এক্সপ্লোর

Calcutta High court: জানুয়ারি পর্যন্ত কোনও কড়া পদক্ষেপে 'না', হাইকোর্টে স্বস্তিতে অগ্নিমিত্রা পাল-সহ ৩ বিজেপি নেতা

Agnimitra Paul: ৩ ডিসেম্বর বিজেপির সভা এবং মিছিলের প্রেক্ষিতে অগ্নিমিত্রা পাল, দীপক হালদার ও প্রদ্যোৎ বৈদ্য, বিজেপির এই তিন নেতা-নেত্রীর বিরুদ্ধে কুলপি এবং উস্তি থানায় মোট ৫টি FIR দায়ের হয়। 

সৌভিক মজুমদার: হাইকোর্টে (Calcutta High Court) স্বস্তিতে অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)-সহ তিন বিজেপি (BJP) নেতা। আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত গ্রেফতারির মতো কোনও কড়া পদক্ষেপ নিতে পারবে না পুলিশ। নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থার (Rajsekhar Mantha)। ৫ জানুয়ারি পরবর্তী শুনানি। ৩ ডিসেম্বর বিজেপির সভা এবং মিছিলের প্রেক্ষিতে অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul), দীপক হালদার (Dipak Haldar) ও প্রদ্যোৎ বৈদ্য (Pradyat Baidya) বিজেপির এই তিন নেতা-নেত্রীর বিরুদ্ধে কুলপি এবং উস্তি থানায় মোট ৫টি FIR দায়ের হয়। 


হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি: বিজেপির (BJP) দাবি, তাদের সভাস্থল নষ্টের প্রতিবাদে জেলার পুলিশ সুপার এবং জেলাশাসকের কাছে অভিযোগ জানায় তারা। উল্টে তাদের বিরুদ্ধেই অভিযোগ দায়ের করে পুলিশ। এর প্রেক্ষিতে হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি। সেই মামলাতেই এই নির্দেশ। 

স্বস্তি শুভেন্দু অধিকারীর: মিথ্যা মামলার অভিযোগ সংক্রান্ত মামলায়, বৃহস্পতিবার হাইকোর্টে স্বস্তি পেয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার অন্য একটি মামলায় আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল-সহ বিজেপির ৩ নেতা-নেত্রীকে রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট

১৬ জানুয়ারি পর্যন্ত তাঁদের বিরুদ্ধে গ্রেফতারির মতো কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। বিচারপতি রাজশেখর মান্থা এই নির্দেশ দিয়েছেন। ৩ ডিসেম্বর, ডায়মন্ড হারবারে সভা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেদিন সভার আগে তৃণমূল-বিজেপির সংঘাতে অগ্নিগর্ভ হয়ে ওঠে হটুগঞ্জ! বিজেপি কর্মীদের গাড়ি-বাসে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ।

তৃণমূলের পার্টি অফিসেও চলে ভাঙচুর। পুলিশের সঙ্গে বচসায় জড়ান বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। বিজেপি নেতা দীপক হালদার ও প্রদ্যোৎ বৈদ্যর বিরুদ্ধে কুলপি ও উস্তি থানায় মোট ৫টি FIR হয়।পাল্টা হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি। সেই মামলায় শুক্রবার বিচারপতি রাজশেখর মান্থা নির্দেশ দেন, অগ্নিমিত্রা পাল-সহ ৩ জনের বিরুদ্ধে, ১৬ জানুয়ারি পর্যন্ত গ্রেফতারির মত কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। 

বৃহস্পতিবারই মিথ্যে মামলার অভিযোগ সংক্রান্ত শুনানিতে, বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে স্বস্তি পান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার আদালত নির্দেশ দেয়,যতদিন না মামলার নিষ্পত্তি হচ্ছে, ততদিন পর্যন্ত শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের হওয়া সব FIR’এ অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি থাকবে। এবার আদালতে রক্ষাকবচ বিজেপি বিধায়ক (bjp MLA) অগ্নিমিত্রা পাল। ৫ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tulu Mondal: টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন
টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
News Live: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
TMC News: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget