এক্সপ্লোর

Nipah Virus : শিয়রে শঙ্কা, কিন্তু নিপা ভাইরাস চিহ্নিত করার মতো পরিকাঠামোই নেই পশ্চিমবঙ্গে !

West Bengal : এদিকে, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের (Indian Council of Medical Research) তরফে আগেই জানানো হয়, নিপা ভাইরাস সংক্রমণে মৃত্যুর হার, কোভিডে মৃত্যুর হারের তুলনায় অনেকটাই বেশি !

ঝিলম করঞ্জাই ও অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : ডেঙ্গি-ম্যালেরিয়ার পরে বাংলায় জাঁকিয়ে বসছে নিপা ভাইরাসের (Nipah Virus) আতঙ্ক। কেরল ফেরত পরিযায়ী শ্রমিক নিপা ভাইরাসে আক্রান্ত সন্দেহে ভর্তি আছেন বেলেঘাটা আইডি হাসপাতালে। পুণের ন্যাশনাল ইনস্টটিউট অফ ভাইরোলজি-তে নমুনা পাঠানো হয়েছে। তবে রিপোর্ট পেতেই সময় লাগবে ৭২ ঘণ্টা। এর মাঝেই সামনে উঠে এল চাঞ্চল্যকর তথ্য, পশ্চিবঙ্গে নেই নিপা ভাইরাস চিহ্নিত করার মতো পরিকাঠামোই !

দাপট বাড়ছে ডেঙ্গির। বাড়ছে মৃতের সংখ্যা। ঠিক এইরকম সময়ে বাংলার উৎকণ্ঠা বাড়িয়ে হাজির নিপা ভাইরাসের আতঙ্ক। উদ্বেগ কয়েকগুণ বেড়েছে, এটা জানার পরে যে, নিপা ভাইরাস চিহ্নিত করার মতো পরিকাঠামোই নেই পশ্চিমবঙ্গে ! একথা জানা গেছে বেলেঘাটা আইডি হাসপাতাল (Beleghata ID Hospital) কর্তৃপক্ষ সূত্রে। যে হাসপাতালে, নিপা ভাইরাসে আক্রান্ত সন্দেহে, কেরল ফেরত এক পরিযায়ী শ্রমিক চিকিৎসাধীন।

৪ দিন পর নমুনা পাঠানো হয়েছে পুণের ন্যাশনাল ইনস্টটিউট অফ ভাইরোলজি-তে (National Institute of Virology)। কিন্তু, বিশেষজ্ঞরা জানাচ্ছেন, পুণের ওই সংস্থায় নমুনা পৌঁছনোর পরে, ন্যূনতম ৭২ ঘণ্টা সময় লাগবে, এটা জানতে যে, ওই ব্যক্তি নিপা ভাইরাসে আক্রান্ত, কী আক্রান্ত নন।

বেলেঘাটা আইডি সূত্রে জানা গেছে, 'নিপা' আক্রান্ত সন্দেহে ভর্তি ২৬ বছরের যুবক, পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের বাসিন্দা। পরিযায়ী শ্রমিক হিসাবে কেরলে (Kerala) কাজ করতেন। তিনি যাঁদের সঙ্গে থাকতেন, তাঁদের অনেকেই 'নিপা' ভাইরাসে আক্রান্ত বলে জানা গেছে। ৫ বছর আগে কেরলেই নিপার সংক্রমণ ছড়ায়। প্রকোপ দেখা যায় ২০১৯ ও ২০২১-এও। ২০১৮-তে নিপা ভাইরাসে আক্রান্ত অন্তত ২৩ জনের খোঁজ মিলেছিল। মৃত্যু হয়েছিল ১৭ জনের।

এদিকে, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের (Indian Council of Medical Research) তরফে আগেই জানানো হয়, নিপা ভাইরাস সংক্রমণে মৃত্যুর হার, কোভিডে মৃত্যুর হারের তুলনায় অনেকটাই বেশি ! বিশেষজ্ঞদের মতে, 'নিপা' ভাইরাস আক্রান্ত হলে কোনও নির্দিষ্ট ওষুধ নেই। এমনকি, আক্রমণ প্রতিরোধ করার মতো ভ্য়াকসিনও আবিষ্কৃত হয়নি। কখনও ডেঙ্গি, কখনও ম্য়ালেরিয়া...কখনও নিপা...উদ্বেগ সাধারণ মানুষের পিছু ছাড়ছে না।                  

আরও পড়ুন- সরকারি মতে ৩, বেসরকারিতে ডেঙ্গিতে মৃত্যু ৩৬ জনের, রাজ্যে এখনও আক্রান্ত ২৮ হাজার ৬৭ জন

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
Annapurna Yojana: অন্নপূর্ণা ভাণ্ডারে বড় আপডেট: Status Check-এর সঙ্গে Claim ও Objection-এর সুবিধা, কীভাবে করবেন?
অন্নপূর্ণা ভাণ্ডারে বড় আপডেট: Status Check-এর সঙ্গে Claim ও Objection-এর সুবিধা, কীভাবে করবেন?
Annapurna Yojana : এবার 'অন্নপূর্ণা যোজনা বাহিনী', গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রীর...
এবার 'অন্নপূর্ণা যোজনা বাহিনী', গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রীর...
Suvendu Adhikari : সেপ্টেম্বরে কত তারিখে আসবে অন্নপূর্ণা যোজনার টাকা, যা বলেছেন মুখ্যমন্ত্রী
সেপ্টেম্বরে কত তারিখে আসবে অন্নপূর্ণা যোজনার টাকা, যা বলেছেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget