এক্সপ্লোর

Bengal STF: 'জঙ্গি' কার্যকলাপের বড়সড় পর্দাফাঁস বঙ্গে ? STF-র জালে ২

Bengal STF: মূলত আন্তর্জাতিক কলকে লোকাল কলে কনভার্ট করে জঙ্গি সংগঠন গুলির সহজে কথা বলার উপায় বন্ধ করতে হানা দেয় এসটিএফ। তারপর ?

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: 'জঙ্গি' কার্যকলাপের বড়সড় পর্দাফাঁস বঙ্গে ?  মূলত আন্তর্জাতিক কলকে লোকাল কলে কনভার্ট করে জঙ্গি সংগঠন গুলির সহজে কথা বলার উপায় বন্ধ করতে হানা দেয় এসটিএফ (STF)। এরপরেই সেই অভিযানে বড় সাফল্য মিলেছে। দুইজনকে গ্রেফতার করেছে এসটিএফ।

দত্তপুকুর থানা এলাকায় এই চক্র জাল বিস্তার করে ছিল। এসটিএফ হানা দিয়ে দুজনকে গ্রেফতার করে সেই সঙ্গে উদ্ধার করে দুইশো সিম বক্স ২০০০ সিম। বেআইনিভাবে ছোটখাটো টেলিফোন এক্সচেঞ্জ তৈরি করে এই কারবার চালাচ্ছিল একদল দুষ্কৃতী। দীর্ঘদিন ধরে এই কারবার চলছিল বলে জানা গেছে। এই সিমগুলোর মাধ্যমে আন্তর্জাতিক কলকে লোকাল কলে ট্রান্সফার করিয়ে কম পয়সায় কথা বলা যেত। 

আর্থিক অবস্থা খারাপ থাকা যেসকল মানুষ বিদেশে কাজের জন্য গিয়েছে, তাঁদের পরিবারের সিমকে ব্যবহার করা হতো। আর সেই সিম কাজে লাগিয়ে জঙ্গি সংগঠনগুলো তাঁদের কথোপকথন চালাত বলে এসটিএফ জানতে পারে। তার পরিপ্রেক্ষিতেই এসটিএফ হানা দেয়। এই ঘটনায় আরও অনেক বড় চক্র আছে বলে এসটিএফের অনুমান। তাঁকে জিজ্ঞাসাবাদ করে মূল চক্রকে ধরতে চায় এসটিএফ।

সম্প্রতি এসটিএফ-র হাত ধরে আরও একটি অপরাধের ঘটনা সামনে আসে। কফিন মোড়া সাদা কাপড়ে। উপরে থরে থরে সাজানো ফুল। দেখলে মনে হবে শবযাত্রা। কিন্তু কফিন খুলতেই বেরিয়ে পড়ল আসল কাণ্ড। দেখা গেল, মৃতদেহ নয়, ভিতরে ঠেসে ভরে রাখা হয়েছে গাঁজা (Marijuana Smuggling)। হাতেনাতে চারজনকে পাকড়াও করল পুলিশ। শবযাত্রার আদলে আসলে অভিনব কায়দায় গাঁজা পাচার করছিলেন সকলে। হাতেনাতে ধরা পড়লেন।

ফুলবাড়ির কাছে ওই পাচারচক্রকে হাতেনাতে ধরে রাজ্য পুলিশের STF-র হাকে ধরা পড়েছেন এক মহিলা সমেত চার জন পাচারকারী। কফিনের ভিতর থেকে মোট ৬৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। পড়শি রাজ্য ত্রিপুরা থেকে ওই বিপুল পরিমাণ গাঁজা বিহারে পাচার করা হচ্ছিল বলে STF সূত্রে জাান গিয়েছে। চার পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা প্রত্যেকেই দিনহাটার বাসিন্দা।

আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ? 

আরও পড়ুন, সাঁতারে কী কী রোগ থেকে মুক্তি ? কী বলছেন চিকিৎসক ?

STF সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে গাঁজা পাচারের খবর এসে পৌঁছেছিল তাদের কাছে।। সেই মতো জলপাইগুড়ির ফুলবাড়ির কাছে কড়া নজরদারি চলছিল। সেই সময়ই একটি অ্যাম্বুল্যান্স দেখে সন্দেহ জাগে। অ্যাম্বুল্যান্স থামাতে ভিতরে চোখে পড়ে কফিন। সাদা কাপড়ে মোড়া ছিল সেটি। উপরে সাজানো ছিল থরে থরে ফুল এবং মালাও। মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে বলে দাবি করেন পাচারকারীরা। 

সেরা শিরোনাম

West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
West Bengal News Live: প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
North 24 Pargana News: প্রাক্তন যুব তৃণমূল কংগ্রেস সভাপতি ও তাঁর বাবার অস্বাভাবিক মৃত্য়ু, কী ঘটেছে অশোকনগরে ?
প্রাক্তন যুব তৃণমূল কংগ্রেস সভাপতি ও তাঁর বাবার অস্বাভাবিক মৃত্য়ু, কী ঘটেছে অশোকনগরে ?
West Bengal News Live Updates: 'জ্ঞানেশ কুমার চলে যাবে এবং তাঁর মাস্টারও চলে যাবে', লিখলেন মহুয়া মৈত্র
'জ্ঞানেশ কুমার চলে যাবে এবং তাঁর মাস্টারও চলে যাবে', লিখলেন মহুয়া মৈত্র

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget