এক্সপ্লোর

Fake Call Centre: বারুইপুরে বসে আমেরিকায় প্রতারণা! খোঁজ মিলল ভুয়ো কল সেন্টারের, ধৃত ৫

Baruipur News:শনিবার বারুইপুর থানায় সাংবাদিক বৈঠক করেন বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত সুপার পার্থ ঘোষ।

রঞ্জিত হালদার, দক্ষিণ ২৪ পরগনা: অতিমারিতে স্বাস্থ্য নিয়ে সতর্কতা বেড়েছে সাধারণ মানুষের মধ্যে। সেই সুযোগকে কাজে লাগিয়েই প্রতারণাচক্র। ভুয়ো কল সেন্টার খুলে পাতা হতো ফাঁদ। আর সেই ফাঁদে পা দিয়ে হাজার হাজার, লক্ষ লক্ষ টাকা খোয়ান বহু মানুষ। দীর্ঘ দিন ধরেই সেই নিয়ে অভিযোগ জমা হচ্ছিল। শেষ মেশ ভুয়ো ওই কল সেন্টারের পর্দাফাঁস করল পুলিশ (Fake Call Centre)।

বারুইপুর থেকে ফোন যেত সুদূর আমেরিকা পর্যন্ত!

দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের (Baruipur News) ঘটনা। সেখানকার মল্লিকপুরে ওই ভুয়ো কল সেন্টার রমরমিয়ে চলছিল বলে অভিযোগ। পুলিশের একটি সূত্র জানিয়েছে, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার টোপ দেওয়া হতো। ফোন যেত সুদূর আমেরিকা পর্যন্ত। ফর্ম পূরণের নাম করে জরুরি তথ্য হাতিয়ে নেওয়া হতো। গত কয়েক বছর ধরেই কল সেন্টারের নামে এই প্রতারণা চক্র চলছিল।

শনিবার বারুইপুর থানায় সাংবাদিক বৈঠক করেন বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত সুপার পার্থ ঘোষ। তিনি জানান, বারুইপুর থানার অন্তর্গত মল্লিকপুরের পীরতলায় ওই ভুয়ো কল সেন্টারে অভিযান চালানো হয়। একটি বাড়ির দোতলার দু'টি ঘর থেকে মোট পাঁচ জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে অত্যাধুনিক পাঁচটি কম্পিউটার, একাধিক সফ্টওয়্যার, মাউস এবং বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষাা করানোর দোহাই দিয়ে ব্যবহৃত আমেরিকার একটি অ্যাপ-এর সন্ধান মিলেছে।

আরও পড়ুন: Bankura News: ২৫ বছর ধরে লাগাতার অত্যাচার, রাগ মেটাতে গিয়েছিলেন স্ত্রী, খুনের দায় চাপল মাথায়

পুলিশ জানিয়েছে, একটি পোর্টালে বিভিন্ন নম্বর আপলোড করা হতো। সেই নম্বরে কেউ যোগাযোগ করলে, স্থানীয় ভাষায় এবং সুরে কথা বলে প্রথমে আস্থা অর্জন করা হতো। তার পর ফর্ম পূরণের নামে ওই ব্যক্তি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, ব্য়াঙ্ক অ্যাকাউন্টের তথ্য আদায় করে নিতেন অভিযুক্তেরা। তার পর হাতিয়ে নেওয়া হতো টাকা।

পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে, বাজেয়াপ্ত সরঞ্জাম

ধৃতরা প্রত্যেকেই মল্লিকপুরের বাসিন্দা। ওই ভুয়ো কল সেন্টারের ডিরেক্টর তথা মালিক পলাতক। পাশাপাশি এই চক্রের পিছনে আরও বেশ কয়েক জন রয়েছে বলে জানতে পেরেছে পুলিশ। এখনও দফায় দফায় তল্লাশি চলছে। ধৃতদের বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে। নিজেদের কাছে ধৃতদের ১০ দিনের হেফাজত চেয়ে আবেদন জানিয়েছে পুলিশ। এই চক্রের পিছনে আর কারা ছিল, কী ভাবে চলত প্রতারণা চক্র, কার অ্যাকাউন্টে জমা পড়ত টাকা, কত টাকা জমা পড়েছে এখনও পর্যন্ত, খতিয়ে দেখছে পুলিশ।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Barrackpore News : ফূর্তির আখড়া আরও একটি কলেজের ইউনিয়ন রুমে, মিলল আপত্তিকর জিনিস
Barrackpore News : ফূর্তির আখড়া আরও একটি কলেজের ইউনিয়ন রুমে, মিলল আপত্তিকর জিনিস
Accident News: নিয়ন্ত্রণ হারিয়ে এক ব্যক্তিতে ধাক্কা সরকারি বাসের, শিলিগুড়িতে মর্মান্তিক মৃত্যু পথচারীর, পলাতক চালক-কন্ডাক্টর
নিয়ন্ত্রণ হারিয়ে এক ব্যক্তিতে ধাক্কা সরকারি বাসের, শিলিগুড়িতে মর্মান্তিক মৃত্যু পথচারীর, পলাতক চালক-কন্ডাক্টর
IMD Weather Update : আরও ভয়ঙ্কর দুর্যোগ? বৃষ্টিতে ভেসে যাবে উত্তর থেকে দক্ষিণ? দুপুরেই বড় সতর্কবার্তা জারি IMD র
আরও ভয়ঙ্কর দুর্যোগ? বৃষ্টিতে ভেসে যাবে উত্তর থেকে দক্ষিণ? দুপুরেই বড় সতর্কবার্তা জারি IMD র
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার ফর্ম বাতিল? তথ্য ভুল দিয়ে ফেলেছেন? আপনাদের জন্যই আসতে পারে বড় সুখবর...
অন্নপূর্ণা যোজনার ফর্ম বাতিল? তথ্য ভুল দিয়ে ফেলেছেন? আপনাদের জন্যই আসতে পারে বড় সুখবর...

ভিডিও

Baruipur Incident: আগামীকাল বারুইপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী
Abhishek Banerjee: কণ্ঠ-নমুনা দিতেই হবে, গলার স্বর দিতে আপনি বাধ্য, অভিষেককে নির্দেশ হাইকোর্টের
Tmc News | তৃণমূল কংগ্রেসের আরও অ্যাকাউন্ট ফ্রিজ | ABP Ananda LIVE
Chingrighata News: সোমবার সকাল ৮টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে চিংড়িঘাটা উড়ালপুল
Asansol News | ফের আসানসোলে চলল বুলডোজার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget