এক্সপ্লোর

Sandeshkhali Incident:সন্দেশখালিতে ইডির উপর হামলার ঘটনায় গ্রেফতার আরও ২

North 24 Parganas:সন্দেশখালিতে ইডির উপর হামলার ঘটনায় গ্রেফতার আরও ২। ধৃতদের নাম আলি হোসেন ঘরামি ও সঞ্জয় মণ্ডল।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: সন্দেশখালিতে ইডির (Sandeshkhali ED Attack) উপর হামলার ঘটনায় গ্রেফতার আরও ২ (2 More Arrested In Sandeshkhali Incident)। ধৃতদের নাম আলি হোসেন ঘরামি ও সঞ্জয় মণ্ডল। মিনাখাঁর খড়িবেড়িয়া থেকে গ্রেফতার আলি হোসেন ঘরামি। ন্যাজাট থেকে গ্রেফতার সঞ্জয় মণ্ডল। ইডির উপর হামলার ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে ৪। তবে ওই ঘটনার ৯ দিন পর এখনও অধরা ইডির উপর হামলার মাস্টারমাইন্ড শেখ শাহজাহান।

যা ঘটল...
গত কাল রাতে মিনাখাঁর খড়িবেড়িয়া থেকে গ্রেফতার করা হয় আলি হোসেন ঘরামিকে। ধৃত দ্বিতীয় জন অর্থাৎ সঞ্জয় মণ্ডলের বাড়ি সন্দেশখালির রামপুরে। তাঁকে গ্রেফতার করা হয়েছে ন্যাজাট থানা এলাকার বাগচিপাড়া বাজার থেকে। পুলিশ সূত্রে খবর, গত পরশু যে দু'জনকে গ্রেফতার করা হয়েছিল, তাঁদের জিজ্ঞাসাবাদ করে এই দু'জনের নাম পাওয়া গিয়েছে। সন্দেশখালিতে ইডি আধিকারিকদের উপর শেখ শাহজাহান অনুগতরা হামলা চালায় বলে যে অভিযোগ উঠেছে, তাতে এঁরাও সামিল বলে দাবি। ধৃত ২ দু'জনকে আজ বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে। কিন্তু কোথায় শেখ শাহজাহান? এখনও কোনও হদিশ নেই তৃণমূল নেতার। 
জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বলে পরিচিত শাহজাহানের বাড়িতে অভিযানে গিয়েই 'আক্রান্ত' হন ইডি-আধিকারিকরা। তৃণমূল নেতার অনুগামীদের হামলার হাত থেকে বাদ যাননি কেন্দ্রীয় বাহিনীর সদস্য, এমনকী এবিপি আনন্দের সাংবাদিক-চিত্র সাংবাদিকও, রয়েছে সেই অভিযোগও। ন্যাজাট থানায় ইডির উপর হামলার অভিযোগ দায়ের হলে পুলিশ বলেছিল, ভিডিও ফুটেজ খতিয়ে দেখে দোষীদের গ্রেফতার করা হবে। কিন্তু ফুটেজে তৃণমূল নেতা জিয়াউদ্দিন মোল্লাকে দেখা গেলেও তাঁকে গ্রেফতার করা যায়নি এখনও। 

গ্রেফতারি...
দিনদুয়েক আগে সন্দেশখালিতে ইডির ওপর হামলায় ঘটনায় ২ জনকে গ্রেফতার করে পুলিশ। ঘটনার ৭ দিন পর মেহবুর মোল্লা ও সুকমল সর্দার নামে ২ জনকে গ্রেফতার করে ন্যাজাট থানার পুলিশ। ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয় ২ জনকে। ঘটনাচক্রে, ওই দিনই আবার, ইডির তরফে অভিযোগকারী ডেপুটি ডিরেক্টরের বয়ান রেকর্ড করতে তৃতীয়বার সিজিও কমপ্লেক্সে আসেন বসিরহাটের ডিএসপি। প্রথম ও দ্বিতীয়বার ফিরে গিয়ে শুক্রবার তৃতীয়বার সিজিও কমপ্লেক্সে আসেন বসিরহাটের ডিএসপি। ইডির তরফে মামলায় লঘু ধারা প্রয়োগের অভিযোগ আনা হয়েছে। বয়ান রেকর্ডের গোটা প্রক্রিয়া ভিডিওগ্রাফি করার কথা ছিল বলে সূত্রে খবর। 

আরও পড়ুন:কেন না জানিয়ে হানা? তৃণমূল নেতার অনুগামীদের বিক্ষোভে এলাকা ছাড়া ইডি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: ২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
Arms Recovered: গৃহবধূর মাধ্যমে অস্ত্র পাচার ? গ্রেফতার হতেই মিলল...
গৃহবধূর মাধ্যমে অস্ত্র পাচার ? গ্রেফতার হতেই মিলল...
News Live Updates: পূর্ব বর্ধমানে ডাউন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, ইঞ্জিনের পিছনের কামরার নীচ থেকে আগুন, ধোঁয়া
পূর্ব বর্ধমানে ডাউন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, ইঞ্জিনের পিছনের কামরার নীচ থেকে আগুন, ধোঁয়া
West Bengal News Live: বারুইপুরে ফের নাবালিকাকে নির্যাতনের চেষ্টার অভিযোগ, গ্রেফতার ১
বারুইপুরে ফের নাবালিকাকে নির্যাতনের চেষ্টার অভিযোগ, গ্রেফতার ১

ভিডিও

Mamata Banerjee: 'কালীঘাট তৃণমূল'-এর ২১ জুলাইয়ের প্রস্তুতি খতিয়ে দেখলেন মমতা | 21 July | ABP Ananda
Madan Mitra:
Mahua Moitra:
Delhi News: পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ | CJP Protest
TMC 21st July Report: ২১ জুলাইয়ের ঠিক আগের দিন প্রকাশ্যে '২১ জুলাই' রিপোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget