এক্সপ্লোর

Dilip Ghosh: নিউটাউনের একটি আবাসনে কব্জি ডুবিয়ে হল ভুরিভোজ, মাছ-ভাতে মজলেন দিলীপ ঘোষ

Dilip Ghosh News: কর্মী, সমর্থকদের নিয়েই পাত পেড়ে খেলেন দিলীপ ঘোষ।

কলকাতা: ফের মাছে-ভাতে মজলেন দিলীপ ঘোষ। নিউটাউনের একটি আবাসনে কব্জি ডুবিয়ে মাছ-ভাত খেলেন খড়গপুর সদর কেন্দ্র থেকে জিতে আসা বিজেপি (BJP News) প্রার্থী দিলীপ ঘোষ। কর্মী, সমর্থকদের নিয়েই পাত পেড়ে খেলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন এবং প্রাণী সম্পদ বিকাশ দফতরের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা দিলীপ ঘোষের পাতে পড়ল ইলিশ, কাতলা, পাবদা।

এই বারের বিধানসভা নির্বাচনে বঙ্গ রাজনীতিতে মাছের প্রভাব ক্রমশই বেড়েছে। নির্বাচনী প্রচার থেকে জয় উদযাপন, সবেতেই দেখা গিয়েছে মাছ। বিজেপি নেতৃত্বের তরফে অভিযোগ তোলা হয়েছিল তারা ক্ষমতায় আসলে নাকি বাঙালিকে মাছ খেতে দেবে না, এমনই আতঙ্ক ছড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। তবে সেই তথ্য ভুল প্রমাণ করতে বিভিন্ন জায়গায় বিজেপি নেতাদের মাছ খেতে দেখা গিয়েছে। এমনকী এ রাজ্যে প্রচারে এসে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরও কব্জি ডুবিয়ে মাছ খেয়েছিলেন। দলের জয়ের পরেও বিজেপির এই 'মাছ-নীতি' অব্যাহত।

নির্বাচনে জয়লাভের পর পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠিত হয়েছে। আর তার পরই খাস কলকাতার বুকে মাছ উৎসব করেছিল বিজেপি। সেখানে দেখা গিয়েছিল তাপস রায়, দিলীপ ঘোষদের। জয়ের পরে এখনও বিজেপির নেতা, মন্ত্রীরা বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে কর্মীদের সমর্থকদের সঙ্গে মাছ, ভাত খেয়ে জয়ের আনন্দে মাতছেন। এদিনও তেমনই ছবি দেখা গেল।  

আরও পড়ুন:- পালাবদলের পর ভাড়া নেওয়া পার্টি অফিস ছাড়তে মমতাকে ফোন ডেকোরেটিংয়ের মালিকের 

এই বিষয়ে দিলীপ ঘোষ জানান, 'তৃণমূল কংগ্রেসের যখন হারার পরিস্থিতি হল, তখনই মাছকে ঘিরে শুরু করে দিল... বাঙালিকে মাছ-ভাত খাওয়া শেখাচ্ছেন মমতা বন্দোপাধ্যায়! এতদিন তাহলে আমরা কী খেয়েছি? কোনও পার্টি অসফল হলে মানুষকে বোকা বানানোর জন্য না না তত্ত্ব নিয়ে আসে।'

এরপরেই বাংলাকে মৎস্য উৎপাদনে স্বাবলম্বী করার প্রতিশ্রুতি দেন দিলীপ ঘোষ। '১৫ বছরে যারা বাংলাকে মৎস্য উৎপাদনে স্বাবলম্বী করতে পারল না, তারা বাঙালি মাছ খাওয়ানো শেখাচ্ছে। অন্ধ্রপ্রদেশ থেকে মাছ নিয়ে এসে খাওয়াচ্ছে। বাবা-মা অযোগ্য হলে ছেলেপুলেকে ধার করে খাওয়ায়, এরা ১৫ বছর তাই করেছে। আমরা বাংলাকে মৎস্য উৎপাদনে স্বাবলম্বী করব। এখনও ডিম, মাছ, মাংস প্রচুর সংখ্যায় বাংলার বাইরে থেকে তো আনতে হয়।' জানান দিলীপ ঘোষ।               

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
West Bengal News Live: প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
North 24 Pargana News: প্রাক্তন যুব তৃণমূল কংগ্রেস সভাপতি ও তাঁর বাবার অস্বাভাবিক মৃত্য়ু, কী ঘটেছে অশোকনগরে ?
প্রাক্তন যুব তৃণমূল কংগ্রেস সভাপতি ও তাঁর বাবার অস্বাভাবিক মৃত্য়ু, কী ঘটেছে অশোকনগরে ?

ভিডিও

Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget