এক্সপ্লোর

পাইপে খালের জল ঢুকে বিপত্তি! কামারহাটি পৌরসভায় জল সঙ্কট, কিনে খেতে হচ্ছে পানীয় জল

স্থানীয়রা জানাচ্ছেন, এই বিশ্বনাথ পল্লীর গা লাগোয়াই তাতিয়া খাল। সেই খালের অবস্থা বেহাল। জমে রয়েছে ময়লার স্তুপ আর তার ওপর দিয়ে গিয়েছে এলাকার পানীয় জল সরবরাহে পাইপ। 

সমীরণ পাল, কামারহাটি: কামারহাটি পৌরসভার ১১নং ওয়ার্ড বিশ্বনাথ পল্লী এলাকায় পানীয় জলের সঙ্কট। কিনে খেতে হচ্ছে পানীয় জল। এলাকার মানুষের অভিযোগ দীর্ঘদিন ধরে  পানীয় জলে নোংরা বের হচ্ছে। পৌরসভাকে জানিয়েও কোনও সুরহা মেলেনি। 

স্থানীয়রা জানাচ্ছেন, এই বিশ্বনাথ পল্লীর গা লাগোয়াই তাতিয়া খাল। সেই খালের অবস্থা বেহাল। জমে রয়েছে ময়লার স্তুপ আর তার ওপর দিয়ে গিয়েছে এলাকার পানীয় জল সরবরাহে পাইপ। 

এলাকার মানুষের অভিযোগ একটু বৃষ্টি হলেই জল জমে। এরপর ওই পাইপে কোথাও লিকেজের মাধ্যমে খালের জল পাইপে ঢুকে গিয়েই বিপত্তি। একবার নয়, একাধিকবার এই সমস্যায় তাঁরা পড়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা

কামারহাটি পুরসভার ১-২ নং ওয়ার্ডে ডায়রিয়ার প্রকোপ সদ্য কমতেই ফের জল বাহিত রোগের  আতঙ্কে ভুগছে বাসিন্দারা। যদিও কামারহাটি পুরসভার পুরো প্রশাসক গোপাল সাহা জানিয়েছেন, এখনও কোনও অভিযোগই পাননি তিনি। অভিযোগ পেলে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। 

অন্যদিকে একই সমস্যা উত্তর কলকাতা এবং হুগলিতে। কল খুললেই বেরোচ্ছে ঘোলা জল...
একেবারে ধূসরবর্ণ। পানীয়ের অযোগ্য। হুগলির উত্তরপাড়া থেকে চন্দননগর পর্যন্ত, গঙ্গার ধার ঘেঁষে যেকটা ওয়াটার প্লান্ট রয়েছে, সবগুলোতেই দেখা দিয়েছে একই সমস্যা। গঙ্গার জল পরিশ্রুত করার পরও, বেরচ্ছে ঘোলা জল। 

পুরসভার অনুমান, সম্প্রতি দুর্যোগ ও প্লাবনের জেরে গঙ্গার জল অতিরিক্ত ঘোলা হয়ে যাওয়ায় এই সমস্যা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে, ওয়াটার প্লান্ট থেকে জল সরবরাহ বন্ধ করে দিয়েছে উত্তরপাড়া থেকে চন্দননগর পর্যন্ত সবকটি পুরসভা। আগের জল, কারও বাড়িতে থাকলে, তা যাতে পানীয় হিসেবে ব্যবহার করা না হয়, মাইকে চলছে তার প্রচার। 


এলাকার ডিপ টিউবওয়েলগুলি চালু করে, সেই জল পাইপলাইনের মাধ্যমে পৌঁছে দেওয়া হচ্ছে ওয়ার্ডে ওয়ার্ডে। সেই সঙ্গে, ব্যবস্থা করা হয়েছে পানীয় জলের গাড়ির। এই পরিস্থিতিতে কিছুটা হলেও দেখা দিয়েছে জল সঙ্কট। সমস্যায় পড়েছেন উত্তরপাড়া, কোন্নগর, রিষড়া, শ্রীরামপুর, বৈদ্যবাটি, চুঁচুঁড়া সহ বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা। পাড়ার মোড়ে এসে জল সংগ্রহ করতে হচ্ছে বাসিন্দাদের। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ঘোলা জলের সমস্যা না মিটলে, প্লান্ট থেকে জল সরবরাহ করা হবে না। ইতিমধ্যেই জলের নমুনা পাঠানো হয়েছে পরীক্ষাগারে। 

সেরা শিরোনাম

News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
West Bengal News Live: প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget