন প্রকাশ করেছে রাজ্য স্বাস্থ্য দফতর। বৃহস্পতিবার নির্দেশিকা দেওয়া হয়েছে 'নিপা' ভাইরাসের সংক্রমণ রুখতে কী কী করতে হবে। এদিন নির্দেশ দেওয়া হয়েছে, আক্রান্ত বা উপসর্গ থাকা রোগীদের কাছ থেকে নমুনা সংগ্রহ ও তা ল্যাবে পাঠানোর সময় কী কী বিধিনিষেধ মানতে হবে।

রাজ্য স্বাস্থ্য দফতরের দেওয়া নির্দেশিকায় বলা হয়েছে, নমুনা সংগ্রহের সময় রোগীর দেহরস, কফ, লালা, মূত্র ইত্যাদির সংস্পর্শে এলে সব ধরনের নিরাপত্তা মানতে হবে। নমুনা নেওয়া, রাখা ও পাঠানোর সময় অবশ্যই মেনে চলতে হবে বায়ো-সেফটি বিধি। 
নমুনা কখন ও কীভাবে নিতে হবে, সে প্রসঙ্গে বলা হয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব, সব থেকে ভালো হয় আক্রান্ত হওয়ার ৪ দিনের মধ্যে নমুনা সংগ্রহ করলে।

নমুনা সংগ্রহের সময় রোগীর সব তথ্য ঠিকভাবে নির্দিষ্ট ফর্মে লিখে রাখতে হবে।  যদি কেউ অসুস্থ না হয় কিন্তু সংক্রমিত রোগীর সংস্পর্শে আসেন, তাহলে ফর্মে বড় অক্ষরে “ASYMPTOMATIC” লিখে সংস্পর্শের ইতিহাস লিখে রাখতে হবে। নমুনা নেওয়ার সময় স্বাস্থ্যকর্মীদের অবশ্যই PPE পরতে হবে। সেই সঙ্গে ব্যবহার করতে হবে N95 মাস্ক, গ্লাভস, গাউন, চশমা, জুতো কভার। নমুনা নেওয়ার আগে ও পরে ৩০ সেকেন্ড সাবান দিয়ে হাত ধুতে হবে এবং স্যানিটাইজার ব্যবহার করতে হবে। PPE খোলার সময় খুব সাবধানে করতে হবে।  প্রত্যেকটি সরকারি ও বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে এই নির্দেশিকা। 

সেরা শিরোনাম

Kolkata: পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য
পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য
News Live Updates: দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
Gyanesh Kumar: ‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
Durga Puja: কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব

ভিডিও

Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget