এক্সপ্লোর

Anupam Dutta Murder : অনুপম দত্ত খুনের মামলায় চার্জ গঠন, তিন অভিযুক্তের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা

TMC Councilor : অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠনের পর, আরও একবার কঠোর শাস্তির দাবি তুললেন পানিহাটির নিহত তৃণমূল কাউন্সিলর অনুপম দত্তের স্ত্রী মীনাক্ষী দত্ত। 

সমীরণ পাল, পানিহাটি : পানিহাটির তৃণমূল কাউন্সিলর (Panihati TMC Councillor) অনুপম দত্ত (Anupam Dutta) খুনের মামলায় চার্জ গঠন হল। তিন অভিযুক্তের বিরুদ্ধে খুন, অস্ত্র আইন-সহ একাধিক ধারায় মামলা করা হয়েছে। নভেম্বর মাসে শুরু হবে শুনানি। অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠনের পর, আরও একবার কঠোর শাস্তির দাবি তুললেন পানিহাটির নিহত তৃণমূল কাউন্সিলর অনুপম দত্তের স্ত্রী মীনাক্ষী দত্ত।  

অনুপম দত্ত-হত্যা-

গত পুরভোটের ফল বেরনোর কয়েকদিন পর গত ১৩ মার্চ পাড়ার দোকানের সামনে পানিহাটির ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনুপম দত্তকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে এক দুষ্কৃতী। ঘটনায় খুনের তদন্ত শুরু করে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। খুনের দু’দিনের মধ্যেই গ্রেফতার করা হয় শ্যুটার অমিত পণ্ডিত, মূল ষড়যন্ত্রকারী অমিতেরই আত্মীয় বাপি ওরফে সঞ্জীব পণ্ডিত-সহ ৩ জনকে। শুক্রবার ব্যারাকপুর মহকুমা আদালতে তিন অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন হল। শুটার অমিত পণ্ডিতের বিরুদ্ধে ৩০২ ধারায় খুনের মামলা ও ২৫/২৭ অস্ত্র আইনে মামলা করা হয়েছে। বাপি ওরফে সঞ্জীব পণ্ডিত ও আরেক দুষ্কৃতী জিয়ারুল মণ্ডলের বিরুদ্ধে ৩০২ ধারায় খুন ও ১২০B ধারায় ষড়যন্ত্রের মামলা করা হয়েছে।

গত ২৯ অগাস্ট এই মামলায় মূল ষড়যন্ত্রকারী বাপির জামিন মঞ্জুর করে কলকাতা হাইকোর্ট। তারপরই উত্তাল হয়ে ওঠে উত্তর ২৪ পরগনার পানিহাটি। বিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী-সমর্থকরা। ৯০ দিনের মধ্যে আদালতে চার্জশিট পেশ করে পুলিশ। ৫ মাসের মধ্যে মূল অভিযুক্ত জামিন পাওয়ায় পুলিশের ভূমিকায় প্রশ্ন উঠতে শুরু করে। 

তবে এই মামলায় জামিন পেলেও খড়দা থানায় অস্ত্র কেনবেচার একটি মামলা থাকায় জেলমুক্ত হয়নি বাপি পণ্ডিত। সুপ্রিম কোর্টে তার জামিন খারিজের আর্জি জানান নিহত তৃণমূল কাউন্সিলরের স্ত্রী মীনাক্ষী। ৪ নভেম্বর সেই মামলার শুনানি হবে। উল্লেখ্য, ২০২০ সালে মাতঙ্গিনী হাজরা কলোনির ক্লাবের মাঠে পাঁচিল দেওয়া নিয়ে, নিহত তৃণমূল কাউন্সিলর অনুপম দত্তের সঙ্গে খুনে অভিযুক্ত বাপি পণ্ডিতের গন্ডগোলের সূত্রপাত বলে অভিযোগ। এর আগে মীনাক্ষী দত্ত অভিযোগ করেছিলেন, “বাপি পণ্ডিতের লোকজন হুমকি দিচ্ছে।’’ তার ভিত্তিতে তাঁর পরিবারের নিরাপত্তায় ১ জন পুলিশ কর্মী মোতায়েন করা হয়।

আরও পড়ুন ; পানিহাটির নিহত তৃণমূল কাউন্সিলরের স্ত্রীকে নিরাপত্তা ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য

ভিডিও

Sundarbans Arms Recover: ট্রলারটি থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ গুলি
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED তলব, সিজিও কমপ্লেক্সে হাজিরা মদনের স্ত্রীর
Abhishek Banerjee: বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে FIR
Suvendu Adhikari:
INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget