এক্সপ্লোর

CAA: দীর্ঘ লড়াইয়ের অবসান, নাগরিকত্ব পেলেন ঠাকুরনগরের মতুয়া গৃহবধূ

CAA: শান্তিলতা বিশ্বাস বাংলাদেশের যশোরের বাসিন্দা ছিলেন। তিনি পরিবারের সঙ্গে অত্যাচারিত হয়ে ভারতে পালিয়ে চলে আসেন দীর্ঘদিন আগে। দেড়মাস আগে সমস্ত কাগজ জমা দিয়ে নাগরিকত্বের আবেদন জানিয়ে ছিলেন তিনি।

সমীরণ পাল, ঠাকুরনগর: অবশেষে দীর্ঘ দিনের লড়াইয়ের অবসান হল। নাগরিকত্ব পেলেন ঠাকুরনগরের একজন মতুয়া গৃহবধূ। ওই গৃহবধূর নাম নাম শান্তিলতা বিশ্বাস। তিনি উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার ঠাকুরনগর বড়াকৃষ্ণনগরের বাসিন্দা। প্রায় দেড় মাস আগে তারক বিশ্বাস ও তাঁর স্ত্রী শান্তিলতা বিশ্বাস নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন। শান্তিলতা গতকাল নাগরিকত্ব পেলেও তাঁর স্বামী তারক বিশ্বাস এখনও পাননি। তবে তিনিও খুব তাড়াতাড়ি শংসাপত্র পেয়ে যাবেন বলে জানিয়েছেন।

ওই পরিবার সূত্রে জানা গেছে, বাংলাদেশের খুলনা জেলার বাসিন্দা তারক বিশ্বাস ১৬-১৭ বছর বয়সে বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে পালিয়ে ভারতে চলে আসেন। তাঁর স্ত্রী শান্তিলতাও বাংলাদেশের যশোরের বাসিন্দা ছিলেন। তিনিও পরিবারের সঙ্গে অত্যাচারিত হয়ে ভারতে পালিয়ে চলে আসেন দীর্ঘদিন আগে। ভারতে আসার পর তাঁদের দুজনের বিয়ে হয়। কিন্তু, দীর্ঘদিন পেরিয়ে গেলেও মেলেনি নাগরিকত্ব। অবশেষে বুধবার নাগরিকত্বের শংসাপত্র পেয়ে অত্যন্ত খুশি তিনি।

এপ্রসঙ্গে শান্তিলতা দেবী জানান, এখানকার নাগরিকত্বের জন্য তিনি ভারতীয় ভোটার কার্ড, আধার কার্ড, জমির দলিল সহ বাংলাদেশের মাধ্যমিক পাশের স্কুল সার্টিফিকেট জমা দিয়েছিলেন। তাঁর স্বামী তারক বিশ্বাসও ভারতীয় সমস্ত কাগজপত্রের পাশাপাশি বাংলাদেশের জমির দলিলের নথি জমা দিয়েছিলেন। বুধবার তার ভিত্তিতে নাগরিকত্বের শংসাপত্র পেলেন শান্তিলতা বিশ্বাস।
 
 ওই দম্পতির দাবি, দেড়মাস আগে নাগরিকত্বের জন্য কাগজপত্র জমা দেওয়ার পর তাঁদের কোনও ধরনের সুবিধাই বন্ধ হয়নি।

প্রসঙ্গত উল্লেখ্য, বৃহস্পতিবার নাগরিকত্বের শংসাপত্র পেয়েছেন ২০১২ সালে বাংলাদেশের ঝিনাইদহ থেকে নদিয়ার আসাননগরে চলে আসা বিকাশ মণ্ডল। তিনিও ধর্মীয় কারণে সপরিবারে এদেশে চলে আসতে বাধ্য হয়েছিলেন। তারপর থেকে অপেক্ষা করছিলেন ভারতীয় নাগরিকত্বের জন্য। কেন্দ্রীয় সরকার এই বিষয়ে আইন আনতেই তাই আশার আলো দেখতে পান তিনি। সরকারি নিয়ম মেনে গত ২৭ মে অনলাইন পোর্টালে নাগরিকত্বের আবেদন জমা করেন বিকাশ। তার ভিত্তিতে বৃহস্পতিবার নাগরিকত্বের শংসাপত্র হাতে পান তিনি। যার জন্য তিনি ও তাঁর পরিবারের সদস্যরা বারবার ভারত সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Bangladesh MP Murder Case: সেপটিক ট্যাঙ্কের দেহাংশই কি বাংলাদেশের সাংসদের? DNA পরীক্ষার জন্য কলকাতায় আসছেন কন্যা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Pakistani Terrorist Arrest: পাক-জঙ্গি সন্দেহে গ্রেফতার রানা রউফের এবার NIA জেরা, কী কী প্রশ্ন করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ?
পাক-জঙ্গি সন্দেহে গ্রেফতার রানা রউফের এবার NIA জেরা, কী কী প্রশ্ন করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ?

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget