এক্সপ্লোর

Bagda Bypolls 2024: বাগদায় ইস্তফা দেওয়া মণ্ডল সভাপতির বাড়িতে বিজেপি প্রার্থীকে নিয়ে জেলা সভাপতি, বরফ গলল ?

BJP News: বাগদা বিধানসভায় উপনির্বাচনের আগে প্রার্থী নিয়ে বিজেপিতে ক্ষোভ ছড়ায়।

সমীরণ পাল, বাগদা : ইস্তফা দেওয়া বাগদা ২ নম্বর মণ্ডলের সভাপতি সমীর বিশ্বাসের বাড়িতে বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাসকে নিয়ে পৌঁছে গেলেন জেলা সভাপতি দেবদাস মণ্ডল। বাগদা উপনির্বাচনে বিজেপির প্রার্থীর বিরুদ্ধে ক্ষোভ জানিয়েই ইস্তফা দিয়েছিলেন তিনি। বিক্ষুব্ধ বিজেপি নেতাকে প্রণাম করেন প্রার্থী। একে অপরকে আলিঙ্গনও করেন তাঁরা। পরে বিজেপির জেলা সভাপতি জানিয়ে দেন, ইস্তফা গ্রহণ করা হয়নি। সমীর বিশ্বাসই থাকবেন মণ্ডল সভাপতি। এর পাশাপাশি বিজেপি প্রার্থীর হয়ে প্রচার করবেন ও আগের মতো কাজ চালাবেন তিনি।

যদিও এই বিষয়ে সমীর বিশ্বাস বলেন, 'অভিমান ছিল। সেই কারণে আমি ইস্তফাপত্র পাঠিয়েছিলাম। কিন্তু ইস্তফা গ্রহণ করেননি জেলা সভাপতি। আমি আগেই বলেছিলাম, আমি মণ্ডল সভাপতি পদ থেকে ইস্তফা দিচ্ছি, পার্টি ছাড়ছি না । জেলা সভাপতি ও প্রার্থী এসেছেন বাড়িতে। আমি আগামী দিনে বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে নামব।'

এই বিষয়ে বাগদা উপনির্বাচনের বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাস বলেন, 'অভিমান ছিল, মিটে গেছে।' এর পাশাপাশি বিক্ষুব্ধ বিজেপি নেতা নির্দল হিসেবে যিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন সেই সত্যজিৎ মজুমদারের বাড়িতেও আগামীদিনে প্রার্থী যাবেন বলে জানিয়েছেন।

এদিকে, বিজেপির মণ্ডল সভাপতির ইস্তফা ফিরিয়ে নেওয়া প্রসঙ্গে কটাক্ষ করেছেন বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস । তিনি বলেন, 'ওঁদের লেনদেনের ব্যাপার । ওঁর মতো অনেকেই তৃণমূলে যোগ দেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন। সাধারণ সম্পাদক নির্দেশ দিলে আগামী দিনে যোগদান করানো হবে।'

প্রসঙ্গত, বাগদা বিধানসভায় উপনির্বাচনের আগে প্রার্থী নিয়ে বিজেপিতে ক্ষোভ ছড়ায়। দলীয় পদে ইস্তফা দেন বাগদা ২ নম্বর মণ্ডলের সভাপতি সমীর বিশ্বাস। যদিও কনিয়াড়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের পদ থেকে তিনি ইস্তফা দেননি। ওই বিজেপি নেতা দাবি করেন, দলের জেলা সভাপতি ও রাজ্য নেতৃত্বকে লেখা ইস্তফাপত্রে তিনি জানিয়েছেন, বাগদা উপনির্বাচনের বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাস বহিরাগত, সেই কারণেই প্রার্থী নিয়ে ক্ষোভ রয়েছে। 

এর আগে প্রার্থী পদে বিনয় বিশ্বাসের নাম ঘোষণা করার পরেই বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। প্রার্থী নিয়ে বিজেপির গোষ্ঠীকোন্দলে কটাক্ষ করে তৃণমূল। 

এদিকে প্রার্থী নিয়ে বিজেপির কোন্দল এতটাই চরমে ওঠে যে বিকল্প প্রার্থীর নাম ঘোষণা করেন বিক্ষুব্ধরা। বাগদা উপনির্বাচনে বিজেপি প্রার্থী বিনয়কুমার বিশ্বাসের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে নির্দল প্রার্থী হিসেবে সত্যজিৎ মজুমদারের নাম ঘোষণা করা হয়। দলের ঘোষিত প্রার্থী বিনয়কুমার বিশ্বাস আদৌ বিজেপি করেন কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেন নির্দল প্রার্থী সত্যজিৎ মজুমদার। প্রচুর টাকার বিনিময়ে বিজেপির প্রার্থী পদ বেচাকেনা হয়েছে বলে অভিযোগ তোলেন তৃণমূল জেলা সভাপতি বিশ্বজিৎ দাস। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা,ঘোষণা মুখ্যমন্ত্রীর
যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget