এক্সপ্লোর

Barasat Municipality: শুধু অপহরণে নয়, বারাসাতের TMC কাউন্সিলর মিলন সর্দারের নাম জড়িয়েছে কাটমানি-কাণ্ডেও !

Cut Money Allegation On Barasat Municipality TMC Councillor ব্যবসায়ীকে অপহরণেই থেমে নেই, বারাসাতের TMC কাউন্সিলর মিলন সর্দারের নাম জড়িয়েছে একাধিক ইস্যু ! কী বলছেন বারাসাত পুরসভা চেয়ারম্যান ?

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : শুধু ব্যবসায়ী অপহরণে নয়, বারাসাত পুরসভার তৃণমূল কাউন্সিলর মিলন সর্দারের নাম জড়িয়েছে কাটমানি-কাণ্ডেও। ২০১৯ সালে তাঁর বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান বাসিন্দারা।

বছর দুই আগে, একই অভিযোগে পোস্টারও পড়ে তৃণমূল কাউন্সিলরের নামে। ধৃত তৃণমূল নেতার কাউন্সিলর পদ খারিজের দাবিতে এদিন পথে নামে বামেরা। এ নিয়ে আলোচনা করা হবে কাউন্সিলরদের বোর্ড মিটিংয়ে, জানিয়েছেন চেয়ারম্যান।সুপারি পেয়ে ব্যবসায়ীকে অপহরণ! তারপর সোয়া দু'কোটি টাকা মুক্তিপণ দাবি। এমন চাঞ্চল্যকর অভিযোগে CID গ্রেফতার করেছে বারাসাতের ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মিলন সর্দারকে।

শাসক দলের নেতা সিআইডির হাতে গ্রেফতার হতেই মুখ খুলেছেন স্থানীয় বাসিন্দারা। ধৃত মিলন সর্দারের বিরুদ্ধে উঠেছে পুরসভার নানা কাজে কাটমানি নেওয়ার অভিযোগ। শুধু এখন অভিযোগ ওঠাই নয়, ২০১৯ সালে কাটমানি নেওয়ার অভিযোগে, মিলন সর্দারের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান বাসিন্দারা। কাটমানি নেওয়ার অভিযোগে বছর দুই আগে, কাটমানি নেওয়ার অভিযোগে পোস্টারও পড়ে তৃণমূল কাউন্সিলরের নামে। 

নিবেদিতাপল্লি সহ বিভিন্ন এলাকায় পোস্টারে অভিযোগ করা হয়, বাংলাদেশি নাগরিককেও সরকারি বাড়ি পাইয়ে দিয়েছেন মিলন। এই আবহে, ব্যবসায়ী অপহরণ-কাণ্ডে ধৃত  তৃণমূল নেতা মিলন সর্দারের কাউন্সিলর পদ খারিজের দাবিতে এদিন পথে নামে বামেরা। পরে পুরসভার চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দেয় বামেদের প্রতিনিধিদল।

বারাসাত পুরসভা চেয়ারম্যানের অশনি মুখোপাধ্যায় বলেন, এভাবে কোনও কাউন্সিলর পদ খারিজ করা যায়না। পৌর আইনে নির্দিষ্টভাবে তা বলা রয়েছে। তারপরও ওনাদের দাবি নিয়ে আলোচনা করা হবে কাউন্সিলরদের বোর্ড মিটিংয়ে। এদিন বারাসাত পুরসভার সামনে প্রতিবাদ সভার আয়োজন করে বামেরা।

আরও পড়ুন, নিম্নচাপের আশঙ্কা, ছাড় পাবে কি বাংলার প্লাবিত এলাকা ? সতর্কতার আওতায় কোন কোন জেলা ?

 বারাসাত পুরসভার ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মিলন সর্দারের বিরুদ্ধে ত্রিপুরার ব্যবসায়ীকে অপহরণ করে বিরাট অঙ্কের মুক্তিপণ দাবি করার অভিযোগ উঠেছে। সেপ্টেম্বরের একদম শুরুতে ত্রিপুরার এক ব্যবসায়ীকে খড়দার একটি আবাসনের পার্কিং লট থেকে অপহরণের ঘটনা শোরগোল ফেলেছিল। এক পরিচিতের বাড়িতে এসেছিলেন ওই ব্যবসায়ী । সেই সময়ই আবাসনের নিচে পার্কিং লট থেকে তাঁকে অপহরণ করা হয় । তারপরই ঘটনার তদন্তে নামে পুলিশ ও পরে সিআইডি । আগেই গ্রেফতার করা হয়েছিল ৭ জনকে। আর এবার তাদের জেরা করে উপযুক্ত যোগসূত্র পেয়ে গ্রেফতার করা হয় বারাসাত পুরসভার ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মিলন সর্দারকেও।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
North 24 Pargana: টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget