এক্সপ্লোর

Sandeshkhali Fact Finding Team:ফের সন্দেশখালি যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠনের ফ্যাক্ট ফাইন্ডিং টিম

Sandeshkhali Incident:মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ খতিয়ে দেখতে ফের ফ্যাক্ট ফাইন্ডিং টিম যাচ্ছে সন্দেশখালিতে।

ঝিলম করঞ্জাই, সন্দেশখালি: ফের সন্দেশখালি (Sandeshkhali Incident) যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠনের ফ্যাক্ট ফাইন্ডিং টিম (Fact Finding Team)। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ খতিয়ে দেখতেই এই ফ্যাক্ট ফাইন্ডিং টিম যাচ্ছে সন্দেশখালিতে। অভিযোগ খতিয়ে দেখতে ফের সন্দেশখালি যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠনের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। হাইকোর্টের অনুমতি নিয়ে সন্দেশখালিতে যাচ্ছে এই টিম। ২৫ ফেব্রুয়ারি সন্দেশখালি পথে ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে আটকে দেয় পুলিশ। সন্দেশখালি থেকে ৫২ কিমি দূরে ভোজেরহাটে ভোজের আটকে দেয় পুলিশ। 

বিশদ...
টিমের এক সদস্য সাংবাদিকদের বললেন, 'মাননীয় কলকাতা হাইকোর্ট আমাদের তিনটি গ্রামে যাওয়ার অনুমতি দিয়েছে। আমরা সেই তিনটে গ্রামেই যাচ্ছি।' মাঝেরপাড়া, নতুনপাড়া এবং নস্করপাড়া---এই তিনটি গ্রামে যাওয়ার কথা রয়েছে স্বেচ্ছাসেবী সংগঠনের টিমের। এর আগে, গত ২৫ ফেব্রুয়ারি, ১৪৪ ধারা জারি থাকার যুক্তিতে এই টিমকে আটকে দিয়েছিল পুলিশ। তার পর 'প্রিভেনটিভ অ্যারেস্ট' করে দলের সদস্যদের লালবাজারে নিয়ে আসা হয়। পুলিশের এই গতিবিধি সামনে রেখে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন স্বেচ্ছাসেবী সংগঠনের ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা। আদালত থেকে অনুমতি মিলতেই আজ সন্দেশখালির তিনটি গ্রামে যাচ্ছেন সদস্যরা। রয়েছে কিছু কর্মসূচিও। আজ সকাল সাড়ে ৮টা নাগাদ এই টিমের সদস্যরা কলকাতা পৌঁছন। দলে রয়েছেন একজন প্রাক্তন প্রধান বিচারপতি, প্রাক্তন আইপিএস অফিসার, আইনজীবী-সমাজকর্মী রয়েছেন। তাঁরা বিমানবন্দরে নামার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।  

শেখ শাহজাহান সম্পর্কে...
ইডির উপরে হামলার ঘটনার ৫৬ দিনের মাথায় গ্রেফতার হয় সন্দেশখালির সাসপেন্ডেড তৃণমূল নেতা শেখ শাহজাহান। জেরায় উঠে আসে, গ্রেফতারির আগে সন্দেশখালিতেই ছিল সে। তা হলে এত দিন কেন গ্রেফতারি হল না? এই নিয়ে বিতর্ক তুঙ্গে। এর মধ্যেই শোনা যাচ্ছে, সিআইডি হেফাজতে চূড়ান্ত অসহযোগিতার অভিযোগ করছে শেখ শাহজাহান। সিআইডি সূত্রে খবর, জেরার সময় মুখে পুরোপুরি কুলুপ এঁটেছে সে। কার নির্দেশে ইডি ও সিআরপিএফের উপর হামলা হল? কেন এমন ঘটনা ঘটল? তদন্তকারীদের এমন একাধিক প্রশ্নে নীরব সন্দেশখালির 'বেতাজ বাদশা', খবর সূত্রের। একই প্রশ্নের উত্তর বার বার দেবেন না বলে তদন্তকারীদের জানিয়েছে সে, জানা যাচ্ছে সে কতা। জেরা করার পর রাতে তাকে লকআপে নিয়ে যাওয়া হয়। পর দিন ভোরে তার মেডিক্য়াল টেস্ট করা হয়। তাকে ফের জেরা করা হবে। 

আরও পড়ুন:ঝাড়খন্ড থেকে ধৃত শেখ শাহজাহানের 'শাগরেদ' আমির আলি গাজি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ

ভিডিও

Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget