এক্সপ্লোর

Basirhat : বাড়ি ছাদ থেকে পড়ে শাবকের মৃত্যু, বসিরহাটে হনুমানের কামড়ে জখম হয়ে হাসপাতালে ভর্তি ২০

Monkey-bite : কার্যত এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে বীর হনুমান, এনিয়ে বন দফতরকে খবর দেওয়া হয়েছে

সমীরণ পাল, বসিরহাট : হনুমানের (Monkey) কামড়ে জখম হয়ে হাসপাতালে ভর্তি ২০। বসিরহাটের (Basirhat) স্বরূপনগর ব্লকের বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতে হাকিমপুর সীমান্তের ঘটনা। এনিয়ে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার জনৈক এক ব্যক্তির বাড়ির ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে একটি পূর্ণবয়স্ক হনুমানের শাবকের। স্থনীয়দের অনুমান, তারপর থেকে মৃত শাবকের দুঃখ কষ্টে তাণ্ডব শুরু করে হনুমানটি। বিথারি এলাকায় দিয়ে শিশু, মহিলা ও পুরুষ যখনই যাচ্ছে, তখনই কারও হাতে আবার কারও মুখে কামড়ে দিচ্ছে হনুমানটি। আবার কারও পা-ও কামড়ে রক্তাক্ত করে দিচ্ছে। ইতিমধ্যে জখম শিশু, মহিলা সহ মোট কুড়িজনকে শাড়াফুল গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে। আতঙ্কে এলাকাবাসী ঘরের জানালা-দরজা বন্ধ করে রাখছেন। বেরোচ্ছেন না ঘর থেকেও। এমনকী আতঙ্কে ছেলে-মেয়েদের বাইরে পড়াশোনার জন্যও পাঠাতে পারছে না।

কার্যত এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে বীর হনুমান, এনিয়ে বন দফতরকে খবর দেওয়া হয়েছে । খবর পেয়ে খাঁচা ও জাল নিয়ে ঘটনাস্থলে যাচ্ছেন বন দফতরের কর্মীরা। ইতিমধ্যে স্বরূপনগর শাড়াপুল গ্রামীণ হাসপাতালে জখমদের চিকিৎসা শুরু হয়েছে। তাদের ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু করেছেন চিকিৎসকরা।

গত এপ্রিল মাসে বাঁদরের কামড়ে বেঘোরে মৃত্যু হয় এক বৃদ্ধের। নিজেদের মধ্যে ঝগড়া করছিল দুই বাঁদর। সেই সময় ওই বৃদ্ধ তাদের সামনে চলে আসেন (Elderly Man Bitten by Monkey)। কিছু বুঝে ওঠার আগে আচমকাই নেমে আসে তাদের মধ্যে একটি বাঁদর। লাফিয়ে পড়ে কামড় বসায় বৃদ্ধকে। তাতে অসম্ভব রক্তপাত শুরু হয় ওই বৃদ্ধের। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি তাঁকে।

বাঁকুড়া (Bankura News) জেলার গঙ্গাজলঘাটির ঘটনা। ওই বৃদ্ধ গঙ্গাজলঘাটি থানার অন্তর্গত লালপুর গ্রামের বাসিন্দা। সকালে রুটি কিনতে বেরিয়েছিলেন বাড়ি থেকে। তখনই এই ঘটনা গটে। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। বন দফতরের লোকজন এসে যদিও বাঁদর দু’টিকে জঙ্গলে নিয়ে যান। কিন্তু এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

সেরা শিরোনাম

West Bengal News Live : দীপাবলিতে শব্দবাজির তাণ্ডব, কলকাতায় ধৃত ৫৯২
দীপাবলিতে শব্দবাজির তাণ্ডব, কলকাতায় ধৃত ৫৯২
District News: এই নিয়ে দ্বিতীয়বার, বক্সার জঙ্গল থেকে পালিয়ে গেল বাঘিনী! অস্বস্তিতে বনদফতর
এই নিয়ে দ্বিতীয়বার, বক্সার জঙ্গল থেকে পালিয়ে গেল বাঘিনী! অস্বস্তিতে বনদফতর
Eastern Railway: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা, এই স্টেশন থেকে দূরপাল্লার ট্রেনের সময়সূচি বদল, জরুরি ঘোষণা পূর্ব রেলের
টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা, এই স্টেশন থেকে দূরপাল্লার ট্রেনের সময়সূচি বদল, জরুরি ঘোষণা পূর্ব রেলের
North Bengal Train: এবার উত্তরবঙ্গে যাওয়ার স্পেশাল ট্রেন চালু, কোন স্টেশন থেকে কোনদিন, কখন ছাড়বে?
এবার উত্তরবঙ্গে যাওয়ার স্পেশাল ট্রেন চালু, কোন স্টেশন থেকে কোনদিন, কখন ছাড়বে?

ভিডিও

Dilip Ghosh |
Chorbagan Incident: চোরবাগানকাণ্ডের রেশ কাটার আগেই ছড়াল আগুন আতঙ্ক | ABP Ananda
Kalyan Banerjee | বাঁকুড়ায় নিজের বাড়িতে শ্যামা-আরাধনায় মাতলেন কল্যাণ
Kali Puja 2026: হালিশহরে সাধক রামপ্রসাদের বাড়ির পুজো, নিষ্ঠা ভরে রীতি মেনে মাতৃ আরাধনা | ABP Ananda
CM Suvendu Adhikari | ''কোনওরকম তোলাবাজি, সিন্ডিকেট বরদাস্ত করা হবে না'', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget