এক্সপ্লোর

BJP MLA Demands CAA : ফের সিএএ চালুর দাবিতে সরব হরিণঘাটার বিজেপি বিধায়ক, গুরুত্ব দিতে নারাজ তৃণমূল

BJP MLA Demands CAA : মতুয়া ভোটব্যাঙ্কে ধস ঠেকানোই কি লক্ষ্য ? তাই কি ফের আস্তিন থেকে বের করা হল CAA তাস ?

সমীরণ পাল, ব্যারাকপুর : উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে গিয়ে ফের সিএএ (CAA) চালুর দাবিতে সরব হলেন হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার (Asim Sarkar)। তাঁর সঙ্গে গলা মিলিয়েছেন বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরও। যদিও বিজেপির এই দাবিতে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল।

মতুয়া ভোটব্যাঙ্কে ধস ঠেকানোই কি লক্ষ্য ? তাই কি ফের আস্তিন থেকে বের করা হল CAA তাস ? ২০১৯-এর লোকসভা ভোটে মতুয়া অধ্যুষিত বনগাঁ ও রানাঘাট কেন্দ্রে জেতে বিজেপি। ২০২১-এর বিধানসভা ভোটেও এই দুই লোকসভার ১২টি বিধানসভা ছিল বিজেপির দখলে। সেখানে এ বছর পুরভোটে উত্তর ২৪ পরগনার ২৫টি পুরসভার একটিও পায়নি বিজেপি। বনগাঁয় মাত্র একটি ওয়ার্ড পেয়েছে গেরুয়া শিবির। নদিয়ার ১০ পুরসভাতেও বিজেপিকে ফিরতে হয়েছে খালি হাতে। এই পরিস্থিতিতে মতুয়াদের মন জয়ে ফের সিএএ ইস্যু খুঁচিয়ে তুলল বিজেপি। বুধবার ব্যারাকপুরের সূর্যপুরে মতুয়াদের একটি অনুষ্ঠানে অংশ নিয়ে হরিণঘাটার বিজেপি বিধায়কের হুঁশিয়ারি, এবার CAA চালুর দাবিতে তাঁরা রাস্তায় নামবেন। অসীম সরকার বলেন, সিএএ কার্যকর করার জন্য দলমত নির্বিশেষে মতুয়ারা রাস্তায় নামবে।

আরও পড়ুন ; বিজেপি বাংলায় ক্ষমতায় এলে, ১ বছরের মধ্যে সিঙ্গুরে হবে শিল্প, ঘোষণা সুকান্তের

বনগাঁর বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের দাবি, খুব শীঘ্রই সিএএ চালু হবে। তিনি বলেন, খুব তাড়াতাড়িই কেন্দ্রীয় সরকার সিএএ চালু করবে।

যদিও বিজেপির সাংসদ, বিধায়কদের এই দাবিকে গুরুত্ব দিতে নারাজ মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি।  প্রাক্তন তৃণমূল সাংসদ ও অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি মমতাবালা ঠাকুর বলেন, আমরা ওদের সঙ্গে নেই। আমরা তো নাগরিকই।

তৃণমূলের দাবি, এ সব বলে কোনও লাভ হবে না। তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি গোপাল শেঠ বলেন, যাঁরা ভোট দেন তাঁরাই তো নাগরিক। সিএএ হবে না।

রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, ইদানীং NRC বা CAA নিয়ে দিল্লির নেতা-মন্ত্রীরাও খুব একটা উচ্চবাচ্য করছেন না। এই অবস্থায় বঙ্গ বিজেপি নেতাদের সিএএ দাবি কতটা দিল্লিতে আলোড়ন ফেলে সেটাই দেখার।  

 

সেরা শিরোনাম

West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
West Bengal News Live: প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
North 24 Pargana News: প্রাক্তন যুব তৃণমূল কংগ্রেস সভাপতি ও তাঁর বাবার অস্বাভাবিক মৃত্য়ু, কী ঘটেছে অশোকনগরে ?
প্রাক্তন যুব তৃণমূল কংগ্রেস সভাপতি ও তাঁর বাবার অস্বাভাবিক মৃত্য়ু, কী ঘটেছে অশোকনগরে ?
West Bengal News Live Updates: 'জ্ঞানেশ কুমার চলে যাবে এবং তাঁর মাস্টারও চলে যাবে', লিখলেন মহুয়া মৈত্র
'জ্ঞানেশ কুমার চলে যাবে এবং তাঁর মাস্টারও চলে যাবে', লিখলেন মহুয়া মৈত্র

ভিডিও

Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget