এক্সপ্লোর

North 24 Paragana: গতবারে আতঙ্ক বাড়িয়েছিল, ডেঙ্গি রোধে বিশেষ উদ্যোগ

Dengue Scare: বর্ষা এখনও সেভাবে শুরু হয়নি। কিন্তু এর মধ্যেই রাজ্যে বাড়ছে ডেঙ্গি-ম্যালেরিয়ার প্রকোপ...

সমীরণ পাল, আমডাঙা : বর্ষা এখনও সেভাবে জাঁকিয়ে আসেনি, কিন্তু এর মধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ডেঙ্গি-আতঙ্ক শুরু হয়েছে। এবার আমডাঙায় ডেঙ্গি প্রতিরোধে ড্রোন ওড়াল উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন। গত বছর গোটা জেলার মধ্যে আমডাঙ্গা ব্লকেই আক্রান্তের সংখ্যা ছিল সবথেকে বেশি।

রাজ্যজুড়ে বাড়ছে ডেঙ্গির প্রাদুর্ভাব। তার মধ্যেই উত্তর ২৪ পরগনা জেলার গাদামারা হাটে ডেঙ্গির বিরুদ্ধে অভিযানে নামল উত্তর ২৪ পরগনা কৃষি দপ্তরের অধীন জেলা রেগুলেটেড মার্কেট কমিটি। রীতিমতো ড্রোন উড়িয়ে লার্ভিসাইড স্প্রে করা হল জলা জায়গায়। সাফাই কর্মী এবং মরিচা গ্রাম পঞ্চায়েতের কর্মীরা পরিষ্কার করলেন গাদামারা হাট। আর এই উদ্যোগ নিয়ে স্বভাবতই খুশি স্থানীয় ব্যবসায়ী এবং বাসিন্দারা। উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, সাপ এবং অন্যান্য কিছুর ভয়ে দুর্গম স্থানে পৌঁছতে পারেন না সাফাই কর্মীরা। সেখানেই ড্রোনের মাধ্যমে ছড়ানো হল লার্ভিসাইড। এতে ডেঙ্গি অভিযান আরও সফল হবে। উল্লেখ্য, গত বছর মরিচা গ্রাম পঞ্চায়েতে প্রায় তিনশো মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান-সহ অন্যরা।

এদিকে বর্ষা এখনও সেভাবে শুরু হয়নি। কিন্তু এর মধ্যেই রাজ্যে বাড়ছে ডেঙ্গি-ম্যালেরিয়ার প্রকোপ। দিন দু'য়েক আগেই জানা যায়, চলতি বছরে এখনও পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৪৪১। যদিও এখন কারও মৃত্যুর খবর নেই বলে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে।

স্বাস্থ্য দফতরের উদ্বেগ বাড়াচ্ছে ম্যালেরিয়া। এবার বর্ষা আসার আগেই গত ৬ মাসে রাজ্যে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যাটা দাঁড়িয়েছে ২ হাজার ১৬৪। একজনের মৃত্যু হয়েছে। গত বছর ১২ মাসে ৩ হাজার ৬৫ জন ম্যালেরিয়ায় আক্রান্ত হন এবং ২ জনের মৃত্যু হয়। ডেঙ্গির সংক্রমণের সঙ্গে ম্যালেরিয়ার প্রকোপ বাড়ায় উদ্বিগ্ন রাজ্য় স্বাস্থ্য দফতর। বিভিন্ন জেলায় বিশেষ নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরে জুনের শেষ সপ্তাহ পর্যন্ত ১ হাজার ৩২৮ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য দফতরের তথ্য বলছে, গতবারের মতো এবারও ডেঙ্গি সবথেকে বেশি থাবা বসিয়েছে উত্তর ২৪ পরগনা জেলায়। সেখানে আক্রান্তের সংখ্যা ১৭০ পেরিয়েছে। দু’নম্বরে মালদা, জেলায় ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যাও ১৭০ পার করেছে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

সেরা শিরোনাম

BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
North 24 Pargana: টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget