এক্সপ্লোর

Karnataka : ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও বিজেপি বিধায়কের আমলা-পুত্র ! বাড়ি থেকে উদ্ধার ৬ কোটি টাকা

BJP MLA : কর্ণাটকের দেবনগরী জেলার চান্নাগিরির বিধায়ক মাড়াল বিরুপক্ষপ্পা

বেঙ্গালুরু : এ রাজ্যে মাঝেমধ্যেই টাকা উদ্ধারের ঘটনা এখনও দেখা যাচ্ছে। নেতা-মন্ত্রী ঘনিষ্ঠ থেকে শুরু করে ব্যবসায়ীর বাড়ি থেকে! বারবার টাকা উদ্ধারের ঘটনায় রাজনৈতিক তরজা চলছে। এই ইস্যুতে রাজ্যের শাসকদলকে নিশানা করতে ছাড়েনি বিজেপি থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক দলগুলি। এবার পাহাড়-প্রমাণ টাকা উদ্ধারের ঘটনা ঘটল কর্ণাটকের (Karnataka) বিজেপি বিধায়কের (BJP MLA) আমলা-পুত্রের বাড়ি থেকেই। শুধু তা-ই নয়, ঘুষ নেওয়ার সময় তাঁকে হাতেনাতে ধরাও হল। এদিকে এ বছরই শেষের দিকে বিধানসভা ভোট রয়েছে কর্ণাটকে। তার আগে এই ঘটনায় স্বাভাবিকভাবেই হতাশা গ্রাস করেছে বিজেপি শিবিরকে।

রাজ্যের ন্যায়পাল লোকায়ুক্তের দুর্নীতি বিরোধী শাখা কর্ণাটকের বিজেপি বিধায়ক মাড়াল বিরুপক্ষপ্পার ছেলে প্রশান্ত মাড়ালের বাড়িতে হানা দেয়। সেখান থেকে বিশাল পরিমাণ নগদ টাকা উদ্ধার হয়। যার পরিমাণ প্রায় ৬ কোটি টাকা। প্রায় মধ্যরাত পর্যন্ত তল্লাশি চলে। 

বিখ্যাত মাইসোর স্যান্ডাল সাবানের কথা আমরা প্রায় সবাই জানি। এই সাবান যারা তৈরি করে রাজ্য মালিকানাধীন সেই কর্ণাটক সোপস অ্যান্ড ডিটারজেন্টস লিমিটেডের চেয়ারম্যান তথা কর্ণাটকের দেবনগরী জেলার চান্নাগিরির বিধায়ক মাড়াল বিরুপক্ষপ্পা। তাঁর ছেলে প্রশান্ত বেঙ্গালুরু ওয়াটার সাপ্লাই অ্যান্ড সুয়ারেজ বোর্ডের চিফ অ্যাকাউন্টেন্ট। 

বৃহস্পতিবার এহেন বিরুপক্ষপ্পার ছেলেকে KSDL অফিসে প্রায় ৪০ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে ধরেন কর্ণাটকের লোকায়ুক্ত আধিকারিকরা। তাঁকে গ্রেফতার করা হয়। এর পাশাপাশি ওই অফিস থেকে তিন ব্যাগ ভর্তি প্রায় ১.৭৫ কোটি টাকা উদ্ধার করা হয়।   

কর্ণাটক অ্য়াডমিনিস্ট্রেটিভ সার্ভিসেস-এর ২০০৮ ব্যাচের অফিসার প্রশান্ত। সম্প্রতি তাঁর বিরুদ্ধে ন্যায়পালের কাছে অভিযোগ জমা পড়ে। প্রশান্ত সাবান ও অন্যান্য ডিটারজেন্ট তৈরির জন্য কাঁচামালের সামগ্রীর একটি ডিলের জন্য ঠিকাদারের কাছ থেকে ৮১ লক্ষ টাকা দাবি করেছিলেন বলে অভিযোগ ওঠে। এই ঘটনা নিয়ে কর্ণাটকের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, "স্বাধীনভাবেই তদন্ত প্রক্রিয়া চলবে। ওই টাকা কার, কার কাছ থেকে এসেছিল সব তথ্য লোকায়ুক্তের কাছে আছে। তা প্রকাশ্যে আসবে।"

তবে, এই ঘটনায় দলের মুখ পুড়লেও, বিরোধী কংগ্রেসকে নিশানা করতে ছাড়েননি তিনি। মুখ্যমন্ত্রী বাসবরাজ বোমাই বলেন, "আমি যেটা বলতে পারি তা হল, এরাজ্যে লোকায়ুক্ত পুনরায় শুরু করার কারণ, রাজ্য থেকে দুর্নীতি হটানো। লোকায়ুক্ত-ছাড়াই কংগ্রেস আমলে এরকম অনেক ঘটনা পাওয়া গেছে, যা বন্ধ করে দেওয়া হয়েছিল। "

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi NCPI Meeting: আলোচনায় বাংলার উন্নয়ণ, খোঁজ নিলেন প্রত্যেকের স্বাস্থ্যেরও, মোদি সাক্ষাতে আপ্লুত কাকলিরা
আলোচনায় বাংলার উন্নয়ণ, খোঁজ নিলেন প্রত্যেকের স্বাস্থ্যেরও, মোদি সাক্ষাতে আপ্লুত কাকলিরা
PM Modi Viral Video : ছাত্রদের জন্য ৩ মাস মোবাইল রিচার্জ ফ্রি ? সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রীর এই ভিডিয়ো
ছাত্রদের জন্য ৩ মাস মোবাইল রিচার্জ ফ্রি ? সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রীর এই ভিডিয়ো
Cockroach Janta Party : এবার ককরোচ জনতা পার্টির লক্ষ্য কী ? জানিয়ে দিলেন প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে
এবার ককরোচ জনতা পার্টির লক্ষ্য কী ? জানিয়ে দিলেন প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে
Zepto Dark Pattern : কম দেখিয়ে বেশি দাম নিচ্ছে জেপটোর মতো প্লাটফর্ম, কীভাবে করছে কারসাজি, কী এই 'ডার্ক প্যাটার্ন'
কম দেখিয়ে বেশি দাম নিচ্ছে জেপটোর মতো প্লাটফর্ম, কীভাবে করছে কারসাজি, কী এই 'ডার্ক প্যাটার্ন'

ভিডিও

NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের
Kunal Ghosh: বিধানসভায় বলতে 'বাধা', হাইকোর্টে খারিজ কুণালের মামলা | Calcutta High Court | ABP Ananda
Suvendu Adhikari News | গুরু হরকৃষ্ণ সাহেবজির জন্ম তিথিতে ভবানীপুরের গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
NEET Paper Leak News | কোনও প্রিন্টিং প্রেস থেকে নয়, ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞদের কয়েকজনই ফাঁস করেছিলেন NEET UG-র প্রশ্নপত্র!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget