এক্সপ্লোর

North 24 Parganas:একই দিনে দু'বার! ব্যারাকপুর, হাড়োয়ায় সিপিএমের উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

CPM Allegedly Attacked:ব্যারাকপুরে সিপিএমের ওপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। 


সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ব্যারাকপুরে (Barrackpore)সিপিএমের (CPM Attacked) ওপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের (TMC) বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। 

কী জানা গেল? 
দুর্নীতি, আইনশৃঙ্খলা ইত্যাদি ইস্যুতে বাড়ি বাড়ি গিয়ে সই সংগ্রহ করছিল সিপিএম। সেই সময়ই তাদের উপর হামলা চালায় তৃণমূল, অভিযোগ এমনই। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। এদিনই আবার অন্য একটি ঘটনায় পথ সভা করার জন্য সিপিআএমের দলীয় পতাকা, মাইক লাগানোর সময় তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ ওঠে। ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে হাড়োয়া বিধানসভার গোপালপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বটতলা এলাকায়। প্রতিবাদে হাড়োয়া থানার সামনে হাড়োয়া লাউহাটি রোড অবরোধ বিক্ষোভ দেখান সিপিএম কর্মী সমর্থকরা। পরে হাড়োয়া থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হাড়োয়া এরিয়া কমিটির সিপিএমের সম্পাদক অধীর রঞ্জন মল্লিক অভিযোগ করেন, 'গোপালপুর দু'নম্বর গ্রাম পঞ্চায়েতের বটতলা এলাকায় আজ বিকালে সিপিএমের পথসভা হওয়ার কথা ছিল। সেইমতো দলীয় পতাকা লাগানোর পাশাপাশি মাইক বাধা হচ্ছিল। আচমকা গোপালপুর দু'নম্বর অঞ্চলের তৃণমূল সভাপতি বাগবুল কালাম মুন্সি দলবল নিয়ে সিপিএম কর্মী সমর্থকদের উপরে সশস্ত্র হামলা চালায়। মাইক ভেঙে ফেলে দেয়এবং সিপিএমের দলীয় পতাকায় আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়।' এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনার প্রতিবাদে বেলা বেলা ১ থেকে হাড়োয়া লাউহাটি রোড অবরোধ বিক্ষোভ দেখান সিপিএম কর্মী সমর্থকরা। বিক্ষোভকারীদের দাবি অবিলম্বে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের গ্রেফতার করতে হবে। প্রায় ৪৫ মিনিট পুলিশের তৎপরতায় অবরোধ ওঠে। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। 
হাড়োয়া মন্ডলের বিজেপির সভাপতি বিমল দাস বলেন, 'সারা রাজ্যজুড়ে বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে তৃণমূল। বোমা, গুলি, বন্ধুক নিয়ে বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে যাতে আগামী পঞ্চায়েত নির্বাচনে তাঁরা প্রার্থী না দিতে পারেন। বিরোধীরা ঐক্যবদ্ধ হয়ে আগামী পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী দেবে, হুঁশিয়ারি দেন বিজেপি নেতা। যাঁর বিরুদ্ধে এত অভিযোগ, গোপালপুর ২ নম্বর অঞ্চল সভাপতি বাগবুল কালাম মুন্সীর অবশ্য বক্তব্য, তিনি এ বিষয়ে কিছুই জানেন না। গোপালপুর দু'নম্বর অঞ্চলে সিপিএম বিরোধীদের কোন অস্তিত্ব নেই। অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। সিপিএমের পায়ের তলায় মাটি সরে গিয়েছে। তাই তৃণমূলের উপরে মিথ্যা দোষ চাপাচ্ছে তারা। আর ভারতীয় জনতা পাটির কটাক্ষে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল নেতা।

আরও পড়ুন:'অয়েলি স্ক্যাল্প'-এর সমস্যা দূর করতে প্রতিদিনের জীবনে কী কী নিয়ম মেনে চলা প্রয়োজন?

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
West Bengal News Live: প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
North 24 Pargana News: প্রাক্তন যুব তৃণমূল কংগ্রেস সভাপতি ও তাঁর বাবার অস্বাভাবিক মৃত্য়ু, কী ঘটেছে অশোকনগরে ?
প্রাক্তন যুব তৃণমূল কংগ্রেস সভাপতি ও তাঁর বাবার অস্বাভাবিক মৃত্য়ু, কী ঘটেছে অশোকনগরে ?

ভিডিও

Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget