এক্সপ্লোর

North 24 Pargana: কর্মী-সমর্থকদের নিয়ে, তৃণমূল ছাড়লেন বিধায়কের ভাই

নব জোয়ারের মাধ্যমে পঞ্চায়েত ভোটের প্রার্থী বাছাই করেছেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। কিন্তু, তারপরও নিজেদের অনুগামীরা টিকিট না পাওয়ায় একের পর এক তৃণমূল বিধায়ক প্রকাশ্য়েই ক্ষোভ উগড়ে দিয়েছেন।

সমীরণ পাল, ঝিলম করঞ্জাই ও পূর্ণেন্দু সিংহ, উত্তর ২৪ পরগনা: কর্মী-সমর্থকদের নিয়ে, তৃণমূল (TMC) ছাড়লেন উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) বাদুড়িয়ার বিধায়ক কাজি আবদুর রহিমের নিজের ভাই। হাত মেলালেন সিপিএম-কংগ্রেস এবং ISF-এর সঙ্গে। এই বিষয়ে প্রতিক্রিয়ার জন্য যোগাযোগ করা হলে, ফোন ধরেননি বাদুড়িয়ার তৃণমূল ।

প্রকাশ্য়েই ক্ষোভ: নব জোয়ারের মাধ্যমে পঞ্চায়েত ভোটের প্রার্থী বাছাই করেছেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় (Abhishek Banerjee)। কিন্তু, তারপরও নিজেদের অনুগামীরা টিকিট না পাওয়ায় একের পর এক তৃণমূল বিধায়ক প্রকাশ্য়েই ক্ষোভ উগড়ে দিয়েছেন।

তার মধ্য়ে অন্য়েতম বাদুড়িয়ার তৃণমূল বিধায়ক কাজি আব্দুর রহিম ওরফে দিলু। আর, এবার টিকিট-বিক্ষোভে ভাঙন ধরল তাঁরই ঘরে। হাজার খানের কর্মী-সমর্থক নিয়ে, তৃণমূল ছাড়লেন বিধায়ক কাজি আবদুর রহিমের নিজের ভাই। সম্প্রতি টিকিটি বণ্টন নিয়ে প্রকাশ্য়েই অসন্তোষ প্রকাশ করেন তৃণমূল বিধায়ক।

দল টিকিট না দেওয়ায়, বাদুড়িয়ার যদুরহাটি দক্ষিণ গ্রাম পঞ্চায়েতের নির্দল প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূল বিধায়কের নিজের ভাই কাজি আব্দুর রশিদ। আর এবার প্রকাশ্য সভা থেকে আনুষ্ঠানিকভাবে তৃণমূল ছাড়ার কথা ঘোষণা করে, বাম-কংগ্রেস এবং ISF-কে সমর্থনের কথা জানালেন তিনি।                                     

পঞ্চায়েত ভোটের মুখে তৃণমূলে ভাঙন। তৃণমূল ছাড়লেন বাদুড়িয়ার বিধায়কের ভাই! এ বিষয়ে, প্রতিক্রিয়ার জন্য যোগাযোগ করা হলে, ফোন ধরেননি বাদুড়িয়ার তৃণমূল বিধায়ক কাজি আব্দুর রহিম। ঘনিষ্ঠ এবং অনুগামীরা টিকিট পাননি এই অভিযোগে সম্প্রতি একের পর এক তৃণমূল বিধায়ক মুখ খুলেছেন! 

ইসলামপুরের তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরী থেকে শুরু, মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। রেজিনগরের তৃণমূল বিধায়ক রবিউল আলম চৌধুরী থেকে নওদার তৃণমূল বিধায়ক সাহিনা মমতাজ খান জলঙ্গির বিধায়ক আব্দুর রাজ্জাক , তারপর হুগলির বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী, বাদুড়িয়ার বিধায়ক কাজি আবদুর রহিম ।  থেকে মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক গিয়াসুদ্দিন মোল্লা। এই প্রেক্ষাপটে দল ছাড়লেন খোদ বাদুড়িয়ার তৃণমূলের বিধায়কের নিজের ভাই-ই! 

আরও পড়ুন: Benefits of Dragon Fruit: ওজন কমাতে আদর্শ ড্রাগন ফল! রয়েছে আরও একাধিক উপকার

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: 'আপনি জানেন আমি কী জানি, বিদেশি সাহায্যেই আপনি প্রধানমন্ত্রী', মোদিকে পাল্টা রাহুলের
'আপনি জানেন আমি কী জানি, বিদেশি সাহায্যেই আপনি প্রধানমন্ত্রী', মোদিকে পাল্টা রাহুলের
BJP MLA ratna Debnath: পানিহাটিতে ক্লাব দখলে অভিযুক্ত বিজেপি বিধায়ক রত্না দেবনাথ, চাবি খুলে নিয়ে চলে এলেন, জোর তরজা
পানিহাটিতে ক্লাব দখলে অভিযুক্ত বিজেপি বিধায়ক রত্না দেবনাথ, চাবি খুলে নিয়ে চলে এলেন, জোর তরজা
Ratna Debnath on RG Kar Incident: 'আমরা তো CBI চাইনি... না পারে তো ছেড়ে দেবে', RG Kar-কাণ্ডের তদন্তে ফের ক্ষোভপ্রকাশ অভয়ার মায়ের
'আমরা তো CBI চাইনি... না পারে তো ছেড়ে দেবে', RG Kar-কাণ্ডের তদন্তে ফের ক্ষোভপ্রকাশ অভয়ার মায়ের
West Bengal News Live Updates: বেহাল শিক্ষা থেকে মূল্যবৃদ্ধি, গণ-আন্দোলনে ফের উত্তাল প্যারিস, জার্মানি, ইটালিতেও বিক্ষোভ
বেহাল শিক্ষা থেকে মূল্যবৃদ্ধি, গণ-আন্দোলনে ফের উত্তাল প্যারিস, জার্মানি, ইটালিতেও বিক্ষোভ

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget