এক্সপ্লোর

Sandeshkhali Violence: সন্দেশখালিকাণ্ডে তোলপাড়ের মধ্যেই রদবদল, সরানো হল বারাসাত রেঞ্জের ডিআইজিকে

Barasat Range DIG Sandeshkhali : সন্দেশখালিকাণ্ডে তোলপাড়ের মধ্যেই রদবদল, কী বলছে নবান্ন ?

উত্তর ২৪ পরগনা: সন্দেশখালিকাণ্ডে(Sandeshkhali Violence) তোলপাড়ের মধ্যেই রদবদল । সরিয়ে দেওয়া হল বারাসাত রেঞ্জের ডিআইজি সুমিত কুমারকে। সুমিত কুমারকে পাঠানো হল ডিআইজি সিকিউরিটি পদে। বারাসাত রেঞ্জের নতুন ডিআইজি হচ্ছেন ভাস্কর মুখোপাধ্যায়। যদিও 'রুটিন বদলি', জানানো হল নবান্নের তরফে।রাজ্য পুলিশের নতুন এডিজি দক্ষিণবঙ্গ হচ্ছেন সুপ্রতিম সরকার। এডিজি ট্রাফিক পদে ছিলেন সুপ্রতিম সরকার, হলেন নতুন এডিজি দক্ষিণবঙ্গ। গতকালই তিনদিনের জন্য সন্দেশখালিতে বিশেষ দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছিল সুপ্রতিম সরকারকে। 

 শনিবার সন্দেশখালিকাণ্ডে অভিযুক্ত তৃণমূলের ব্লক সভাপতি শিবু হাজরাকে গ্রেফতার করেছে পুলিশ।তার আগে এদিনই শিবু হাজরা ও উত্তম সর্দারের বিরুদ্ধে যুক্ত হয় গণধর্ষণ ও খুনের চেষ্টার ধারা।রাজ্য় পুলিশের ডিজি জানিয়েছেন, ম্য়াজিস্ট্রেটের কাছে এক মহিলার গোপন জবানবন্দির পর, এই মামলা রুজু হয়।রাজ্য় পুলিশ ডিজি রাজীব কুমার বলেন, 'তিনি আমাদের কাছে বয়ান দেননি। তিনি ম্য়াজিস্ট্রেটের কাছে বয়ান দেন।'

রাজ্য় পুলিশের ডিজির এই বক্তব্য়কে প্রেক্ষিতে বিরোধীরা প্রশ্ন তুলছে,নির্যাতিতা ম্য়াজিস্ট্রেটের কাছে বয়ান দিলেও, পুলিশের কাছে বয়ান দিলেন না কেন? সন্দেশখালিতে মহিলাদের ওপর যৌন নির্যাতন হয়েছে কিনা, এই নিয়ে রাজ্য় পুলিশের সঙ্গে টানাপোড়েনের আবহে, বুধবারই জাতীয় মহিলা কমিশনের তরফে সোশাল মিডিয়ায় লেখা হয়, আমাদের তদন্তকারী দল জানতে পেরেছে, যে পশ্চিমবঙ্গের নির্যাততাদের স্থানীয় পুলিশ হুমকি দিচ্ছে, সামনে এসে যৌন এবং শারীরিক নির্যানের অভিযোগ জানাতে বাধা দিচ্ছে। সন্দেশখালির মহিলাদের একাংশ আবার পুলিশ এবং শিবু হাজরার মধ্য়ে আঁতাঁতের অভিযোগও করেছিলেন।

আরও পড়ুন, শীত বিদায় পর্বে বসন্তের ছোঁয়া, আগামীকাল কেমন আবহাওয়া দক্ষিণবঙ্গে ?

সন্দেশখালিতে কেন্দ্রীয় বাহিনী পাঠানোর দাবিও তুলেছিলেন কেউ কেউ। সন্দেশখালির বাসিন্দাদের এই বক্তব্য়কে হাতিয়ার করে সরব হয়েছে বিরোধীরা। তাদের প্রশ্ন, এই কারণেই কি পুলিশের কাছে বয়ান না দিয়ে, ম্য়াজিস্ট্রেটের কাছে বয়ান দিয়েছেন নির্যাতিতা?তৃণমূল কংগ্রেস রাজ্য় সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, যে কুৎসাটা, যে লাগাতার নারী নির্যাতন, এতদিন ধরে সিপিএম-বিজেপির স্থানীয় নেতারা কেউ বলেননি, হঠাৎ একেবারে টানা গণধর্ষণ চলছে, এগুলো ডাহা মিথ্য়ে। এই আবহেই শনিবার বারাসাত রেঞ্জের ডিআইজি সুমিত কুমারকে সরানো হয়েছে। এই রেঞ্জের নতুন ডিআইজি করা হয়েছে ভাস্কর মুখোপাধ্যায়কে। সন্দেশখালিকাণ্ডের জেরেই এই বদলি কিনা, সেই প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। যদিও, নবান্ন সূত্রে দাবি, এটা রুটিন বদলি। 

সেরা শিরোনাম

Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget