এক্সপ্লোর

North 24 Paragana : নিকাশি খালের ওপর অবৈধ নির্মাণের অভিযোগ বিজেপি সমর্থকের বিরুদ্ধে ! অনুমতি দেয়নি পঞ্চায়েত ?

Gopalnagar Panchayat : বর্ষার সময় জমা জল বেরনোর অন্যতম মাধ্যম এই খাল। কিন্তু, সেই খালের ওপরই চলছে নির্মাণকাজ

সমীরণ পাল, গোপালনগর : নিকাশি খালের (Drainage Canal) ওপর অবৈধ নির্মাণের অভিযোগ বিজেপি সমর্থকের (BJP Supporter) বিরুদ্ধে। কাজ বন্ধ করার জন্য BDO-র কাছে আবেদন করলেন উত্তর ২৪ পরগনার গোপালনগর (Gopalnagar) এক নম্বর পঞ্চায়েতের প্রধান। পঞ্চায়েতের কাছ থেকেই অনুমতি নিয়েছেন বলে দাবি নির্মাণকারীর। পাল্টা জবাব দিয়েছে বিজেপি। অবৈধ নির্মাণ হলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বিডিও।

অবৈধ নির্মাণের অভিযোগ-

বর্ষার সময় জমা জল বেরনোর অন্যতম মাধ্যম এই খাল। কিন্তু, সেই খালের ওপরই চলছে নির্মাণকাজ। নির্মাণকারীর দাবি, অনুমতি দিয়েছে পঞ্চায়েতই। যদিও সেই দাবি খারিজ করে দিয়েছে পঞ্চায়েত। এই ঘটনায় উত্তর ২৪ পরগনার গোপালনগরে তুঙ্গে উঠেছে চাপানউতোর। 

আরও পড়ুন ; বালি তুলতে বাধা, হুমকি-মারধরের নালিশ, কাঠগড়ায় ব্যবসায়ী

গোপালনগর-নহাটা রাজ্য সড়কের পাশে রামচন্দ্রপুর এলাকায় চলছে এই নির্মাণকাজ। গোপালনগর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অভিযোগ, অবৈধভাবে নিকাশি খালের ওপর নির্মাণ করছেন স্বপন বিশ্বাস নামে এক বিজেপি সমর্থক। যদিও অভিযুক্তর দাবি, তাঁকে অনুমতি দিয়েছে পঞ্চায়েতই। 

গোপালনগর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ঝুম্পা দাস কর অবশ্য বলছেন, অনুমতি দেওয়া হয়নি।

অন্যদিকে অবৈধ নির্মাণে অভিযুক্ত স্বপন বিশ্বাস বলছেন, ব্যক্তি মালিকানার জায়গা এটি। এখানে কোনও নিকাশি খালের উল্লেখ নেই। ৩০-৪০ বছর ধরে এই খালটি রয়েছে। আমি পাল্লা গ্রাম পঞ্চায়েত থেকে বাড়ি তৈরির প্লান পাস করেছি। 

অভিযোগ, গোপালনগর দাঁড়িঘাটা ব্রিজ থেকে পাল্লা পর্যন্ত দীর্ঘ ৯ কিলোমিটার জুড়ে নিকাশি খালের ওপর চলছে অবৈধ নির্মাণকাজ। গোপালনগর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান স্মরজিত্‍ বৈদ্য বলেন, বিজেপি করে, তাই প্রভাব খাটিয়ে করছেন।

অন্যদিকে বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার বলেন, তৃণমূলের পক্ষ থেকে টাকা খেয়ে এই ধরনের বিল্ডিং করবার অনুমতি দিয়েছে পঞ্চায়েত । এই ব্যক্তি বিজেপি করেন বলে অভিযোগ করছেন । এই ব্যক্তির কাছে টাকা চেয়েছিল পঞ্চায়েত। টাকা দেয়নি বলেই অভিযোগ করছেন ।

এদিকে নির্মাণ অবৈধ হলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিডিও। বনগাঁর বিডিও অর্ঘ্য দত্ত বলেন, আমার কাছে ই-মেইলে অভিযোগ এসেছে। আমি বিষয়টি সংশ্লিষ্ট পঞ্চায়েত ও পুলিশের কাছে জানতে চেয়েছি । অবৈধ নির্মাণ হলে ব্যবস্থা নেওয়া হবে।

নিকাশি খালের ওপর এভাবে নির্মাণকাজ শুরু হল কী করে ? কেন তা আগে পঞ্চায়েতের নজরে এল না, এনিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার বাসিন্দারাও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar Case: 'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
Mamata Banerjee: 'হাতজোড় করে বলেছি, আর কারও সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার
'হাতজোড় করে বলেছি, আর কারও সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার
Mamata Banerjee: 'মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি হাত পড়ে...', হালিশহরে তুলকালাম, কী বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
'মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি হাত পড়ে...', হালিশহরে তুলকালাম, কী বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget