এক্সপ্লোর

TMC: 'কোচ নেই', তৃণমূলের দিল্লি চলো অভিযানে মিলছে না বিশেষ ট্রেন

এনিয়ে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে তৃণমূলের দাবি, আমাদের থামানোর আরেকটি মরিয়া চেষ্টা! আক্রমণে তৃণমূল। দিল্লি যাওয়া থেকে আমাদের আটকানো যাবে না

কলকাতা: দিল্লি চলোর ডাক দিয়েছে তৃণমূল (Trinamool)। কিন্তু এদিন মিলছে না বিশেষ ট্রেন। তৃণমূলের (TMC) দাবি, কোচ না থাকার কারণ দেখিয়ে রেলওয়ের তরফ থেকে জানানো হয়েছে, 'শনিবার হাওড়া (Howrah) থেকে বিশেষ ট্রেন দেওয়া সম্ভব নয়'। এনিয়ে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে তৃণমূলের দাবি, আমাদের থামানোর আরেকটি মরিয়া চেষ্টা!। দিল্লি যাওয়া থেকে আমাদের আটকানো যাবে না, । 

ধর্নার ডাক দিয়েছে তৃণমূল: উল্লেখ্য, কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ২ ও ৩ অক্টোবর দিল্লিতে ধর্নার ডাক দিয়েছে তৃণমূল। এই কর্মসূচিতে যোগ দেবেন কেন্দ্রীয় প্রকল্পের কাজ করেও পারিশ্রমিক থেকে বঞ্চিত বাংলার শ্রমিকরাও। কাল বিশেষ ট্রেনে দিল্লি যাবেন তাঁরা। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে জমায়েত হতে শুরু করেছেন একশো দিনের কাজের টাকা না পাওয়া জবকার্ড হোল্ডাররা। সেখানেই তাঁদের থাকা-খাওয়ার ব্য়বস্থা করা হয়েছে।  আর এ নিয়ে শুরু হয়েছে রাজনীতিক তরজা। 

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে পাল্টা চ্যালেঞ্জ: একদিকে শিক্ষায় নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডির তলব। অন্যদিকে, কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে এবং ১০০ দিনের কাজের টাকা আদায়ের দাবিতে দিল্লিতে ধর্না! এই দুয়ের মধ্যে দলীয় কর্মসূচিকেই বেছে নিয়ে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

আর এই প্রেক্ষাপটে শুক্রবার থেকে দফায় দফায় নেতাজি ইন্ডোরে জমায়েত হতে শুরু করেছেন ১০০ দিনের কাজের টাকা না পাওয়া জবকার্ড হোল্ডার, প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর না পাওয়া প্রান্তিক মানুষ। তৃণমূলের টার্গেট, দিল্লিতে অন্তত ৩-৪ হাজার মানুষের জমায়েত করা।

কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ২ ও ৩ অক্টোবর দিল্লিতে ধর্নায় বসবে তৃণমূল। ১০০ দিনের কাজ করেও পারিশ্রমিক থেকে বঞ্চিত বাংলার শ্রমিকরা এই কর্মসূচিতে অংশ নেবেন। শুক্রবার সকাল থেকে বেলা যত গড়িয়েছে ততই ভিড় বেড়েছে নেতাজি ইন্ডোরে। 

যেমন বাঁকুড়ার রানিবাধেঁর বাসিন্দা পুষ্প মাহাতো। বয়স ষাট ছুঁই ছুঁই হলেও, এখনও পেট চালানোর জন্য ১০০ দিনের কাজই ভরসা তাঁর কিন্তু অভিযোগ, কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পে কাজ করলেও, মেলেনি পারিশ্রমিক! তাই টাকা আদায়ে দিল্লি যাচ্ছেন তিনিও!একই কারণে দিল্লি যাচ্ছেন, উত্তর দিনাজপুরের চোপড়া গায়ত্রী বিশ্বাস বা ধূপগুড়ির বাসিন্দা  জুরান সরকারের মতো প্রচুর মানুষ! কেউ ৯ মাস কাজ করেও টাকা পাননি! তো কারও সরকারের থেকে পাওনা ১২ হাজার টাকা! এদিন নেতাজি ইন্ডোরেই করা হয়েছিল কর্মীদের খাওয়া ও থাকার আয়োজন। মেনুতে ছিল, ভাত-ডাল-আলু পটলের তরকারি-ডিমের ঝোল!

এ প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলছেন, ''দিল্লির লোকেদের বলব সাবধানে থাকতে। বাংলার চোর নম্বর ওয়ান দিল্লিতে থাকবে। ২ হাজার কোটি টাকা বাংলার মানুষের জানার জন্য বলছি, পড়ে আছে। রাজ্য সরকার ব্যবহার করতে পারছে না। কারণ ওখান থেকে টাকা খরচ করতে গেলে ৬ টাকা কেন্দ্রীয় সরকার দেবে, আর চার টাকা রাজ্য সরকারকে দিতে হবে। রাজ্যের ভাণ্ডার শূন্য। তাই দিল্লিতে দৌড়দৌড়ি হচ্ছে, চুরি করার টাকাটা যেন যায়। চুরি বন্ধ করুন'।

সেরা শিরোনাম

News Live Updates: কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল? দায় নিয়ে শুরু হয়েছে রাজনীতি
কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল? দায় নিয়ে শুরু হয়েছে রাজনীতি
Chorabagan Stampede: ফেটে যায় ফুসফুস, থেঁতলে যায় লিভার, চোরবাগানে এত মৃত্যু কেন? এল ময়নাতদন্তের রিপোর্ট
ফেটে যায় ফুসফুস, থেঁতলে যায় লিভার, চোরবাগানে এত মৃত্যু কেন? এল ময়নাতদন্তের রিপোর্ট
Chorbagan Stampede: 'কী অবস্থা.. মানুষ তো পদপিষ্ট হয়ে যাবে..', তৃতীয়াতেই আশঙ্কা প্রকাশ করেছিলেন দর্শনার্থী! ভাইরাল সেই ভিডিও
'কী অবস্থা.. মানুষ তো পদপিষ্ট হয়ে যাবে..', তৃতীয়াতেই আশঙ্কা প্রকাশ করেছিলেন দর্শনার্থী! ভাইরাল সেই ভিডিও
Chorbagan Stampede: শুধুই কি মাইকে ঘোষণা নাকি অন্য কিছু, ঠিক কোন কারণে বিপর্যয় চোরবাগান সর্বজনীনে? 
শুধুই কি মাইকে ঘোষণা নাকি অন্য কিছু, ঠিক কোন কারণে বিপর্যয় চোরবাগান সর্বজনীনে? 

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget