এক্সপ্লোর

North 24 Parganas:শেওড়াফুলি ঘাটে জল নিতে নেমে তলিয়ে গেলেন যুবক, শোকের ছায়া অশোকনগরে

Road Accident:তারকেশ্বর যাওয়ার পথে মর্মান্তিক মৃত্যু ১৯ বছরের যুবকের। শোকের আবহ অশোকনগরের দেবীনগর এলাকায়। মৃতের নাম সুবীর চক্রবর্তী।শেওড়াফুলি ঘাটে ঘটনাটি ঘটেছে।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: তারকেশ্বর (Tarakeshwar) যাওয়ার পথে মর্মান্তিক মৃত্যু ১৯ বছরের যুবকের (Youth Died)। শোকের আবহ অশোকনগরের (Ashoknagar) দেবীনগর এলাকায়। মৃতের নাম সুবীর চক্রবর্তী।

কী ঘটেছিল?
উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর থানার দেবীনগর এলাকায় বাসিন্দার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া। শেওড়াফুলি ঘাটে ঘটনাটি ঘটেছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, গত বুধবার মাসির সঙ্গে তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে বেরিয়েছিলেন ওই যুবক। কিন্তু শেওড়াফুলি ঘাটে জল নিতে নামতেই বিপত্তি! সাঁতার না জানায় তলিয়ে গেলেন ১৯ বছরের যুবক, সুবীর চক্রবর্তী। ছেলেকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন মা। স্তম্ভিত গোটা গ্রাম। তবে মর্মান্তিক ঘটনার জন্য মা পুরোপুরি দায়ী করেছেন ছেলের মাসিকে। গত বুধবার প্রায় রাত্রি ১০:১৫ নাগাদ তারকেশ্বরে পুজো দিতে উত্তর ২৪ পরগনা জেলার হাবরা নগরথুবা এলাকায় মাসির বাড়ি গিয়েছিলেন সুবীর। সেখানেই ৪০-৪২ জন নিয়ে লরিতে করে তারকেশ্বরের দিকে রওনা দেন তাঁরা। লরিতেই ছিলেন অশোকনগর দেবীনগরের বাসিন্দা ১৯ বছরের সুবীর। পুলিশ জেনেছে, পড়াশোনার পাশাপাশি হাবরা থানার সামনে অনলাইন কাজও করতেন। কিন্তু  এমন বিপত্তিতে শোকাহত গোটা গ্রাম। স্থানীয় বাসিন্দারা দাবি করেন, আত্মীয়রাই একদম দায়িত্বজ্ঞানহীন। যদিও বিষয়টি স্রেফ দুর্ঘটনা নাকি অন্য কিছু, তা খতিয়ে দেখা হবে বলে জানাচ্ছেন স্থানীয়রা। পুলিশে লিখিত অভিযোগ করা হবে বলেও মায়ের দাবি।

মাসখানেক আগে মৃত্যু...
মাসখানেক আগে দোলের দিনে কার্যত এক ঘটনা ঘটেছিল কলকাতায়। দুই জায়গায় দুই ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ায় সে দিন। মানিকতলার অরবিন্দপল্লিতে পুকুর থেকে উদ্ধার করা হয় বছর ৫০-এর সুশান্ত পাইনের মৃতদেহ। অন্যদিকে, একইভাবে রানিকুঠির একটি পুকুর থেকে উদ্ধার হয় ২৯ বছরের রাহুল হাজরার। স্থানীয় সূত্রে খবর, মৃত দু'জনই সকাল থেকে রং খেলেছিলেন। তারপর পুকুরে স্নান করতে নেমে তলিয়ে যান দু'জনই। পরে পুলিশ এসে ডুবুরি নামিয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে। দোল খেলার পর জলে নেমেই কি মর্মান্তিক পরিণতি ? খতিয়ে দেখা শুরু করেছে পুলিশ। এর মধ্যে সুশান্ত পাইনের দুপুর ৩ টে নাগাদ মৃত্যু হয় বলে অভিযোগ। যারপরই খবর দেওয়া পুলিশ দমকলে। জানা যায় পুকুরের কাছে ডুবুরি পৌঁছয় বিকেল চারটেয়। আধঘণ্টা তল্লাশির পর পুকুর থেকে দেহ উদ্ধার হয়। স্থানীয় সূত্রে খবর, আবির খেলার পর পুকুর পাড়ে বসেছিলেন। তারপর তিনি কীভাবে পুকুরে পড়ে গেলেন, নাকি তিনি নিজেই জলে নেমেছিলেন, তা নিয়ে খোঁজখবর করা শুরু করেছে মানিকতলা থানা।

আরও পড়ুন:হাওড়া থেকে বাতিল ট্রেন, আটকে যাত্রীরা, কোন কোন ট্রেন বাতিল রইল তালিকা

 

সেরা শিরোনাম

West Bengal News Live: জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের
জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের
West Bengal News Live Updates: কলকাতায় এসে মমতা-তৃণমূলকে আক্রমণে স্মৃতি ইরানি
কলকাতায় এসে মমতা-তৃণমূলকে আক্রমণে স্মৃতি ইরানি
BJP MLA ratna Debnath: পানিহাটিতে ক্লাব দখলে অভিযুক্ত বিজেপি বিধায়ক রত্না দেবনাথ, চাবি খুলে নিয়ে চলে এলেন, জোর তরজা
পানিহাটিতে ক্লাব দখলে অভিযুক্ত বিজেপি বিধায়ক রত্না দেবনাথ, চাবি খুলে নিয়ে চলে এলেন, জোর তরজা
Ratna Debnath on RG Kar Incident: 'আমরা তো CBI চাইনি... না পারে তো ছেড়ে দেবে', RG Kar-কাণ্ডের তদন্তে ফের ক্ষোভপ্রকাশ অভয়ার মায়ের
'আমরা তো CBI চাইনি... না পারে তো ছেড়ে দেবে', RG Kar-কাণ্ডের তদন্তে ফের ক্ষোভপ্রকাশ অভয়ার মায়ের

ভিডিও

Cyclone Murasu | ঘূর্ণিঝড় মুরাসুর প্রভাব, আজ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি
Rahul On Modi |
CM Suvendu Adhikari : পঞ্চায়েত দফতরের বৈঠক, তাতেই যোগ দিতে পৌঁছলেন মুখ্যমন্ত্রী
Kali Puja 2026 | জানবাজারের কালীপুজোর মণ্ডপের বিরুদ্ধে নিয়ম না-মানার অভিযোগ
Agnimitra Paul | ছটপুজোর আগে শহরের বিভিন্ন ঘাট পরিদর্শনে পুরমন্ত্রী | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget