এক্সপ্লোর

Fake Call Centre : মোবাইল টাওয়ার বসানো ও চাকরির টোপ দিয়ে প্রতারণার অভিযোগ, পুলিশের জালে ২ !

Mobile Tower Installation : কাকদ্বীপের গোবিন্দরামপুরের বাসিন্দা কার্তিক মান্নার কাছে তাঁর ফাঁকা জমিতে একটি বেসরকারি সংস্থার মোবাইলের টাওয়ার বসানোর জন্য একটি ফোন আসে

গৌতম মণ্ডল, মধ্যমগ্রাম : কল সেন্টারের (Call Centre) আড়ালে প্রতারণার ঘটনা নতুন নয়। আবারও এরকমই একটি চক্রের হদিশ পেল পুলিশ। মোবাইল টাওয়ার (Mobile Tower) বসানো ও চাকরির টোপ দিয়ে ৫ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে উত্তর ২৪ পরগনা থেকে দুই জনকে গ্রেফতার করল দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ (Kakdwip) থানার পুলিশ। ধৃতদের নাম- অভিষেক মজুমদার ও ভিকি রায়। অভিষেক ও ভিকি উত্তর ২৪ পরগনার নোয়াপাড়া ও ঘোলার বাসিন্দা।

উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে (Madhyamgram) এই কল সেন্টারটি চলত। গত বছরের মাঝামাঝি কাকদ্বীপের গোবিন্দরামপুরের বাসিন্দা কার্তিক মান্নার কাছে তাঁর ফাঁকা জমিতে একটি বেসরকারি সংস্থার মোবাইলের টাওয়ার বসানোর জন্য একটি ফোন আসে। টাওয়ার বসালে জমির ভাড়া হিসেবে লক্ষ লক্ষ টাকা ও একজনের চাকরি হবে বলে টোপ দেওয়া হয়। এরপর কার্তিক মান্নার থেকে কয়েক দফায় রেজিস্ট্রেশন ফি-র নামে ৫ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়। পরে যোগাযোগ বন্ধ করে দেয় প্রতারকরা। প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে কার্তিক মান্না কাকদ্বীপ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ মোবাইল নম্বরের সূত্র ধরে তদন্ত শুরু করে।

এরপর গতকাল রাতে উত্তর ২৪ পরগনার ঘোলা থেকে দুই জনকে গ্রেফতার করে পুলিশ। কাকদ্বীপের এসডিপিও প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায় জানান, এর পেছনে বড়সড় প্রতারণাচক্র কাজ করছে। আমরা এদের জিজ্ঞাসাবাদ করে বাকিদের খোঁজ চালাচ্ছি।

সম্প্রতি আরও একটি ভুয়ো কল সেন্টারের পর্দাফাঁসের ঘটনা ঘটে। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের (Baruipur News) ঘটনা। সেখানকার মল্লিকপুরে ওই ভুয়ো কল সেন্টার রমরমিয়ে চলছিল বলে অভিযোগ। পুলিশের একটি সূত্র জানায়, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার টোপ দেওয়া হতো। ফোন যেত সুদূর আমেরিকা পর্যন্ত। ফর্ম পূরণের নাম করে জরুরি তথ্য হাতিয়ে নেওয়া হতো। গত কয়েক বছর ধরেই কল সেন্টারের নামে এই প্রতারণা চক্র চলছিল।

দিনকয়েক আগে বারুইপুর থানায় সাংবাদিক বৈঠক করেন বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত সুপার পার্থ ঘোষ। তিনি জানান, বারুইপুর থানার অন্তর্গত মল্লিকপুরের পীরতলায় ওই ভুয়ো কল সেন্টারে অভিযান চালানো হয়। একটি বাড়ির দোতলার দু'টি ঘর থেকে মোট পাঁচ জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে অত্যাধুনিক পাঁচটি কম্পিউটার, একাধিক সফ্টওয়্যার, মাউস এবং বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষাা করানোর দোহাই দিয়ে ব্যবহৃত আমেরিকার একটি অ্যাপ-এর সন্ধান মিলেছে।

আরও পড়ুন ; বারুইপুরে বসে আমেরিকায় প্রতারণা! খোঁজ মিলল ভুয়ো কল সেন্টারের, ধৃত ৫

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: টালা স্কুলের ৩১ জনের মধ্যে ছয়জনের শরীরে মিলল ইনফ্লুয়েঞ্জা A ভাইরাস 
টালা স্কুলের ৩১ জনের মধ্যে ছয়জনের শরীরে মিলল ইনফ্লুয়েঞ্জা A ভাইরাস 
Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
Mamata Banerjee: 'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget