এক্সপ্লোর

West Bengal School Syllabus: পশ্চিমবঙ্গ দিবস কি সিলেবাসে অন্তর্ভুক্ত হবে? কী জানালেন স্কুল শিক্ষা মন্ত্রী?

রাজ্যজুড়ে ধুমধাম করে সাড়ম্বরে পালন হয়েছে দিনটি। রাজ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জল্পনা উঠেছে পশ্চিমবঙ্গ দিবস কি সিলেবাসে অন্তর্ভুক্ত হবে?

কলকাতা: পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম পশ্চিমবঙ্গ দিবস। রাজ্যজুড়ে ধুমধাম করে সাড়ম্বরে পালন হয়েছে দিনটি। রাজ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিধানসভাতেও পালিত হয়েছিল 'পশ্চিমবঙ্গ দিবস'। এরই মাঝে জল্পনা উঠেছে পশ্চিমবঙ্গ দিবস কি সিলেবাসে অন্তর্ভুক্ত হবে?

এই প্রসঙ্গে স্কুল শিক্ষা মন্ত্রী দীপক বর্মন বলেন, 'এ বিষয়ে প্রচুর প্রস্তাব এসেছে, এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি'। এদিন তিনি বলেন, 'পশ্চিমবঙ্গ দিবস পাঠ্য পুস্তকে অন্তর্ভুক্ত হবে, এ বিষয়ে কিছু সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। সিলেবাস তো কোনও স্ট্যাটিক বিষয় নয়। সিলেবাস সব সময় চলমান। সমাজের সঙ্গে সাযুজ্য রেখে এবং প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে সিলেবাস তৈরি হয়। তার জন্য নির্দিষ্ট কমিটি তৈরি করা হয়। বিশেষজ্ঞ কমিটি থাকে। তারা মতামত দিলে সেই সিদ্ধান্তের ভিত্তিতে সিলেবাস তৈরি হয়। সেই কারণে সিলেবাস আজকের দিনের উপযোগী করবার জন্য ভাবনাচিন্তা করব। সেই সময় বিশেষজ্ঞ কমিটির সুপারিশ যদি থাকে, তবেই এর অন্তর্ভুক্ত হবে'।                                                  

আরও পড়ুন, ছিল না Emergency Exit, জ্যাম হয়ে যায় দরজা! কোচিং সেন্টারে অগ্নিকাণ্ডে ১৫ জনের মৃত্যুতে গাফিলতি প্রশ্ন

পশ্চিমবঙ্গ দিবস পালনের দিন পরিষদীয় মন্ত্রী ও বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেছিলেন, '২০জুন, পশ্চিমবঙ্গ দিবস, গ্রেট ক্যালকাটা কিলিংস, এই সমস্ত জিনিস হয়তো বিশেষ প্রয়োজনে, আমাদের পাঠ্যপুস্তকে, ইতিহাস বইয়ে কোথাও তার উল্লেখিত হয়নি।' 

সল্টলেকে রাজ্য বিজেপির দফতরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানমঞ্চ থেকে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, 'এই পশ্চিমবঙ্গ নির্মাণে শ্য়ামাপ্রসাদ মুখোপাধ্য়ায়ের যে ভূমিকা ও অন্যান্যদের, সেই ভূমিকা অত্যন্ত গুরুত্ব সহকারে একটা চ্যাপ্টার কম করে পড়ানো উচিত। সিলেবাসে আনা উচিত।' 

পশ্চিমবঙ্গ দিবস কবে পালিত হবে? পয়লা বৈশাখ? না ২০ জুন? এই নিয়ে তৃণমূল জমানাতেই তৃণমূল-বিজেপির মধ্যে বারবার সংঘাত তৈরি হয়। ২০২৩ সালে কেন্দ্রীয় সরকার, ২০ জুন রাজ্যের প্রতিষ্ঠা দিবস বা ‘পশ্চিমবঙ্গ দিবস’ হিসেবে পালনের নির্দেশ দেয়। অন্যদিকে, পয়লা বৈশাখ দিনটিকে 'রাজ্য দিবস' ঘোষণা করে তৎকালীন রাজ্য সরকার। তখন বিজেপির দাবি ছিল, শ্যামাপ্রসাদের প্রতি শ্রদ্ধা জানাতেই ২০ জুন ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালন করা উচিত।

 

About the author পল্লবী দে

গত ৬ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। প্রিন্ট মিডিয়া ও ডিজিট্যাল মিডিয়ায় দক্ষতার সঙ্গে কাজ করছেন।  Data Foundation , Web Service Developing এ পারদর্শিতার জন্য Google ও  Amazon থেকে সার্টিফিকেট প্রাপ্ত। বিশেষ আগ্রহ সোশ্যাল মিডিয়া ও SEO-তেও।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Samik Bhattacharya : 'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
Swarup Biswas : 'শ্লীলতাহানি করেননি স্বরূপ বিশ্বাস' ! মামলা প্রত্যাহার অভিযোগকারিণীর, কী জানালেন ভিডিও বার্তায় ?
'শ্লীলতাহানি করেননি স্বরূপ বিশ্বাস' ! মামলা প্রত্যাহার অভিযোগকারিণীর, কী জানালেন ভিডিও বার্তায় ?
Crime News : চলন্ত ট্রেনে মহিলাকে ধর্ষণের অভিযোগ, সিকিম-মহানন্দা এক্সপ্রেসে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা
Crime News : চলন্ত ট্রেনে মহিলাকে ধর্ষণের অভিযোগ, সিকিম-মহানন্দা এক্সপ্রেসে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা
Advertisement

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget