এক্সপ্লোর

North 24 Paraganas: করোনা রুখতে শনিবার থেকে নয়া নিয়ম চালু বনগাঁয়, কখন খোলা থাকবে বাজার-দোকান?

North 24 Paraganas: করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে উত্তর ২৪ পরগনার কয়েকটি পৌরসভা নিয়ম করে বাজার বন্ধের নির্দেশ জারি করেছিল। এবার বনগাঁ পৌরসভার পক্ষ থেকে বাজার বন্ধের ক্ষেত্রে বিধি নিষেধ চালু করা হবে।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: করোনা সংক্রমণ (Corona ) রুখতে কড়া প্রশাসন। আগামী শনিবার থেকে বনগাঁ পুর এলাকায় শুরু হতে চলেছে দোকান ও নিত্যপ্রয়োজনীয় বাজারের খোলার ও বন্ধ থাকার বিধি। কারও জ্বর থাকলে নিত্যপ্রয়োজনীয় জিনিসের জন্যেও বাজারে প্রবেশের ক্ষেত্রে ক্রেতা-বিক্রেতাদের জন্য একাধিক নিষেধাজ্ঞা জারি হতে চলেছে।

করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তেই উত্তর ২৪ পরগনার কয়েকটি পৌরসভা নিয়ম করে বাজার বন্ধের নির্দেশ জারি করেছিল। এবার বনগাঁ পৌরসভার পক্ষ থেকে বাজার বন্ধের ক্ষেত্রে বিধি নিষেধ চালু করা হবে। বনগাঁ পৌরসভার পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী শনিবার অর্থাৎ ১৫ জানুযারি ২০২২ থেকে নিত্যপ্রয়োজনীয় জিনিসের বাজার সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত খোলা থাকবে। সমস্ত স্থানীয় দোকান সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে। এরপর সন্ধ্যা ৭টা বেজে গেলে সমস্ত বাজার বন্ধ করে দিতে হবে। এছাড়াও ক্রেতা বা বিক্রেতা, কারও যদি জ্বর থাকে, তাহলে নিত্যপ্রয়োজনীয় বাজারে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়াও আরও বেশ কয়েকটি বিধি নিষেধ চালু করা হচ্ছে বনগাঁ পৌরসভার পক্ষ থেকে। যতদিন পর্যন্ত পুনরায় বৈঠক করে কোনও সিদ্ধান্ত না নেওয়া হচ্ছে ততদিন এই নিয়ম বলবৎ থাকবে বলে পৌরসভার তরফ থেকে জানানো হয়েছে। অর্থাৎ আপাতত অনির্দিষ্টকালের জন্য এই নিয়ম লাগু হল।

আরও পড়ুন: Gangasagar Mela 2022: গঙ্গাসাগরের সৈকতে জনজোয়ার, কোভিড আবহে পুণ্যস্নানের মাঝেই বিধিভঙ্গের ছবি

রকেটের গতিতে ছড়িয়ে পড়ছে করোনা সংক্রমণ (Daily COVID Cases)। তাতেও হুঁশ ফিরছে না মানুষের। এমন পরিস্থিতিতে এ বার পথে নামলেন শাসকদলের (TMC Leaders) নেতা-কর্মীরা। গতকালই উত্তর ২৪ পরগনার হাড়োয়ায় রাস্তায় পথচারীদের থামিয়ে হাতে মাস্ক (Mask Up) তুলে দিলেন তাঁরা। অতিমারির (Novel Coronavirus Pandemic) হাত থেকে বাঁচতে সতর্কতা প্রয়োজন। সৌজন্য বিনিময় করতে গিয়ে হাতে তুলে দেওয়া হল গোলাপ ফুল এবং মিষ্টির প্যাকেটও।

বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার হাড়োয়ায় এমনই দৃশ্য চোখে পড়ে। প্রশাসনের সতর্কবার্তা সত্ত্বেও এ দিন মাস্কহীন মানুষের দেখা মেলে রাস্তায়। গাড়ি চালিয়ে যাওয়ার সময়ও মাস্ক ছিল না অনেকের মুখেই। তাতেই পরিস্থিতি সামাল দিতে নেমে পড়েন এলাকার তৃমমূল নেতৃত্ব এবং তাঁদের সহযোগীরা। মাস্ক বিলিতে এ দিন উল্লেখযোগ্য ভূমিকা নেন হাড়োয়া ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি সফিক আহমেদও। মাস্কহীনদের দাঁড় করিয়ে তাঁদের অতিমারির ভয়াবহতা বোঝানো হয়। মুখে পরিয়ে দেওয়া হয় মাস্ক। তার পর গোলাপ ফুল এবং মিষ্টির প্যাকেট ধরিয়ে বিদায় জানানো হয় সকলকে। মাস্কহীন চালক ছিল যে যে গাড়িতে, সেগুলিকেও দাঁড় করানো হয়। মাস্ক পরা নিয়ে সচেতন করা হয় সকলকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
RG Kar Case: 'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
Mamata Banerjee: 'হাতজোড় করে বলেছি, আর কারও সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার
'হাতজোড় করে বলেছি, আর কারও সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার
Mamata Banerjee: 'মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি হাত পড়ে...', হালিশহরে তুলকালাম, কী বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
'মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি হাত পড়ে...', হালিশহরে তুলকালাম, কী বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget