এক্সপ্লোর

TMC at Raj Bhavan: 'মুখ খুলুন রাজ্যপাল', মমতাকে নিয়ে দিলীপের বিস্ফোরক মন্তব্যে রাজভবনে ব্রাত্য-কুণালরা

TMC at Raj Bhavan on Dilip Ghosh's Controversy: রাজ্যপাল প্রমাণ করুন, যে উনি বিজেপির নন: কুণাল ঘোষ। মমতাকে নিয়ে দিলীপের বিতর্কিত মন্তব্যের জেরে রাজভবনে তৃণমূলের প্রতিনিধি দল।

কলকাতাঃ মমতাকে নিয়ে দিলীপের বিতর্কিত মন্তব্যের জেরে রাজভবনে (Raj Bhavan) তৃণমূলের প্রতিনিধি দল (TMC)। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (CM Mamata Banerjee) নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগ উঠেছে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (BJP Leader Dilip Ghosh) বিরুদ্ধে। ইতিমধ্যেই বিজেপি সাংসদের বিস্ফোরক মন্তব্যের জেরে ফুঁসছে রাজ্যের শাসকদল। এদিন বিজেপি সাংসদের বিরুদ্ধে নালিশ জানাতেই রাজ্যভবনে রাজ্যপালের (Governor) দ্বারস্থ হয়  ব্রাত্য বসুর নের্তৃত্বে তৃণমূলের ৮ সদস্যের প্রতিনিধি দল। ইতিমধ্যেই আপত্তিকর মন্তব্যের জন্য দিলীপ ঘোষকে গ্রেফতারির দাবি জানিয়েছেন তৃণমূলের সর্ব ভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) -সহ শীর্ষ নের্তৃত্ব। 

আরও পড়ুন, পঞ্চায়েত ভোটে রক্তের বদলে ঝরবে রক্ত, তৃণমূলকে হুঁশিয়ারি বিজেপি নেতার

রাজ্যপাল প্রমাণ করুন, যে উনি বিজেপির নন: কুণাল ঘোষ

বৃহস্পতিবার রাজভবনের সামনে দাঁড়িয়ে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেছেন, 'এই ইস্যুতে এবার মুখ খুলুন রাজ্যপাল (WB Governor Jagdeep Dhankhar) । রাজ্যপাল প্রমাণ করুন, যে উনি বিজেপির নন। দেখব উনি কী করেন।' তিনি আরও বলেন, দিলীপ ঘোষকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।' ইতিমধ্যেই দিলীপ ঘোষের বিরুদ্ধে মমতাকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে গ্রেফতারির দাবি উঠেছে। একে তো গত কয়েক দিন আগে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ জানিয়ে, সম্প্রতি রাজভবনে রাজ্যপালের দ্বারস্থ হয় রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নের্তৃত্বে তৃণমূলের প্রতিনিধি দল। কিন্তু তারপরেও কিছু বিশেষ পট পরিবর্তন হয়নি। আর ঠিক তারপরে পরেই দেশের মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়কে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে এবার কাঠগড়ায় দিলীপ ঘোষ। 

ক্ষমতা থাকলে গ্রেফতার করুকঃ দিলীপ ঘোষ

 ঠিক কী বলেছিলেন দিলীপ ঘোষ ? রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক কুণাল ঘোষ অভিযোগ জানিয়ে বলেছেন, 'দিলীপ ঘোষ বলেছেন মমতা বন্দ্য়োপাধ্যায়ের মা-বাবার ঠিক নেই। এ ধরণের মন্তব্য নিন্দনীয়।' যদিও যাকে নিয়ে এত কাণ্ড, সেই দিলীপ ঘোষ নিজের জায়গায় অনড়। তিনি বলেছেন, 'ক্ষমতা থাকলে গ্রেফতার করুক'। প্রসঙ্গত, গত কিছুদিন ধরে সময় ভাল যাচ্ছে না বিজেপি সাংসদদের, চাপান উতোর রাজনৈতিক মহলে। সম্প্রতি পয়গম্বরকে নিয়ে বিজেপি নেত্রী নুপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে উত্তাল দেশ। আগুন জ্বলেছে একাধিক রাজ্যে। এমনকি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন রাজস্থানের উদয়পুরের বাসিন্দা। তার বিরুদ্ধে গ্রেফতারির দাবি উঠেছে। আর এহেন পরিস্থিতিতেই ফের বিজেপি নেতা দিলীপ ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে গ্রেফতারির দাবিতে ঘাসফুল শিবির। 

সেরা শিরোনাম

Abhishek Banerjee : থানায় অভিষেক, বাইরে মমতা-তৃণমূল সমর্থকদের তাড়া বিক্ষোভকারীদের ; চরম উত্তেজনা
Abhishek Banerjee : থানায় অভিষেক, বাইরে মমতা-তৃণমূল সমর্থকদের তাড়া বিক্ষোভকারীদের ; চরম উত্তেজনা
West Bengal News LIVE: ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Kolkata Police : কসবায় বাড়িতে চুরি, 'বাড়ির আশপাশে বাইক নিয়ে ঘুরছিলেন মহিলা সিভিক ভলান্টিয়ার', পর্দাফাঁস করল পুলিশ
কসবায় বাড়িতে চুরি, 'বাড়ির আশপাশে বাইক নিয়ে ঘুরছিলেন মহিলা সিভিক ভলান্টিয়ার', পর্দাফাঁস করল পুলিশ

ভিডিও

Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Malda News | কার্তিক পুজোর অনুষ্ঠান ঘিরে বচসা, ধাক্কাধাক্কি, মৃত বিজেপি মণ্ডল সহ-সভাপতি
Agnimitra Paul | নাগরিক সমস্যা মেটাতে পুরমন্ত্রীর উদ্য়োগে শুরু নয়া কর্মসূচি | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget