এক্সপ্লোর

North 24 Parganas: বাংলাদেশ সীমান্ত থেকে উদ্ধার আড়াই কেজিরও বেশি সোনার বিস্কুট, আটক ২ চোরাচালানকারী

2 Smugglers Detained By BSF At Bangladesh Border:সীমান্ত এলাকা থেকে উদ্ধার সোনার বিস্কুট। আটক দুই চোরাকারবারী। অভিযোগ, বাংলাদেশ থেকে সোনার বিস্কুট ভারতে নিয়ে আসার চেষ্টা করছিল চোরাকারবারীরা।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: সীমান্ত (border) এলাকা থেকে উদ্ধার সোনার বিস্কুট (gold biscuit)। আটক দুই চোরাকারবারী (Trader)। অভিযোগ, বাংলাদেশ (Bangladesh) থেকে সোনার বিস্কুট ভারতে নিয়ে আসার চেষ্টা করছিল চোরাকারবারীরা। বিএসএফ জওয়ানদের তৎপরতায় সেই প্রচেষ্টা আটকানো গিয়েছে। উদ্ধার হওয়া সোনার মোট ওজন ২.৫৬৬ কেজি, আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৪৪ লক্ষ ৫৭১টাকা। গত কাল ১৫৮তম বর্ডার সিকিউরিটি ফোর্সের অন্তর্গত জয়ন্তীপুর সীমান্ত চৌকি এলাকায় ঘটনাটি ঘটে।

কী ঘটেছিল?
সূত্রের খবর, এই নিয়ে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য পেয়েছিলেন জওয়ানরা। তার ভিত্তিতে জয়ন্তীপুর গ্রামের ফেন্স গেটের কাছে মোটরসাইকেল-সহ দুই সন্দেহভাজন ব্যক্তি দাঁড়িয়ে থাকতে দেখা যায়। জওয়ানরা তাদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করলে দুজনেই ভয় পেয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে বলে অভিযোগ। কিন্তু তৎক্ষণাৎ জওয়ানরা কোনও সুযোগ না দিয়ে ঘটনাস্থলেই দুজনকে আটক করে। তল্লাশিকালে মোটরসাইকেলের সিটের নিচে কালো রঙের কাপড়ে মোড়ানো ৩টি প্যাকেট ইম্প্রোভাইজড ক্যাভিটির ভেতর থেকে ২২টি সোনার বিস্কুট উদ্ধার করা হয়। ধৃতদের নাম  জহির হুসেন মোল্লা এবং গিয়াসউদ্দিন মন্ডল বলে বিএসএফ সূত্রে খবর। তারা উত্তর ২৪ পরগনার বাসিন্দা বলে খবর।
জিজ্ঞাসাবাদে জানা যায়, বাংলাদেশের যশোর জেলার করিম মন্ডলের থেকে এই সব সোনার বিস্কুটগুলি তারা নিয়েছিল। এর পর বিএসএফের ডিউটি ​​পয়েন্ট অতিক্রম করে উত্তর 24 পরগণার কাছে রাজু বিশ্বাস নামে এক ব্য়ক্তির হাতে তা হস্তান্তর করার কথা ছিল। এই কাজের জন্য তাদের ২০ হাজার টাকা দেওয়ার হবে, এমন বলা হয়। কিন্তু তার আগেই বিএসএফ জওয়ানদের হাতে ধরা পড়ে যায় দুজন। আটক চোরাকারবারি ও উদ্ধার হওয়া সোনা পেট্রাপোলে কাস্টম অফিস হস্তান্তর করা হয়েছে। বিএসএফের দাবি, চোরাকারবারীরা নিত্যনতুন উপায়ে পাচারের চেষ্টা করে।  কিন্তু বিএসএফ জওয়ানদের সতর্কতার কারণে তারা এখন নিয়মিত ধরা পড়ছে। প্রায়ই তাদের পরিকল্পনা নস্যাৎ হচ্ছে। 

আগেও উদ্ধার...
সীমান্ত থেকে চোরাচালানের সোনা উদ্ধার নতুন ঘটনা নয়। গত জুলাইয়েই বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় সাড়ে ৪১ কেজি সোনা উদ্ধার হয়! বনগাঁর গুনারমাঠ থেকে সাড়ে ৪১ কেজি সোনা উদ্ধার করে বিএসএফ। ইছামতীতে নৌকা করে পাচারের সময় উদ্ধার হয় ২১ কোটি টাকার সোনা। বিএসএফের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়েছিল সোনা পাচারকারীদের। নৌকায় উদ্ধার ৩২১টি সোনার বিস্কুট, ৪টি সোনার বার, ১টি সোনার কয়েন। উদ্ধার সোনার বাজারমূল্য ২১ কোটি ২২ লক্ষ টাকা। বিএসএফের হাতে বাজেয়াপ্ত হয় পাচারকারীদের মোবাইল ফোন। 

আরও পড়ুন:ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও বিজেপি বিধায়কের আমলা-পুত্র ! বাড়ি থেকে উদ্ধার ৬ কোটি টাকা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
Mamata Banerjee: 'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget