এক্সপ্লোর

Rabindra Sangeet In Hospital : মন ভাল রাখতে প্রসূতি বিভাগে রবীন্দ্র সঙ্গীত ! বারাসাতের হাসপাতালে নয়া উদ্যোগ

Music Therapy with Rabindra Sangeet : উত্তর ২৪ পরগনার বারাসাত সদর হাসপাতালের সুপারের দাবি, রোগী, চিকিত্‍সক ও নার্স, প্রত্যেকেরই মন ভাল রাখার জন্য এই মিউজিক এর বন্দোবস্ত।


সমীরণ পাল,  উত্তর ২৪ পরগনা : সারি সারি বেড। অনেক বেডেই মায়ের সঙ্গে সদ্যজাতরা। সেই ওয়ার্ডেই হালকা করে বাজানো হচ্ছে রবীন্দ্রসঙ্গীত (Rabindra Sangeet)।  প্রসূতি বিভাগে এ যেন মিউজিক থেরাপির  (Music Therapy) আয়োজন ! অভিনব এই ব্যবস্থা চালু হয়েছে বারাসাত সদর হাসপাতালে।

দেড়শো বেডের প্রসূতি বিভাগে বসানো হয়েছে মিউজিক সিস্টেম। বারাসাত (Barasat) সদর হাসপাতালের সুপার সুব্রত মণ্ডল জানিয়েছেন, 'মিউজিক সিস্টেম লাগিয়েছি। সম্প্রতি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের এক প্রতিনিধিদল হাসপাতাল ঘুরে গেছে। তারাও এই ব্যবস্থা দেখে খুশি' । নতুন এই ব্যবস্থাপনায় খুশি প্রসূতিরা।  ওয়ার্ডে ভর্তি এক প্রসৃতি জানালেন তাঁর এই ব্যবস্থা ভালই লাগছে। মন ভাল থাকছে। আরেক প্রসূতির মতে, এই সময় নানা কারণে মনে উপর চাপ থাকে। টেনশন থাকে। রবীন্দ্রগানে কাটছে মনোর সেই গুমোট ভাব ! 
 আরও পড়ুন :

ব্লাড সুগারের রোগী? শরীর কাঁপছে? অত্যধিক ঘাম? হাইপোগ্লাইসেমিয়ার লক্ষণ কিন্তু

শুধু মিউজিক সিস্টেমই নয়, প্রসূতি বিভাগের জন্য আলাদা করে বসানো হয়েছে আলট্রা সোনোগ্রাফি মেশিন। বিশেষজ্ঞরাও মনে করেন, পছন্দের সুর কানে গেলে মন ভাল হয়। গানের ধারা অনুযায়ী মন শান্ত হয় যেমন, তেমন বিষাদ কাটাতে রীতিমতো কার্যকরী এই মিউজিক থেরাপি। মনের অসুখের চিকিৎসায় মিউজিক থেরাপির ব্যবহার বহু প্রচলিত। 

গানের সুরে মন চনমনে হয়। গানের সুর অবসাদগ্রস্ত মন সারাতে সাহায্য করতে পারে বলে মত বিশেষজ্ঞদের।  মিউজিক থেরাপির সুনির্দিষ্ট নিয়ম আছে যদিও। সঠিক পদ্ধতিতে গান শোনাতে পারলে হতাশা ভুলতে পারে মানুষ। রোগীর কষ্ট লাঘব হয়।  ডান্স থেরাপিতেই মন হয়ে উঠতে পারে চনমনে৷ রাতে যাঁদের ঘুম আসে না, তাঁদের সমস্যা মেটাতেও কাজ করে মিউজিক থেরাপি৷ গান মন ভাল করতে পারে প্রসূতিদেরও। 

জানা গিয়েছে, প্রথম বিশ্বযুদ্ধের সময়ও চিকিৎসকেরা আহত সৈন্যদের যন্ত্রণা কমানোর জন্য হালকা ধীর লয়ের গান শোনাতেন , তাতে উল্লেখযোগ্য ফলও মেলে বলেই শোনা যায়। মিউজিক থেরাপির সূত্রপাত সেই কাল থেকেই। সৈন্যদের কষ্ট কমানোয় সাফল্য মেলার পর বিশেষজ্ঞরা মিউজিক থেরাপির গুণ নথিবদ্ধ করেন।  শরীর ও মনের কষ্ট কমাতে মন ভাল রাখতে গানের জুড়ি নেই। সেই কথা ভেবেই বারাসাতের হাসপাতালে এই ব্যবস্থা। 

সেরা শিরোনাম

BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
North 24 Pargana: টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget