এক্সপ্লোর

Duttapukur News: 'প্রাপ্য না বুঝিয়ে এখানে হোটেল চালানো যাবে না', তৃণমূল নেতার অনুগামীদের 'দাদাগিরি' ! যা বললেন অভিযুক্ত

TMC News: তোলা না পেয়ে হোটেলে তাণ্ডব, ভাঙচুরের অভিযোগ তৃণমূল নেতার অনুগামীদের বিরুদ্ধে।

দত্তপুকুর : দত্তপুকুরে হোটেলে তৃণমূল নেতার অনুগামীদের 'দাদাগিরি'-র ঘটনায় মামলা রুজু। অভিযুক্ত মান্তু সাহা-সহ হামলাকারীদের বিরুদ্ধে মামলা রুজু পুলিশের। ঘটনা জানতে হোটেল মালিককে অতিরিক্ত পুলিশ সুপারের অফিসে তলব করা হয়েছে। তোলা না পেয়ে হোটেলে তাণ্ডব, ভাঙচুরের অভিযোগ তৃণমূল নেতার অনুগামীদের বিরুদ্ধে। অভিযোগ দত্তপুকুর ২ পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান মান্তু সাহার অনুগামীদের বিরুদ্ধে। ক্যাশ কাউন্টার থেকে নগদ ১ লক্ষ ৭৮ হাজার টাকা লুঠেরও অভিযোগ উঠেছে।

অভিযোগকারী হোটেল মালিক সৌমেন দাস বলেন, "আমি জাস্ট হোটেল থেকে বেরিয়ে আসছি...আসার আধ ঘণ্টার মধ্যে আমার ম্যানেজার ফোন করেন। ফোন করে বলেন, লোকাল লোকজন এসে ভাঙচু চালাচ্ছে।  আপনাকে আসতে হবে। আমি বললাম, তাদের সমস্যাটা কী ? বলছে, না মান্তু সাহাকে প্রাপ্য না বুঝিয়ে এখানে হোটেল চালানো যাবে না। অ্যামাউন্ট দাবি করেনি। কিন্তু, বলেছে প্রাপ্য না দিয়ে এখানে আগেও হোটেল ব্যবসা করা যায়নি। ভবিষ্যতেও করা যাবে না।" অভিযুক্ত মান্তু সাহা বলেন, "এর আগে ওখানে অবৈধ যৌন ব্যবসা চালু হয়েছিল। তখন গ্রামের মানুষরা ভেঙে দিয়েছে। এবারও নতুন করে দুই বছর পর আবার নতুন করে দেহ ব্যবসা চালু করেছে। যেটা গ্রামের মানুষরা গিয়ে প্রতিবাদ করেছে। ভাঙচুর কতটা হয়েছে বলতে পারব না। তবে, গ্রামের মানুষরা গিয়ে ওটা বন্ধ করে দিয়েছে। সম্পূর্ণ মিথ্যা। টাকা চাওয়ার কোনও প্রশ্নই ওঠে না। যদি কোনও প্রমাণ দেখাতে পারে মাথা পেতে নেব।" 

দিনকয়েক আগে পানিহাটিতে (Panihati) কাউন্সিলরের 'দাদাগিরি'র অভিযোগ ওঠে ! ইমারতি ব্যবসায়ীর দোকানের পাশে স্ল্যাব ভেঙে দেওয়ার অভিযোগ। পানিহাটির ২৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শ্রাবন্তী রায়ের বিরুদ্ধে অভিযোগ। দোকানের পাশে ড্রেনের ওপর স্ল্যাব ছিল, দাবি ইমারতি ব্যবসায়ীর। তাঁর অভিযোগ, ''সেই স্ল্যাবের ওপর ইমারতি দ্রব্যের জিনিস রাখতাম। না জানিয়ে কাউন্সিলরের লোকজন ভেঙে দিয়েছে।'' অন্যায়ভাবে স্ল্যাব ভেঙে দিয়েছে কাউন্সিলরের লোকেরা, এমনই অভিযোগ জানিয়ে পুরপ্রধানকে লিখিত অভিযোগ জানিয়েছেন সেই ব্য়বসায়ী। এদিকে, ড্রেনের সমস্যা হচ্ছিল সেই কারণেই ভাঙা হয়েছে বলে পাল্টা দাবি করেন কাউন্সিলর। ২৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শ্রাবন্তী রায়, যার বিরুদ্ধে অভিযোগ, তিনি বলছেন, ''তিন-চার মাস আগে একটা মাস পিটিশন করেছিল, এলাকার বাসিন্দারা, ব্যবসায়ীরা ও ক্লাব। ওঁর দোকানের ওই স্ল্য়াবের জন্য নিকাশি ব্যবস্থা আটকে রয়েছে। যা ক্ষতি হয়েছে। তা পুরসভার তরফে ফের তৈরি করে দেওয়া হবে। ওই ব্যবসায়ীর সঙ্গে আমার কোনও ব্যক্তিগত রোষ নেই। আশা করি কোনও সমস্যা হবে না।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
BJP News: রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Kolkata: অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে
অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে

ভিডিও

Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে
Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget