এক্সপ্লোর

Birbhum: বালি তুলতে বাধা, হুমকি-মারধরের নালিশ, কাঠগড়ায় ব্যবসায়ী

Birbhum News: প্রতিবাদ করায় সালিশি সভা ডেকে মারধরের অভিযোগ উঠেছে। যদিও হুমকি ও মারধরের অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্তরা।

নান্টু পাল, বীরভূম: ফের বালিপাাচার নিয়ে অভিযোগ। এবার বীরভূম। বীরভূমের নলহাটিতে বলরামপুর গ্রামের বেআইনিভাবে বালি পাচারে বাধা দেওয়ায় হুমকির নালিশ। অভিযোগের তির তৃণমূল নেতার আত্মীয়ের বিরুদ্ধে। এখানেই শেষ নয়, প্রতিবাদ করায় সালিশি সভা ডেকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল নেতার ছেলের বিরুদ্ধে। যদিও হুমকি ও মারধরের অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্তরা।

কী অভিযোগ:
গ্রামবাসীদের অভিযোগ, ব্রাহ্মণী নদী থেকে বেআইনিভাবে বালি তুলছেন স্থানীয় ব্যবসায়ী রবীন অধিকারী। তিনি নলহাটি ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি বিভাস অধিকারীর আত্মীয়। বালি তোলায় বাধা দেওয়ায় গ্রামবাসীদের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। অভিযোগের প্রেক্ষিতে একটি ভাইরাল অডিও ক্লিপ সামনে এনেছেন গ্রামবাসীরা। যদিও ওই ক্লিপের সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।

কী শোনা যাচ্ছে সেখানে:
'বালি তুলতে পারি কিনা দেখব। গ্রামকে বোলো রেডি থাকতে। এক একশো যদি পড়ে যায় তাহলে কেউ থাকবে না। তোমাকে চ্যালেঞ্জ করলাম কাল আমি বালি তুলব।...গাড়ি আটকালে গ্রামের কাউকে ছাড়ব না।' অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। যদিও গ্রামবাসীদের অভিযোগ অডিও ক্লিপে যাকে হুমকি দিতে শোনা যাচ্ছে, তিনি বালি ব্যবসায়ী রবীন অধিকারী। বলরামপুর, নলহাটির বাসিন্দা সর্বেশ্বর লেট বলেন, 'রবীন অধিকারী ব্রহ্মাণী নদী থেকে বালি তুলছে। গ্রাম ভেসে যাওয়ার আশঙ্কা রয়েছে। বালি তোলা বন্ধ করে রাস্তা ঘিরে দেওয়ায় ফোনে হুমকি দেয়।'

অভিযোগ অস্বীকার:
অভিযুক্ত বালি ব্যবসায়ী ও তৃণমূল নেতার আত্মীয় রবীন অধিকারী বলেন, 'কাউকে হুমকি দিইনি। গ্রামে জলের পাম্প, রাস্তা করে দিয়েছি। গ্রামবাসীদের ৪ লক্ষ টাকা দিয়েছি। তার বিনিময়ে বালি তুলেছি।'

গ্রামবাসীদের অভিযোগ, শুধু হুমকি দেওয়াই নয়, রীতিমতো সালিশি সভা বসিয়ে মারধর করা হয় এক গ্রামবাসীকে। মারধরের ঘটনায় নাম জড়িয়েছে তৃণমূল ব্লক সভাপতির ছেলের। পুলিশের সামনেই মারধর করা হয় বলে অভিযোগ। বলরামপুর, নলহাটির বাসিন্দা মানিক লেট বলেন, 'সালিশি সভায় তৃণমূল নেতার ছেলে মারধর করে। পুলিশের সামনে মারধর।'

নলহাটি ২ নম্বর ব্লক তৃণমূল সভাপতি বিভাস অধিকারী বলেন, 'রবীন অধিকারী আমার জ্যাঠার ছেলে। সব জানার পর আলোচনায় বসি। দলের কোনও সম্পর্ক নেই। এটা ব্যবসায়ী ও গ্রামবাসীর ব্যাপার। মারধর হয়নি।'

যদিও গোটা বিষয়ে তৃণমূলকেই নিশানা করেছে বিজেপি। বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন, 'রক্ষকই ভক্ষক। তৃণমূল নেতার ভাই বালি তুলছে। বাংলায় আইনের শাসন নয় শাসকের আইন।' নলহাটির শীতল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান শিবানী মাল বলেন, 'আমাকে কেউ জানায়নি।' তদন্ত করে অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে প্রশাসন।

আরও পড়ুন: খাবারে ডিম নেই কেন ? আচমকাই আসানসোলের স্কুলে অগ্নিমিত্রা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SC On Delhi Police Lathi Charge:
"মানুষজন বিক্ষোভ দেখাচ্ছে বলেই পুলিশ লাঠিচার্জ করতে পারে না..", যন্তর মন্তরে পুলিশের লাঠিচার্জ নিয়ে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
Agnimitra Paul: 'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
News Live : : বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
: বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
Weather Update: বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে
বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget