এক্সপ্লোর

CBI In Shahjahan House:শেখ শাহজাহানের বাড়িতে সিবিআই

Sandeshkhali Incident:শেখ শাহজাহানের বাড়িতে সিবিআই। হেফাজতে পাওয়ার পরেই মাস্টারমাইন্ডের ডেরায় পৌঁছে গেলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

পার্থপ্রতিম ঘোষ, সন্দেশখালি: শেখ শাহজাহানের (CBI In Sheikh Shahjahan House) বাড়িতে সিবিআই। হেফাজতে পাওয়ার পরেই মাস্টারমাইন্ডের ডেরায় পৌঁছে গেলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সরবেড়িয়ায় শেখ শাহজাহানের বাড়িতে হানা। সিআইডির কাছ থেকে হেফাজতে পেয়েই তদন্তে তৎপর সিবিআই। 

কী জানা গেল?
দিনদুয়েক আগে, অর্থাৎ গত ৫ মার্চ ইডি আধিকারিকদের ওপর হামলার ঘটনায় সিট খারিজ করে ন্যাজাট এবং বনগাঁ থানায় দায়ের মোট তিনটি এফআইআরের তদন্তভার সিবিআইকে হস্তান্তরের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে ওই নির্দেশ জানানো হয়, শেখ শাহজাহানকেও সিবিআই-এর হাতে হস্তান্তর করতে হবে। সে দিনই বিকেল ৪.৩০টের মধ্য়ে শেখ শাহজাহান ও নথি সিবিআইকে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছিল। তাঁকে হেফাজতে পাওয়া মাত্রই সন্দেশখালিতে পৌঁছে গেলেন সিবিআই আধিকারিকরা। পাশাপাশি, বসিরহাট থানায় গিয়ে পুলিশের দায়ের করা স্বতঃপ্রণোদিত মামলার নথিও সংগ্রহ করেছে সিবিআই। এদিনই নিজাম প্যালেসে সিবিআই দফতরে এলেন ইডি-র ডেপুটি ডিরেক্টর। ইডি-র উপর হামলাকাণ্ডে অভিযোগকারী ছিলেন এই ডেপুটি ডিরেক্টর। আসেন জখম ইডি আধিকারিকও। তদন্তে উঠে আসা তথ্য নিজেদের মধ্যে আদানপ্রদান করছে সিবিআই এবং ইডি, সূত্রের খবর এমনই। শেখ শাহজাহানের ফোনের কল ডিটেলস রেকর্ড খতিয়ে দেখা হচ্ছে, এও জানা গিয়েছে সূত্রে। এখন প্রশ্ন, হামলার পর কার সঙ্গে কথা বলেছিলেন শেখ শাহজাহান? সেই বিষয়ে বহু গুরুত্বপর্ণ তথ্য সিডিআরে মিলতে পারে বলে ধারণা তদন্তকারীদের। 

আর যা...
বাড়ির পাশাপাশি এদিন শেখ শাহজাহান মার্কেটেও আসেন সিবিআই আধিকারিকরা। গত ৫ জানুয়ারি, এখানে আসার চেষ্টা করেছিলেন ইডি আধিকারিকরা। কিন্তু সে সময় সেখানকার অফিসঘরটি বন্ধ ছিল বলে খবর। এদিন সেই অফিসে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে আসেন সিবিআই আধিকারিকরা, ছবি তোলেন। প্রসঙ্গত, গত ৫ জানুয়ারি তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযান চালাতে গিয়ে দুষ্কৃতী তাণ্ডবের মুখে পড়েন ইডি আধিকারিকরা, এমনই অভিযোগ। ইডি, সিআরপিএফ জওয়ান থেকে সংবাদমাধ্যম, রেহাই পাননি কেউই। এমনকি খবর করতে গিয়ে আক্রান্ত হন এবিপি আনন্দের চিত্রসাংবাদিকও। ভাঙা হয় ক্যামেরা, গাড়ি, মোবাইল ছিনতাই করারও অভিযোগ ওঠে। এবিপি আনন্দর চিত্র সাংবাদিককে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর দুষ্কৃতীদের মারতে মারতে এলাকাছাড়া করা হয় ইডি আধিকারিক, কেন্দ্রীয় বাহিনীকে। সন্দেশখালিতে দুষ্কৃতী তাণ্ডবে আক্রান্ত ৫ জন ইডি আধিকারিক। তার পর থেকে ঘটনাপ্রবাহ থামেনি। সেই ঘটনার ৫৬তম দিনে গ্রেফতার শেখ শাহজাহান।

আরও পড়ুন:ব্যারাকপুর থেকে যেন প্রার্থী না হন অর্জুন সিংহ, সই সংগ্রহ করে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠাচ্ছেন সোমনাথ শ্যাম?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
News Live Updates: টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Haroa: তৃণমূলের দুষ্কৃতীদের হাতে আক্রান্ত ২ বিজেপি কর্মী, হাড়োয়ায় ভাঙচুর দোকানে, এলাকায় উত্তেজনা
তৃণমূলের দুষ্কৃতীদের হাতে আক্রান্ত ২ বিজেপি কর্মী, হাড়োয়ায় ভাঙচুর দোকানে, এলাকায় উত্তেজনা
News Live Updates: মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার

ভিডিও

Suvendu Adhikari: 'প্রথম থেকেই আন্ডা আন্ডা আন্ডা করে মিছিল বের করে ফেললেন', কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: আজ থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন. পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Census:
Bardhaman News: বর্ধমানে জালে জঙ্গি, ঝাড়খণ্ডে গ্রেফতার হামিমের বান্ধবী | ABP Ananda
Shikkha Samman 2026: ব্ল্যাকবোর্ড-স্মার্ট ক্লাস-AI, শিক্ষার পদ্ধতিতে বদল যেভাবে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget