এক্সপ্লোর

Bangladesh MP Murder Case: সেপটিক ট্যাঙ্কের দেহাংশই কি বাংলাদেশের সাংসদের? DNA পরীক্ষার জন্য কলকাতায় আসছেন কন্যা

Anwarul Azim Murder Case: বাংলাদেশে সাংসদ খুনের রহস্যভেদ কবে হবে? নিউটাউনের আবাসনের সেপটিক ট্যাঙ্ক থেকে যে দেহাংশ মিলেছে তা কি বাংলাদেশের সাংসদেরই?

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: বাংলাদেশের সাংসদ আনোয়ার উল আজিমের খুনের রহস্যভেদ করতে এবার ডিএনএ টেস্টের পথে হাঁটছে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি। নিহত সাংসদের কন্যার থেকে সংগ্রহ করা হবে ডিএনএ-র নমুনা। এর পাশাপাশি, ফরেন্সিক রিপোর্ট হাতে পাওয়ার অপেক্ষায় রয়েছেন গোয়েন্দারা। (Bangladesh MP Murder Case)

বাংলাদেশে সাংসদ খুনের রহস্যভেদ কবে হবে? নিউটাউনের আবাসনের সেপটিক ট্যাঙ্ক থেকে যে দেহাংশ মিলেছে তা কি বাংলাদেশের সাংসদেরই? গত কয়েক দিন ধরে এমন একাধিক প্রশ্ন উঠে এলেও, এখনও পর্যন্ত উত্তর মেলেনি একটিরও। সেই আবহেই সিদ্ধান্তে পৌঁছনোর লক্ষ্যে এবার 
এবার ডিএনএ পরীক্ষার টেস্টের তোড়জোড় শুরু করা হয়েছে সিআইডির তরফে। (Anwarul Azim Murder Case)

বাংলাদেশ থেকে দু-তিনদিনের মধ্যেই, ডিএনএ টেস্টের নমুনা দিতে কলকাতায় আসবেন নিহত সাংসদের কন্যা। যত তাড়াতাড়ি সম্ভব, উদ্ধার হওয়া দেহাংশের ফরেন্সিক রিপোর্ট হাতে পেতে চাইছে সিআইডি। এর পাশাপাশি, বাংলাদেশের ঝিনাইদহের সাংসদ আনোয়ার উল আজিম খুনে,
সিয়ান নামে আরও এক অভিযুক্তকে হাতের নাগালে পাওয়ার চেষ্টা করছেন রাজ্যের গোয়েন্দারা।

আরও পড়ুন: West Bengal Monsoon Update: পালাবে গরম! দেশে ঢুকল বর্ষা, বাংলা বৃষ্টি পাচ্ছে কবে?

সিআইডি সূত্রে খবর, উত্তরপ্রদেশ হয়ে নেপালে পালিয়ে গেছে সিয়ান। বাংলাদেশ সরকারের তরফে ইতিমধ্যেই যোগাযোগ করা হয়েছে নেপাল পুলিশের সঙ্গে। সিয়ানের খোঁজ শুরু হয়েছে। এর পাশাপাশি, যে রাস্তা দিয়ে এসে কেষ্টপুর খাল সহ বিভিন্ন জায়গায় সাংসদের পোশাক ফেলে দেওয়া হয়েছিল বলে অনুমান, সেই রুটের সিসি ক্যামেরাগুলির ফুটেজ সংগ্রহ করেছে সিআইডি।

আনোয়ার উলের দেহাংশের খোঁজে লাগাতার তল্লাশি চলছে। কৃষ্ণমাটির বাগজোলা খালের জলে ডুবুরি নামিয়ে, মাছ ধরার জাল ফেলে এবং স্পিড বোটে চেপে তল্লাশি চলে বুধবারও। পাওয়া যায়নি সুটকেস বা খুনে ব্যবহৃত অস্ত্র। কসাই দিয়ে গোটা দেহ থেকে চামড়া ছাড়িয়ে নিয়ে, টুকরো টুকরো করে কেটে, তা স্যুটকেসে ভরেই খালে ফেলা হয়েছিল বলে তদন্তে জানা গিয়েছে।  

এর পাশাপাশি, নিউটাউনের আবাসনের সেপটিক ট্যাঙ্কে তল্লাশি চালায় সিআইডি। সেই সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হয় মানুষের দেহাংশ, চামড়া ও চুল। ওই দেহাংশ ও চুল বাংলাদেশের সাংসদেরই কিনা জানতে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরোটরি বা CFSL-এ পাঠানো হয়েছে। বাংলাদেশের সাংসদের মেয়ের ডিএনএর নমুনা নিয়ে তার সঙ্গে মিলিয়ে দেখা হবে সেগুলি। 

সেরা শিরোনাম

RG Kar Case: 'আপনার সরকার অভয়াকে শেষ করে দিয়েছে', কল্যাণী মেডিক্যালের চিকিৎসককে তোপ স্বাস্থ্য়মন্ত্রীর
'আপনার সরকার অভয়াকে শেষ করে দিয়েছে', কল্যাণী মেডিক্যালের চিকিৎসককে তোপ স্বাস্থ্য়মন্ত্রীর
Pareshram Das: ধর্ষণের মামলায় গ্রেফতার বিধায়ক পরেশরাম দাস,
ধর্ষণের মামলায় গ্রেফতার বিধায়ক পরেশরাম দাস, "মানুষ কিন্তু সরকারের সমস্ত বক্তব্য বিশ্বাস করছে না", বিস্ফোরক অধীর চৌধুরী, পাল্টা শিল্পমন্ত্রী
Kali Puja 2026: চাঁচলের রাজার হাত ধরে শুরু, এবার ৩০০ বছরে পা ঐতিহাসিক কালী দৌড়, জনজোয়ার মালদার মালতীপুরে
চাঁচলের রাজার হাত ধরে শুরু, এবার ৩০০ বছরে পা ঐতিহাসিক কালী দৌড়, জনজোয়ার মালদার মালতীপুরে
West Bengal News Live : 'হলফনামায় অনেক তথ্য গোপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
'হলফনামায় অনেক তথ্য গোপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget