এক্সপ্লোর

Bongaon : টোটো চালানো নিয়ে দুই সংগঠনের বিবাদ, দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ চালকদের

আগামি ২৪ ঘণ্টার মধ্যে সমস্যার সমাধান করার দাবি জানিয়ে এবং সেই আশ্বাসেই অবরোধ তুলে নেন আন্দোলনকারী টোটো চালকরা।

সমীরণ পাল, বনগাঁ : টোটো চালকদের টোটো চালাতে দেওয়া হচ্ছে না। আর এই অভিযোগেই বনগাঁ বাটার মোড়ে অবরোধে বসেন নিমতলা আইএনটিটিইউসি ই-রিক্সা ইউনিয়নের টোটো চালকরা। 

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে, আজ সকালে স্টেশন রোড চত্বরে যাত্রী তুলতে গেলে টোটো চালকদের বাধা দেওয়া হয়। অভিযোগ উঠেছে যে, বনগাঁ রেল স্টেশন আইএনটিটিইউসি ই-রিক্সা ইউনিয়নের পক্ষ থেকে নিমতলা আইএনটিটিইউসি ই-রিক্সা ইউনিয়নের টোটো চালকদের টোটো চালাতে দেওয়া হচ্ছে না। আর তারপরই টোটো চালকরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। বেলা বারোটা নাগাদ বনগাঁ বাটার মোড়ে থেকে তাঁরা সুবিচারের দাবিতে অবরোধে বসেন। টোটো  চালকদের এই অবরোধে সমস্যায় পড়েন সাধারণ মানুষ। ঘটনার খবর জানা মাত্রই এলাকায় আসে পুলিশ। দীর্ঘক্ষণ অবরোধের পর পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে বলে জানা যাচ্ছে। যদিও আগামি ২৪ ঘণ্টার মধ্যে সমস্যার সমাধান করার দাবি জানিয়ে এবং সে ব্যাপারে আশ্বাস পেয়েই অবরোধ তুলে নেন আন্দোলনকারী টোটো চালকরা।

বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের আইএনটিটিইউসি সভাপতি নারায়ন চন্দ্র ঘোষ বলেন, 'কারা অবরোধ করেছে আমার ঠিক জানা নেই। তবে, শুনেছি টোটো চালকদের এই সমস্যা নিয়ে আগেও প্রশাসনিক বৈঠক হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ীই সকলকে চলতে হবে। বনগাঁ শহর একটি সীমিত টাউন। এখানে সমস্ত খেটে খাওয়া মানুষকে এক হয়ে চলতে হবে।' টোটো চালকদের এই দীর্ঘক্ষণ অবরোধে সমস্যায় পড়তে হয়েছে সাধারণ মানুষকে। প্রসঙ্গে তিনি বলেন, 'কোনওভাবেই সাধারণ মানুষকে সমস্যায় ফেলা যাবে না। প্রশাসন যা নির্দেশ দেবে, তাই সকলকে মেনে চলতে হবে। প্রশাসনের নির্দেশের অমান্য করা চলবে না।'

যদিও এই প্রসঙ্গে নিমতলা ই-রিক্সা ইউনিয়নের পক্ষ থেকে বিশ্বজিত চক্রবর্তী অন্য কথা বলছেন। তিনি সরাসরি আঙুল তুলছেন বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের আইএনটিটিইউসি সভাপতি নারায়ন চন্দ্র ঘোষের দিকে। তিনি বলছেন, 'এটা পুরোটাই আইএনটিটিইউসির বনগাঁ জেলা সভাপতি নারায়ন ঘোষের নেতৃত্বে হচ্ছে। তিনিই আমাদের টোটো চালাতে দিচ্ছেন না।' যদিও এই বিষয়ে এখনও কোনও মন্তব্য করেননি নারায়ন বাবু।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar Case: 'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
Mamata Banerjee: 'হাতজোড় করে বলেছি, আর কারও সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার
'হাতজোড় করে বলেছি, আর কারও সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার
Mamata Banerjee: 'মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি হাত পড়ে...', হালিশহরে তুলকালাম, কী বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
'মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি হাত পড়ে...', হালিশহরে তুলকালাম, কী বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget